Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২০ অক্টোবর ২০২৫
বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরিয়েছে টিকটক
Share on FacebookShare on Twitter

টিকটক সম্প্রতি ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। ২০২৫ সালের এপ্রিল থেকে জুন মাসের তথ্য এখানে তুলে ধরা হয়েছে। টিকটক ইউজারদের জন্য নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে টিকটকের উদ্যোগগুলো সম্পর্কে এই রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া, কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘন করে এমন কনটেন্ট সক্রিয়ভাবে শনাক্তকরণের তথ্য প্রতিবেদনটিতে উঠে আসে।

২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে বাংলাদেশ থেকে মোট ১ কোটি ৬২ লাখ ৪৫ হাজার ৫৯৩টি ভিডিও সরানো হয়েছে। বাংলাদেশে সক্রিয়ভাবে ভিডিও সরিয়ে নেয়ার হার ৯৯.৭ শতাংশ, এবং এর মধ্যে ৯৭.৫ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সরানো হয়েছে।

বিশ্বজুড়ে এবার টিকটক মোট ১৮ কোটি ৯৫ লাখ ৭৮ হাজার ২২৮টি ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের প্রায় ০.৭ শতাংশ। এর মধ্যে ১৬ কোটি ৩৯ লাখ ৬২ হাজার ২৪১টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত এবং অপসারণ করা হয়েছে। অন্যদিকে, যাচাই করার পর ৭৪ লাখ ৫৭ হাজার ৩০৯টি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে রাখা হয়েছে। এছাড়া, ৯৯.১ শতাংশ ভিডিও আগে থেকেই চিহ্নিত করে সরানো হয়েছে এবং ২৪ ঘণ্টার মধ্যেই ৯৪.৪ শতাংশ ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। এই প্রান্তিকে টিকটক ৭ কোটি ৬৯ লক্ষ ৯১ হাজার ৬৬০টি ভুয়া অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে। এছাড়া, ১৩ বছরের কম বয়সী ইউজার হিসেবে শনাক্ত করে অতিরিক্ত ২ কোটি ৫৯ লক্ষ ৪ হাজার ৭০৮টি অ্যাকাউন্ট সরানো হয়েছে।

সরিয়ে ফেলা ভিডিওগুলোর মধ্যে ৩০.৬ শতাংশ ভিডিও সরানো হয়েছে সংবেদনশীল বিষয়বস্তু থাকার কারণে যেটি কিনা টিকটকের কনটেন্ট পলিসি লঙ্ঘন করে। এছাড়া, নিরাপত্তার নীতিমালা লঙ্ঘনের কারণে ১৪ শতাংশ, এবং গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশনা ভঙ্গের কারণে ৬.১ শতাংশ ভিডিও সরানো হয়েছে। ৪৫ শতাংশ ভিডিওকে ভুল তথ্য এবং ২৩.৮ শতাংশ ভিডিওকে এডিট করা বা এআই‑জেনারেটেড কনটেন্ট হিসেবে চিহ্নিত করে সরানো হয়েছে।

টিকটক নিয়মিতভাবে এই কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করে আসছে যেখানে টিকটকের কনটেন্ট ও অ্যাকাউন্ট ম্যানেজমেন্টের স্বচ্ছতা সম্পর্কিত তথ্য থাকে। টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টারে ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিক এর এই রিপোর্ট, টিকটকের কনটেন্ট নীতিমালা, টুলস এবং পলিসি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। তথ্যগুলো বাংলা and ইংরেজি দুটি ভাষাতেই রয়েছে।

Tags: টিকটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সেন্সর
নির্বাচিত

স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল ক্যামেরার সেন্সর

ড্রোন উড়িয়ে বাংলাদেশ ফ্লাইং ল্যাবসের উদ্বোধন
প্রযুক্তি সংবাদ

ড্রোন উড়িয়ে বাংলাদেশ ফ্লাইং ল্যাবসের উদ্বোধন

৫ মাসে ৫ কোটি কৃত্রিম বুদ্ধিমত্তার ফোন তৈরি করবে অপো
প্রযুক্তি সংবাদ

৫ মাসে ৫ কোটি কৃত্রিম বুদ্ধিমত্তার ফোন তৈরি করবে অপো

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা বিটিআরসি: পলক
টেলিকম

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা বিটিআরসি: পলক

ব্যাংকিং সেবায় নতুন মাইলফলকে ফ্লোরা সিস্টেম ও ফ্লোরা টেলিকম
প্রযুক্তি সংবাদ

ব্যাংকিং সেবায় নতুন মাইলফলকে ফ্লোরা সিস্টেম ও ফ্লোরা টেলিকম

বাংলাদেশে এআই-বিশেষজ্ঞ-ডেভেলপার তৈরিতে‌ মাইক্রোসফটের আগ্রহ প্রকাশ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে এআই-বিশেষজ্ঞ-ডেভেলপার তৈরিতে‌ মাইক্রোসফটের আগ্রহ প্রকাশ

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
নির্বাচিত

উঁকি দিলেও লাভ নেই, নতুন স্মার্টফোনের আকর্ষণীয় ফিচার

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!
বিবিধ

ইরানি আকাশসীমায় ৩টি ইসরায়েলি ‘হার্মিস’ ড্রোন ভূপাতিত!

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল
বিবিধ

তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না
বিবিধ

ইরান: এক ফোঁটা তেলও বাইরে যেতে দেবো না

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে ওয়াইফাই ইন্টারনেট সেবা...

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

মোটোরোলার চমক, বাজারে এল বুক-স্টাইল ফোল্ডেবল ফোন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

ইরানি ড্রোনের আঘাতে বিধ্বস্ত মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

অ্যাপল ইভেন্ট আজ: নজর কাড়বে কম দামের ম্যাকবুক ও সাশ্রয়ী আইফোন ১৭ই

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix