Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
ওয়ালটন এসি কেন কিনবেন?
Share on FacebookShare on Twitter

গ্রীষ্মের তপ্ত রোদে যখন জনজীবন যখন অতিষ্ঠ, তখন স্বস্তির খোঁজে অনেকেই ঝুঁকছেন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির দিকে। তবে এসি কেনার আগে সাধারণ ক্রেতারা সবচেয়ে বেশি যে দ্বিধায় পড়েন তা হলো, ইনভার্টার নাকি নন-ইনভার্টার এসি কিনবেন? কোনটি দ্রুত ঘর ঠান্ডা করবে আর কোনটিতেই বা বিদ্যুৎ বিল কম আসবে, তা নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সঠিক প্রযুক্তি বেছে নিতে না পারলে দীর্ঘমেয়াদে যেমন বিদ্যুৎ বিলের বোঝা বাড়তে পারে, তেমনি যান্ত্রিক বিড়ম্বনাও দেখা দিতে পারে।

ইনভার্টার এসি আসলে কী?

অনেকেই মনে করেন ইনভার্টার এসি মানেই হচ্ছে যা সাধারণ ইনভার্টার বা আইপিএস দিয়ে চালানো যায়। আসলে বিষয়টি তেমন নয়। এটি মূলত কম্প্রেসরের কার্যক্ষমতা নিয়ন্ত্রণের একটি বিশেষ প্রযুক্তি। ইনভার্টার এসির বিশেষত্ব হলো, এটি ঘর কাঙ্ক্ষিত মাত্রায় ঠান্ডা করার পর এর কম্প্রেসরটি পুরোপুরি বন্ধ না করে বরং গতি কমিয়ে দেয়। ফলে ঘরের তাপমাত্রা সবসময় স্থিতিশীল থাকে এবং বারবার কম্প্রেসর চালু-বন্ধ হওয়ার বাড়তি বিদ্যুৎ খরচ হয় না।

নন-ইনভার্টার এসির সীমাবদ্ধতা

নন-ইনভার্টার এসি সবসময় পূর্ণ শক্তিতে চলে। যখন ঘরের তাপমাত্রা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছায়, তখন এর কম্প্রেসরটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। আবার ঘরের তাপমাত্রা সামান্য বেড়ে গেলেই এটি পূর্ণ শক্তিতে চালু হয়। এই বারবার বন্ধ হওয়া এবং পুনরায় ‘ফুল স্পিডে’ চালু হওয়ার প্রক্রিয়ায় প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয়, যা দিনশেষে মাসকাবারি বিলে বড় প্রভাব ফেলে।

সাশ্রয় ও স্থায়িত্বে কে এগিয়ে?

বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকে ইনভার্টার এসি নিঃসন্দেহে সেরা বিকল্প। এটি দীর্ঘ সময় ব্যবহার করলে নন-ইনভার্টার এসির তুলনায় প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। এছাড়া নন-ইনভার্টার এসিতে ঘর কখনো খুব ঠান্ডা আবার কখনো গরম অনুভূত হতে পারে, কিন্তু ইনভার্টার এসিতে কুলিং থাকে একদম ধারাবাহিক ও আরামদায়ক। যদিও বাজারে ইনভার্টার এসির দাম কিছুটা বেশি, তবে দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে এটিই সবচেয়ে সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব।

কেনার আগে যা জানা জরুরি

এসি কেনার সময় কেবল প্রযুক্তি নয়, বরং রুমের আয়তন অনুযায়ী স্টার রেটিং ও কুলিং ক্যাপাসিটিও দেখে নেওয়া প্রয়োজন। যারা দিনে দীর্ঘ সময় এসি ব্যবহার করেন, তাদের জন্য ইনভার্টার এসি কেনাই বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে, যারা খুব অল্প সময়ের জন্য এসি চালান, তারা বাজেটের কথা চিন্তা করে নন-ইনভার্টার এসি বেছে নিতে পারেন। তবে বর্তমান প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদী খরচ ও আরামের কথা মাথায় রাখলে ইনভার্টার প্রযুক্তিই গ্রাহকদের প্রথম পছন্দ হওয়া উচিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভেন্টিলেটরসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম তৈরি করবে ওয়ালটন
প্রযুক্তি বাজার

ওয়ালটনের আইপিও আবেদনকে ঘিরে আস্থা ফিরে পেয়েছে বিনিয়োগকারীরা

এইচপির ত্রুটিপূর্ণ আপডেটে ৭৭ টেরাবাইট ডাটা গায়েব
প্রযুক্তি বাজার

এইচপির ত্রুটিপূর্ণ আপডেটে ৭৭ টেরাবাইট ডাটা গায়েব

ফ্রিজ কেনার আগে অবশ্যই মাথায় রাখবেন যে বিষয়গুলি
প্রযুক্তি পরামর্শ

সবসময় ফ্রিজ চলছে? সপ্তাহে কবার কখন বন্ধ করা উচিত?

দেশের বাজারে নোকিয়া কোন মোবাইলের দাম কত?
নির্বাচিত

দেশের বাজারে নোকিয়া কোন মোবাইলের দাম কত?

গাজীপুরে মিনিস্টারের নতুন শো-রুমের উদ্বোধন
প্রযুক্তি বাজার

গাজীপুরে মিনিস্টারের নতুন শো-রুমের উদ্বোধন

টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং অনুষ্ঠিত
ছাড় ও অফার

টিপি-লিংকের এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং অনুষ্ঠিত

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো
নির্বাচিত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন
নির্বাচিত

উন্মোচনের আগেই ফাঁস হলো শাওমি রেডমি ১৭ ফোরজি’র ডিজাইন ও স্পেসিফিকেশন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি
শিক্ষা ও ক্যাম্পাস

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তাল দিল্লি, আলোচনায় বসতে নতুন দাবি

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শুরু...

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং

এআইনির্ভর ‘হেলথ অ্যাসিস্ট্যান্ট’ আনলো স্যামসাং

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন

ডিসপ্লেবিহীন নতুন ফিটনেস ট্র্যাকার আনলো গারমিন

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

অনুমোদনহীন এসি-ফ্রিজ বিক্রি: মতিঝিলে বেস্ট ইলেকট্রনিক্সকে লাখ টাকা জরিমানা

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ এপ্রিল ২০২৬

ইনভার্টার না নন-ইনভার্টার: বিদ্যুৎ সাশ্রয় ও দ্রুত কুলিংয়ে কোন এসি সেরা

Techzoom.TV |
TechzoomTV