Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গ্রামীণফোন কর্মকর্তার বিরুদ্ধে পোষা বিড়াল নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৪ মে ২০২৫
গ্রামীণফোন কর্মকর্তার বিরুদ্ধে পোষা বিড়াল নির্যাতনের অভিযোগ
Share on FacebookShare on Twitter

গ্রামীণফোনে উপ–পরিচালক কাজী হাসান মাহমুদ, তাঁর স্ত্রী ও গৃহপরিচারিকার বিরুদ্ধে পোষা বিড়ালকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনা পর্যালোচনা করে কাজী হাসান মাহমুদ–এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন লিমিটেড।

মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টার দিকে গ্রামীণফোন অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘গ্রামীণফোন সকল প্রাণীর প্রতি শ্রদ্ধাশীল এবং মানুষ ও প্রাণীর সহাবস্থানে বিশ্বাস করে। সম্প্রতি আমরা একটি পোষা প্রাণী ও আমাদের একজন কর্মীকে ঘিরে একটি ঘটনা সম্পর্কে অবগত হয়েছি।’

গ্রামীণফোন আরও জানিয়েছে, ‘আমরা যে কোনো প্রাণীর প্রতি বিরূপ আচরণের কঠোর নিন্দা জানাই। ঘটনাটি আমরা দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কাজ করছি।’

জানা গেছে, বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে বসবাস করেন গ্রামীণফোন উপ–পরিচালক কাজী হাসান মাহমুদ। সোমবার (১২ মে) দুপুর আড়াইটার দিকে পাশের ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকা ইলমা নামে এক তরুণীর পোষা বিড়াল কাজী হাসান মাহমুদের বাসায় ঢুকে পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে বিড়ালটিকে লোহার রড দিয়ে মারধর করা হয়। যার ফলে পোষা বিড়ালটি রক্তাক্ত হয়।

এ নিয়ে ফেসবুকে কিছু ভিডিও ও ছবি শেয়ার করেন বিড়ালের মালিক ইলমা। সঙ্গে পুরো ঘটনা তুলে ধরেন, যা ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এরপর থেকে নেটিজেনরা গ্রামীণফোনকে বিষয়টি নিয়ে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।

ফেসবুকে বিড়াল নিয়ে লেখালেখির একটি গ্রুপ রয়েছে। যার নাম ক্যাট সোসাইটি অব বাংলাদেশ।

ফেসবুক গ্রুপে বিড়ালের মালিক ইলমা পোস্টে যা লিখেছেন– ‘আজ (সোমবার) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে আমার ছোট ভাই স্কুল থেকে ফিরে এসে জানায়, সে একটি বিড়ালের চিৎকার শুনেছে। আমি দৌড়ে শব্দের উৎস খুঁজতে গিয়ে দেখি আমার প্রতিবেশী কাজী হাসান মাহমুদ (ডেপুটি ডিরেক্টর, গ্রামীণফোন) এবং ফারহানা খানম (কর্মকর্তা, অরিস্টো ফার্মা)-এর ফ্ল্যাটের দরজা খোলা।’

‘আমি তাদের ফ্ল্যাটে গিয়ে দেখি তাদের গৃহকর্মী মজিদা একটি সাদা বিড়ালকে লোহার রড দিয়ে নির্মমভাবে মারছে। আমি গিয়ে বিড়ালটিকে উদ্ধার করি এবং বুঝতে পারি, এটা আমারই বিড়াল। ৫ মাস বয়সী একটি ছোট মেয়ে বিড়াল যাকে আমি কয়েক মাস আগে রাস্তা থেকে উদ্ধার করেছিলাম। সে সবসময় বাসার মধ্যেই থাকে।’

ইলমা আরও লিখেছেন, ‘বিড়ালটি তখন রক্তাক্ত, কাঁপছে, নাক দিয়ে রক্ত ঝরছে, নড়াচড়া করতে পারছিল না। সে মাত্র ১০ মিনিটের জন্য বাইরে গিয়েছিল, আর এ ১০ মিনিটেই তার শরীর থেঁতলে দেওয়া হলো! এই একই পরিবার ৬ মাস আগে আমার আরেকটি বিড়ালকে ৮তলা থেকে ফেলে দিয়েছিল, যার ফলে সে ফুসফুসে আঘাত পায় এবং টানা ৯ মাস চিকিৎসা করিয়েও তাকে বাঁচাতে পারিনি।’

‘আমি আজ শান্তভাবে প্রতিবাদ করতে গেলে তারা আমার সাথে অশোভন আচরণ করে, চিৎকার করে আমাকে বের করে দেয়, গালাগালি করে এবং মামলার হুমকি দেয়। অথচ গৃহকর্মী মজিদা নিজেই স্বীকার করেছেন, তার ম্যাডাম ফারহানা খানম তাকে বিড়াল মারতে বলেছেন। আমার কাছে সিসিটিভি ফুটেজ, ছবি এবং বিড়ালের আর্তনাদের ভিডিও সংরক্ষিত আছে।’

এ নিয়ে থানায় মামলা করবেন বলেও জানিয়েছেন বিড়ালের মালিক ইলমা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: animal abuse BangladeshGP deputy director cat abuseকাজী হাসান মাহমুদ গ্রামীণফোনক্যাট সোসাইটি অব বাংলাদেশগ্রামীণফোনগ্রামীণফোন কর্মকর্তা বিড়াল নির্যাতনপোষা প্রাণী নির্যাতন বাংলাদেশপ্রাণী অধিকার আইন বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ফোন নেই যেসকল তারকার !
নির্বাচিত

মোবাইল ফোন নেই যেসকল তারকার !

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
সোশ্যাল মিডিয়া

টুইটার আনছে রিভিউ অপশন

অনলাইনে তরুণীদের প্রেমের ফাঁদ, হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা
প্রযুক্তি সংবাদ

অনলাইনে তরুণীদের প্রেমের ফাঁদ, হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা

গেম

গেম ডেভেলপার প্রতিষ্ঠান বিগবক্স কিনে নিল ফেসবুক

ট্রাম্পকে নিষিদ্ধের সিদ্ধান্ত ‘সঠিক’ ও ‘বিপজ্জনক’: টুইটার সিইও
নির্বাচিত

ট্রাম্পকে নিষিদ্ধের সিদ্ধান্ত ‘সঠিক’ ও ‘বিপজ্জনক’: টুইটার সিইও

ইলন মাস্কের ভুল টুইট!
প্রযুক্তি সংবাদ

ইলন মাস্কের ভুল টুইট!

Load More

ট্রেন্ডিং টপিক

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল
প্রযুক্তি সংবাদ

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

৮০ হাজার কোটি ডলারের মেগা ফান্ড গঠন করছে অ্যালফাবেট
প্রযুক্তি সংবাদ

৮০ হাজার কোটি ডলারের মেগা ফান্ড গঠন করছে অ্যালফাবেট

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা
নির্বাচিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বৈদ্যুতিক বাস
অটোমোবাইল

৩ শর্তে বৈদ্যুতিক বাস-ট্রাক আমদানিতে শুল্কমুক্ত সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা
নির্বাচিত

এআই গ্রহণে শীর্ষে এনভিডিয়া, পরে অ্যামাজন, মেটা: গবেষণা

আধুনিক বিশ্বে প্রতিটি প্রযুক্তি কোম্পানিই কৃত্রিম বুদ্ধিমত্তা বা...

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সেই সাদা মহিষ এবার কাঁপাল ক্রিপ্টো মার্কেট

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

৬৫০০এমএএইচ ব্যাটারিসহ আরও যা যা থাকছে মটোরোলার নতুন ফোনে

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৪ মে ২০২৫

গ্রামীণফোন কর্মকর্তার বিরুদ্ধে পোষা বিড়াল নির্যাতনের অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV