Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ট্রাম্পের মামলায় ইউটিউবের ২৪.৫ মিলিয়ন ডলারে সমঝোতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 1 October 2025
ট্রাম্পের মামলায় ইউটিউবের ২৪.৫ মিলিয়ন ডলারে সমঝোতা
Share on FacebookShare on Twitter

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা মামলা নিষ্পত্তিতে সাড়ে ২৪ মিলিয়ন বা ২ কোটি ৪৫ লাখ ডলার পরিশোধে রাজি হয়েছে অ্যালফাবেটের মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে সহিংসতার পর ট্রাম্পের ইউটিউব অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এ নিয়ে করা মামলার নিষ্পত্তির খবর সোমবার আদালতে দাখিলকৃত নথিতে প্রকাশ পায়।

এ সমঝোতার মাধ্যমে গুগল (ইউটিউবের মালিকানাধীন) তিন বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে সর্বশেষ প্রতিষ্ঠান হিসেবে ট্রাম্পের মামলা নিষ্পত্তি করল। এর আগে ২০২১ সালের জুলাইয়ে ট্রাম্প ইউটিউব, টুইটার (বর্তমানে এক্স) এবং ফেসবুকের মালিক মেটার বিরুদ্ধে মামলা করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, এসব কোম্পানি তাকে এবং রক্ষণশীল মতাদর্শকে বেআইনিভাবে দমন করছে এবং তার বক্তব্য প্রকাশে বাধা দিচ্ছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে মেটা প্রায় ২ কোটি ৫০ লাখ ডলার এবং ফেব্রুয়ারিতে এক্স প্রায় ১ কোটি ডলার পরিশোধ করে মামলা নিষ্পত্তি করেছে।

ইউটিউবের সমঝোতা অনুযায়ী, মোট অর্থের মধ্যে ২ কোটি ২০ লাখ ডলার যাবে ‘ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মল’ নামে একটি অলাভজনক প্রতিষ্ঠানে। আদালতের নথি অনুযায়ী, এ অর্থ ব্যবহার করা হবে হোয়াইট হাউসে ট্রাম্পের উদ্যোগে নির্মাণাধীন ২০ কোটি ডলারের একটি বিশাল বলরুম তৈরির কাজে। প্রায় ৯০ হাজার বর্গফুট আয়তনের ভবনটি ২০২৯ সালের জানুয়ারিতে ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

অবশিষ্ট অর্থ মামলার অন্য বাদীদের মধ্যে ভাগ করা হবে। এর মধ্যে রয়েছে আমেরিকান কনজারভেটিভ ইউনিয়ন, যারা কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স আয়োজন করে এবং মার্কিন লেখক নাওমি উলফ।

তবে ইউটিউব কোনো ধরনের অন্যায় স্বীকার করেনি এবং তাদের নীতি বা পণ্যে কোনো পরিবর্তন আনবে না বলে জানিয়েছে।

২০২১ সালে ট্রাম্পকে ইউটিউব থেকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি। শুধু নতুন ভিডিও আপলোডের ওপর সাময়িক নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। ২০২৩ সালে তার অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়।

এ সমঝোতার মধ্য দিয়ে ট্রাম্পের সঙ্গে ইউটিউব, মেটা ও এক্সের আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটল। ক্যাপিটল হিল দাঙ্গার পর বড় সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ট্রাম্পের অ্যাকাউন্ট সীমিত করলে তিনি দাবি করেছিলেন, রক্ষণশীলদের কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে।

শুধু তাই নয়, এসব সমঝোতার অর্থ থেকে ট্রাম্প তার কয়েকটি বড় প্রকল্পের জন্য অর্থসংস্থান পাচ্ছেন। মেটার সমঝোতা থেকে পাওয়া অর্থের বড় অংশ বরাদ্দ হয়েছে মায়ামিতে নির্মাণাধীন তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরির জন্য।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউটিউব

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশে বিনামূল্যে নেটফ্লিক্স দেখার সুযোগ, জেনে নিন উপায়
প্রযুক্তি সংবাদ

নেটফ্লিক্সের নয়া ফিচার

ওয়ালটনের নতুন ডিজিটাল রাইটিং প্যাড বাজারে
নির্বাচিত

ওয়ালটনের নতুন ডিজিটাল রাইটিং প্যাড বাজারে

বাবার দৈনন্দিন কাজে আসতে পারে সেসব গ্যাজেট
নির্বাচিত

বাবার দৈনন্দিন কাজে আসতে পারে সেসব গ্যাজেট

বড় কাটছাঁট তথ্যপ্রযুক্তি বাজেটে
নির্বাচিত

বড় কাটছাঁট তথ্যপ্রযুক্তি বাজেটে

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সোশ্যাল মিডিয়া

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

সব টুইটার কর্মীর বাসা থেকে কাজ করা বাধ্যতামূলক
নির্বাচিত

সব টুইটার কর্মীর বাসা থেকে কাজ করা বাধ্যতামূলক

Load More

ট্রেন্ডিং টপিক

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের বিপুল ব্যবহারকারী ও অনলাইন...

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 October 2025

ট্রাম্পের মামলায় ইউটিউবের ২৪.৫ মিলিয়ন ডলারে সমঝোতা

Techzoom.TV |
TechzoomTV