Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটকে দিয়েছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটকে দিয়েছে ইসরায়েল
Share on FacebookShare on Twitter

গাজায় ত্রাণ নিয়ে যাওয়া বহুল আলোচিত সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। এসব বাহন থেকে সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ বহু কর্মীকে আপাতত হেফাজতে রাখা হয়েছে। তবে বহরের ৩০টি নৌযান যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপকূলের দিকে যাত্রা অব্যাহত রেখেছে বলে ফ্লোটিলা আয়োজকরা বৃহস্পতিবার (২ অক্টোবর) জানিয়েছেন।

আয়োজকরা বুধবারের অভিযানে যুদ্ধাপরাধের অভিযোগ করেছেন। তাদের দাবি, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী জোর করে তাদের থামায় এবং জলকামান ব্যবহার করে। তবে কারও প্রাণহানি ঘটেনি। আয়োজকদের তথ্যমতে, বৃহস্পতিবার সকালে পর্যন্ত ১৩টি নৌকা আটকানো হলেও ৩০টি গাজার দিকে অগ্রসর হচ্ছে। তারা জানিয়েছে, নৌকাগুলো গাজা থেকে মাত্র ৪৬ নটিক্যাল মাইল দূরে রয়েছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, গ্রেটা থুনবার্গ একটি নৌকার ডেকে বসে আছেন এবং সেনাসদস্যরা তাকে ঘিরে রেখেছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদে থামানো হয়েছে এবং যাত্রীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হচ্ছে। গ্রেটা ও তার সহযাত্রীরা নিরাপদ ও সুস্থ আছেন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হচ্ছে ৪০টিরও বেশি বেসামরিক নৌযানের বহর। প্রায় ৫০০ জন পার্লামেন্ট সদস্য, আইনজীবী ও মানবাধিকার কর্মী বহরে আরোহী হিসেবে ওষুধ ও খাদ্য নিয়ে গাজার দিকে যাত্রা করেছেন। আয়োজকদের তরফ থেকে টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আরোহীরা তাদের পাসপোর্ট দেখিয়ে অভিযোগ করছেন, তাদের জোরপূর্বক ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে।

ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় এ ফ্লোটিলা আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে। তুরস্ক, স্পেন ও ইতালি তাদের নাগরিকদের প্রয়োজনে সহায়তার জন্য নৌযান ও ড্রোন পাঠায়। তবে ইসরায়েল বারবার সতর্ক করে পিছু হটতে বলে। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় ফ্লোটিলায় হামলাকে সন্ত্রাসী কার্যক্রম আখ্যা দিয়ে নিরীহ বেসামরিক মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলার অভিযোগ করে।

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো দুই কলম্বিয়ান আটক হওয়ার ঘটনার পর ইসরায়েলের পুরো কূটনৈতিক মিশন বহিষ্কারের নির্দেশ দেন এবং ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও আট মালয়েশীয় নাগরিক আটক হওয়ায় নিন্দা জানান।

ইতালি ও কলম্বিয়ায় ইসরায়েলের অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। ইতালীয় শ্রমিক সংগঠনগুলো সংহতি জানিয়ে শুক্রবার সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।

ইসরায়েলি নৌবাহিনী আগেই সতর্ক করেছিল ফ্লোটিলা সক্রিয় যুদ্ধক্ষেত্রের দিকে অগ্রসর হচ্ছে এবং বৈধ অবরোধ ভঙ্গ করছে। তারা জানিয়েছিল ত্রাণ চাইলে নিরাপদ পথে গাজায় পাঠানো যাবে।

ইসরায়েলি কর্মকর্তারা ফ্লোটিলার মিশনকে মানবিক নয়, রাজনৈতিক প্ররোচনা বলে দাবি করেছেন। ২০০৭ সালে হামাস গাজার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে ইসরায়েল সমুদ্র অবরোধ জারি রেখেছে। এর আগে বহুবার কর্মীরা সমুদ্রপথে ত্রাণ পাঠানোর চেষ্টা করেছে। ২০১০ সালে এমন একটি অভিযানে ৯ জন কর্মী নিহত হয়েছিলেন।

গত জুনে ইসরায়েলি নৌবাহিনী গ্রেটা থুনবার্গসহ ১২ জনকে একটি ছোট নৌযান থেকে আটক করেছিল।

Tags: ফ্লোটিলা

এই বিভাগ থেকে আরও পড়ুন

সিলেটফ্লাড নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে লাইকি
প্রযুক্তি সংবাদ

সিলেটফ্লাড নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে লাইকি

দেখে নিন ফেসবুকে দিনে কত সময় কাটাচ্ছেন
প্রযুক্তি সংবাদ

দেখে নিন ফেসবুকে দিনে কত সময় কাটাচ্ছেন

জার্সি বিক্রি করেই মেসির ৪০ বছরের বেতনের সমান আয়!
সোশ্যাল মিডিয়া

জার্সি বিক্রি করেই মেসির ৪০ বছরের বেতনের সমান আয়!

বাংলাদেশের ‘কাকলী ফার্নিচার’ যেভাবে কলকাতায় সুপারহিট!
সোশ্যাল মিডিয়া

বাংলাদেশের ‘কাকলী ফার্নিচার’ যেভাবে কলকাতায় সুপারহিট!

পদোন্নতি পেয়ে সচিব হলেন তাড়াশের সন্তান কে. এম. আব্দুল সালাম
সোশ্যাল মিডিয়া

পদোন্নতি পেয়ে সচিব হলেন তাড়াশের সন্তান কে. এম. আব্দুল সালাম

মোবাইল অ্যাপে দেখুন ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই
সোশ্যাল মিডিয়া

মোবাইল অ্যাপে দেখুন ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই

Load More

ট্রেন্ডিং টপিক

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি
ই-কমার্স

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন
নির্বাচিত

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন
বিবিধ

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি
নির্বাচিত

গ্লোবাল ওয়্যারেবল বাজারে ফের শীর্ষে শাওমি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix