Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হামজাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হংকং কোচের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
হামজাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হংকং কোচের
Share on FacebookShare on Twitter

এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বৃহস্পতিবার রাতে মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং। ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এর আগের দিন, বুধবার সংবাদ সম্মেলনে হংকংয়ের ব্রিটিশ কোচ অ্যাশলে ওয়েস্টউডের মন্তব্য ঘিরে আলোচনার ঝড় উঠেছে।

এক সাংবাদিক জানতে চান, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী যদি হংকং দলে থাকতেন, তবে তাকে কোথায় খেলানো হতো। জবাবে ওয়েস্টউড বলেন, ‘সম্ভবত বেঞ্চে।‘ তিনি আরো বলেন, ‘হামজা যদি আমার দলে থাকতো, তাহলে সে একাদশে জায়গা পেত না।‘

হংকং বর্তমানে ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৪৬ নম্বরে, আর বাংলাদেশ রয়েছে ১৮৪তম স্থানে। দুই দলের মধ্যে ব্যবধান ৩৮ ধাপ। তবে র‍্যাঙ্কিংকে খুব একটা গুরুত্ব দিতে রাজি নন হংকং কোচ। তিনি বলেন, ‘আমি র‍্যাঙ্কিং নিয়ে ভাবি না। দুই দলই উন্নতির পথে। বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক উন্নত। তাদের একজন স্থায়ী কোচ আছে, যিনি ফুটবল খেলতে ভালোবাসেন।‘

ওয়েস্টউড জানান, মাঠের ফল নির্ভর করে অনেক কিছুর ওপর—যেমন দর্শক, পরিবেশ, স্টেডিয়াম, ভ্রমণ, খাবার ও আবহাওয়া। এজন্য তারা প্রতিপক্ষ ও খেলোয়াড়দের বিশ্লেষণ করে প্রস্তুতি নেন।

সংবাদ সম্মেলনে জাতীয় স্টেডিয়ামের মাঠের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন অ্যাশলে ওয়েস্টউড। তিনি বলেন, ‘আমি মনে করি মাঠের অবস্থা আরও ভালো হতে পারত। বাংলাদেশ প্রতিদিন এই মাঠে অনুশীলন করেছে, যা এএফসি নিয়ম অনুযায়ী ঠিক না। ম্যাচের আগে সাধারণত ২-৩ দিন মাঠ ব্যবহার করা উচিত নয়। এতে মাঠের মান খারাপ হয়।’

তবে তিনি এটাও বলেন, ‘আমরা এই বিষয় নিয়ে বেশি চিন্তা করছি না। দুই দলই একই মাঠে খেলবে। বাংলাদেশ হয়তো একটু বেশি অভ্যস্ত, কারণ তারা ৯ দিন ধরে এখানে অনুশীলন করছে। তবে আমরা আমাদের কৌশল মেনেই খেলব।’

মাঠের সমালোচনার পাশাপাশি, বাংলাদেশের আতিথেয়তার প্রশংসা করতে ভোলেননি ব্রিটিশ এই কোচ। তিনি বলেন, ‘এখানে এসে খুব ভালো লেগেছে। হোটেল, বিমানবন্দর—সবখানে মানুষ খুব আন্তরিক আচরণ করেছে। আমি আগেও এই অঞ্চলে কাজ করেছি, যেমন ভারত, বেঙ্গালুরু, মুম্বাই, কলকাতায়। আমাদের দল এবং ফেডারেশন এই সফরকে সম্মান করে।’

দলের মিডফিল্ডার জয় ইন জেসি ইউ বলেন, ‘এই প্রথম আমি বাংলাদেশে এসেছি। এখানকার আতিথেয়তা দারুণ। আমি ম্যাচ খেলার জন্য খুবই উচ্ছ্বসিত। জানি, ঘরের দর্শকরাও খুব আবেগী। আশা করি, আমরা সবাইকে একটি ভালো ম্যাচ উপহার দিতে পারব।’

Tags: হংকং কোচ

এই বিভাগ থেকে আরও পড়ুন

শহীদ আবু সাঈদের নামে কোচিং খুলে বিপাকে শিক্ষার্থী
শিক্ষা ও ক্যাম্পাস

শহীদ আবু সাঈদের নামে কোচিং খুলে বিপাকে শিক্ষার্থী

চালু না থাকলেও গোপনে তথ্য সংগ্রহ করতে পারে টিকটক
সোশ্যাল মিডিয়া

তিনমাসের মধ্যেই আফগানিস্তানে নিষিদ্ধ টিকটক

রাশিয়ায় হোয়াটসঅ্যাপ গুগলের বিরুদ্ধে ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

রাশিয়ায় হোয়াটসঅ্যাপ গুগলের বিরুদ্ধে ব্যবস্থা

শিবির নিয়ে উমামার ফেসবুক পোস্ট
শিক্ষা ও ক্যাম্পাস

শিবির নিয়ে উমামার ফেসবুক পোস্ট

টিকটকে ভিডিও বানানোয় স্ত্রীকে খুন
প্রযুক্তি সংবাদ

টিকটকে ভিডিও বানানোয় স্ত্রীকে খুন

ইনস্টাগ্রামে পণ্যের প্রচারণাকারীদের তথ্য ফাঁস
নির্বাচিত

ইনস্টাগ্রামে জনপ্রিয় হতে পারবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬-এ আলোচিত যত প্রযুক্তি

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬–এ নিজেদের ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক
অর্থ ও বাণিজ্য

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য
সোশ্যাল মিডিয়া

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix