Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক: সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 10 May 2025
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক: সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও
Share on FacebookShare on Twitter

অনলাইন জুয়ার ভয়াবহ আসক্তি থেকে মুক্তি পেতে অভিনব পন্থা বেছে নিলেন এক যুবক। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, এক যুবক প্রকাশ্যে দুধ ঢেলে নিজেই গোসল করছেন—আর সেইসাথে ঘোষণা দিচ্ছেন, ‘আজ থেকে অনলাইন জুয়া ছাড়ছি!’

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় কুমারখালীর পান্টি ইউনিয়নের পান্টি গোলাবাড়ি বাজারে ঘটে এ গোসলের ঘটনা। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতারাতি ভাইরাল হয়।

ভিডিওটি প্রথমে টিকটক ও ফেসবুকে পোস্ট করা হয় এবং অল্প সময়েই তা ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে।

ভিডিওতে ওই যুবক বলেন—“অনলাইন ক্যাসিনো, লুডো, কার্ড ও স্লট গেমসে আমি অনেক টাকা হারিয়েছি। পরিবার, বন্ধু, স্বপ্ন—সব কিছু নষ্ট করে দিয়েছিল এই জুয়া। আজ থেকে আমি এই অভিশাপ থেকে মুক্ত হচ্ছি। তাই দুধ দিয়ে শরীর ধুয়ে ফেলছি, যেন জীবনের নতুন শুরু হয়।”

স্থানীয়দের মতে, দুধ দিয়ে গোসলকে প্রতীক হিসেবে নেওয়া হয়েছে—নতুন শুরুর প্রতীক হিসেবে। অনেকে এটি ধর্মীয় কিংবা সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও ব্যাখ্যা করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ওই যুবক বিগত এক বছরে অনলাইন জুয়ায় প্রায় ৩০ লক্ষাধিক টাকা খুইয়েছেন। ঋণের বোঝা, পারিবারিক অশান্তি এবং মানসিক অবসাদের কারণে একপর্যায়ে তিনি আত্মহত্যা ভাবনা পর্যন্ত গিয়েছিলেন। পরে স্থানীয় এক ইমাম ও কাউন্সেলরের পরামর্শে তিনি নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন।

ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়ভাবে অনলাইন জুয়ার বিরুদ্ধে আন্দোলন ও গণসচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকেই মন্তব্য করছেন—“এই যুবকের সাহস আমাদের চোখ খুলে দিয়েছে। অনলাইন জুয়া সমাজকে শেষ করে দিচ্ছে।”

বাংলাদেশে “অ্যাপভিত্তিক অনলাইন জুয়া” দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। বিভিন্ন মোবাইল গেমিং অ্যাপ, বিটিং সাইট এবং পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকা পাচার হচ্ছে দেশের বাইরে।

সরকারি হিসাব অনুযায়ী, ২০২৪ সালে প্রায় ৬,৫০০ কোটি টাকার অনলাইন জুয়া লেনদেনের প্রমাণ পেয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনলাইন ক্যাসিনো আসক্তিঅনলাইন জুয়া বাংলাদেশগেমিং অ্যাপে টাকা খরচজুয়া থেকে মুক্তিদুধ দিয়ে গোসল ভাইরাল ভিডিওমোবাইল জুয়া প্রতিরোধ

এই বিভাগ থেকে আরও পড়ুন

হ্যাকারদের নজরে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা
সোশ্যাল মিডিয়া

হ্যাকারদের নজরে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা

মেসেঞ্জার রুম চালু করলো ফেসবুক
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জার রুম চালু করলো ফেসবুক

‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান ছাত্রদলের, ভিডিও ভাইরালের পর সমালোচনা
শিক্ষা ও ক্যাম্পাস

‘একটা একটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান ছাত্রদলের, ভিডিও ভাইরালের পর সমালোচনা

৫ আগস্ট ঘটিয়েছে ‘কালো শক্তি’ জামায়াত: ফজলুর রহমান
সোশ্যাল মিডিয়া

৫ আগস্ট ঘটিয়েছে ‘কালো শক্তি’ জামায়াত: ফজলুর রহমান

সোশ্যাল মিডিয়ায় যে দেশের মানুষ সবচেয়ে বেশি সময় কাটায়
নির্বাচিত

সোশ্যাল মিডিয়ায় যে দেশের মানুষ সবচেয়ে বেশি সময় কাটায়

ইনস্টাগ্রাম-টিকটকের ভিডিও দেখাবে গুগল
নির্বাচিত

ইনস্টাগ্রাম-টিকটকের ভিডিও দেখাবে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

Poco X8s স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন
নির্বাচিত

৬,৩৩০ এমএএইচ ব্যাটারি ও ১০০ ওয়াট চার্জিং, Poco X8s নিয়ে আলোচনা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

চীনের বাজারে নতুন স্মার্টফোন Redmi M100 Pro উন্মোচন...

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

সাড়ে ৩ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করছে অ্যানথ্রোপিক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 May 2025

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন যুবক: সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও

Techzoom.TV |
TechzoomTV