Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৮ হাজার এক্স অ্যাকাউন্ট ব্লক করতে ভারত সরকারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 10 May 2025
৮ হাজার এক্স অ্যাকাউন্ট ব্লক করতে ভারত সরকারের নির্দেশ
Share on FacebookShare on Twitter

ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান এক্সকে (পূর্বের টুইটার) ৮ হাজারেরও বেশি অ্যাকাউন্ট ব্লক করতে নির্বাহী আদেশ দিয়েছে ভারত সরকার। এমন আদেশের সাথে একমত না হওয়া স্বত্বেও কেন্দ্রিয় সরকারের নির্দেশ পালন করতে শুরু করেছে প্ল্যাটফর্মটি। গতকাল বৃহস্পতিবার (৮ মে) এমনটাই জানিয়েছে এক্স।

অ্যাকাউন্টগুলোর মধ্যে যেমন আছে আন্তর্জাতিক গণমাধ্যম তেমনি আছে এক্স প্ল্যাটফর্মে সুপরিচিত ব্যক্তিবর্গও। ব্লক করার কারণ হিসেবে সরকার বলছে, এই অ্যাকাউন্টগুলো থেকে স্থানীয় আইন লঙ্ঘন করা হয়েছে। তবে বেশিরভাগ অ্যাকাউন্টের ক্ষেত্রেই কোন কোন পোস্টের কারণে আইনের লঙ্ঘন হয়েছে তা উল্লেখ করা হয়নি সরকারি আদেশে।

এক্সের গ্লোবাল গভর্নমেন্ট অ্যাফেয়ার্স বিভাগ থেকে শেয়ার করা একটি পোস্টে বলা হয়েছে যে, ‘উল্লেখযোগ্য সংখ্যক অ্যাকাউন্টের ক্ষেত্রে আমরা এগুলোকে ব্লক করার কোনও প্রমাণ বা যুক্তি খুঁজে পাইনি।’

এক্স আরও জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের আদেশ প্রতিপালনে ব্যর্থ হলে এক্সের স্থানীয় কর্মীদের বিরুদ্ধে জেল-জরিমানার মতো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও উল্লেখ রয়েছে সরকারের জারি করা নির্বাহী আদেশে।

সাম্প্রতিক সময়ে ভারত সরকারের আইনি দাবির পরিপ্রেক্ষিতে বেশ কিছু সাংবাদিক ও সংবাদ সংস্থার এক্স অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। এই প্রেক্ষাপটে এবার এই বিশাল সংখ্যক অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশ দিল ভারতের কেন্দ্রীয় সরকার।

এক্স বলছে, ‘আমরা ভারত সরকারের দাবির সাথে একমত নই।’ তবে তা স্বত্তেও ভারত সরকারের নির্দেশ প্রতিপালনের অংশ হিসেবে তাঁরা উল্লেখিত অ্যাকাউন্টগুলো স্থগিত করতে যাচ্ছে।

এক্সের শেয়ার করা পোস্টে আরও বলা হয়েছে, ‘পুরো অ্যাকাউন্ট ব্লক করার বিষয়টি কেবলমাত্র অপ্রয়োজনীয় নয়, বরং এটি বর্তমান ও ভবিষ্যৎ বিষয়বস্তুর ওপর সেন্সরশিপের শামিল এবং বাকস্বাধীনতার মৌলিক অধিকারের পরিপন্থী। এমন সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ নয়, তবে প্ল্যাটফর্মটিকে সচল রাখা ভারতীয়দের তথ্য অ্যাক্সেস করার সক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এক্স বিশ্বাস করে, স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে অ্যাকাউন্ট ব্লক করার মতো সরকারি আদেশকে জনসম্মুখে প্রকাশ করা উচিত। তবে ‘আইনগত প্রতিবন্ধকতার’ বিষয়টি বিবেচনা করে মোদি সরকারের নির্বাহী আদেশকে তাঁরা প্রকাশ করছে না।

অ্যাকাউন্ট ব্লক করার সরকারি আদেশ প্রসঙ্গে আইনি ব্যবস্থা কি হতে পারে তা খতিয়ে দেখছে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, ব্লক করার কারণে ক্ষতিগ্রস্থ ব্যবহারকারীদেরকে পরিত্রাণ পেতে আদালতের শরণাপন্ন হওয়ারও উপদেশ দিয়েছে এক্স।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব
সোশ্যাল মিডিয়া

দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ : ফয়েজ আহমদ তৈয়্যব

ইসরায়েলের চেলসিকে হারিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা!
সোশ্যাল মিডিয়া

ইসরায়েলের চেলসিকে হারিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন বাংলাদেশি বংশোদ্ভূত হামজা!

ফেসবুক জুড়ে Sanvees by tony কে বয়কটের ডাক
সোশ্যাল মিডিয়া

ফেসবুক জুড়ে Sanvees by tony কে বয়কটের ডাক

বাংলাদেশি ভক্তদের ‘পাগলামি’ নিয়ে আর্জেন্টিনা দলের টুইট
সোশ্যাল মিডিয়া

বাংলাদেশি ভক্তদের ‘পাগলামি’ নিয়ে আর্জেন্টিনা দলের টুইট

নেটফ্লিক্সে বড় বিপর্যয়, হারাল ১০ লাখ গ্রাহক
প্রযুক্তি সংবাদ

কম খরচে নেটফ্লিক্স দেখবেন যেভাবে

২৪ প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা
সোশ্যাল মিডিয়া

২৪ প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা

Load More

ট্রেন্ডিং টপিক

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান
প্রযুক্তি সংবাদ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার
প্রযুক্তি সংবাদ

এআই ফ্যাক্টরি থেকে স্বয়ংক্রিয় গাড়ি, ইউরোপে নতুন প্রযুক্তি পরিকল্পনা এনভিডিয়ার

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো
প্রযুক্তি সংবাদ

ভাঁজযোগ্য আইফোন নিয়ে বিপাকে অ্যাপল, যা জানা গেলো

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

ধারাবাহিক লোকসান, ক্যাশ ফ্লো সংকট ও ঋণের ভারে...

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

বাক্কোর ২০২৬–২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ

বাক্কোর নতুন সভাপতি ফয়সল আলিম, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 May 2025

৮ হাজার এক্স অ্যাকাউন্ট ব্লক করতে ভারত সরকারের নির্দেশ

Techzoom.TV |
TechzoomTV