Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভুয়া ফেসবুক আইডির ফাঁদ: নারীরা কীভাবে বাঁচবেন ও সতর্ক থাকবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১ জুন ২০২৬
ভুয়া ফেসবুক আইডির ফাঁদ: নারীরা কীভাবে বাঁচবেন ও সতর্ক থাকবেন
Share on FacebookShare on Twitter

সোশ্যাল মিডিয়া এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে ব্যক্তিগত ছবি, স্মৃতি ও যোগাযোগের অনেকটাই নির্ভর করে ডিজিটাল পরিচয়ের ওপর। এজন্য নিজের প্রোফাইলে কিছুক্ষণ পর ছবি-রিলস ভিডিও আপলোড করেন। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন যে আপনার এই ছবি-ভিডিও দিয়ে কত কিছু করা সম্ভব।

আপনার দেওয়া ছবি দিয়েই সূচনা হতে পারে এক নতুন ধরনের অপরাধ ভুয়া আইডি বা ফেক প্রোফাইল। বিশেষ করে নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে তৈরি করা হচ্ছে অসংখ্য ভুয়া অ্যাকাউন্ট, যা থেকে চালানো হচ্ছে প্রতারণা, হয়রানি, ব্ল্যাকমেইলিং এমনকি অশ্লীল কনটেন্ট ছড়ানোর মতো অপরাধ।

বাংলাদেশ পুলিশের কাছে জমা হওয়া সাইবার অপরাধসংক্রান্ত অভিযোগগুলোর মধ্যে অন্যতম হলো ভুয়া ফেসবুক আইডি তৈরি। অনেক ক্ষেত্রে দেখা যায়, একজন নারীর ছবি ব্যবহার করে একাধিক অ্যাকাউন্ট খোলা হয়েছে। কোথাও সেই আইডি থেকে অশালীন বার্তা পাঠানো হচ্ছে, কোথাও আবার পরিচিতজনদের কাছে অর্থ চাওয়া হচ্ছে। কখনো সেলিব্রেটি, কখনো সাধারণ নারী কেউই এই অপরাধচক্রের বাইরে নন।

আপনার মনে হতে পারে আমি তো সাধারণ একজন নারী, যে কারো সাথে-পাছে নেই, তাহলে আমার ছবি-নাম দিয়ে মানুষ করবে কি? এখানেই আপনি মস্ত বড় ভুলটি করছেন। আপনার মত সাধারণ নারীদের নাম-ছবি ফাঁদ হিসেবেই ব্যবহার করবে অপরাধীরা, যেন অন্যদের সহজেি বিশ্বাস করানো যায় যে আইডিটি ভুয়া না।

সাম্প্রতিক বছরগুলোতে এমন বহু ঘটনা সামনে এসেছে, যেখানে একজন নারীর ছবি ব্যবহার করে ভুয়া পরিচয়ে ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালানো হয়েছে। এসব অ্যাকাউন্ট থেকে অশ্লীল ছবি পোস্ট, ভুয়া সম্পর্কের প্রস্তাব, প্রতারণামূলক বার্তা কিংবা অর্থ আদায়ের চেষ্টা করা হয়েছে। ফলে শুধু আর্থিক ক্ষতিই নয়, আক্রান্ত ব্যক্তির সামাজিক সম্মান ও ব্যক্তিগত জীবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

যেসব অভিযোগ সবচেয়ে বেশি পাওয়া যায়
পুলিশের তথ্য অনুযায়ী, ভুয়া আইডি তৈরি, ফেসবুক হ্যাকিং, ব্ল্যাকমেইলিং, অশালীন ছবি ছড়ানো এবং ভুয়া তথ্য প্রচার এসব অভিযোগ সবচেয়ে বেশি পাওয়া যায়। অনেক সময় হ্যাক হওয়া অ্যাকাউন্ট ব্যবহার করে পরিচিতজনদের কাছে জরুরি প্রয়োজনের কথা বলে টাকা চাওয়া হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে এডিট করা ছবি বা ভিডিও ছড়িয়ে মানসিকভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় গোপন রেখে অপরাধ করার সুযোগ থাকায় অপরাধীরা এই প্ল্যাটফর্মগুলোকে সহজ মাধ্যম হিসেবে বেছে নিচ্ছে। নারী সেজে পুরুষকে বা পুরুষ সেজে নারীকে ফাঁদে ফেলে ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার ঘটনাও বেড়েছে। শিশুদের টার্গেট করে অপরাধ সংঘটনের ঘটনাও উদ্বেগজনকভাবে বাড়ছে।

প্রতিকার পাওয়ার ক্ষেত্রে জটিলতা
তবে সবচেয়ে বড় সমস্যা হলো প্রতিকার পাওয়ার ক্ষেত্রে জটিলতা। অনেক ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও দ্রুত সমাধান পান না। কারণ ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোর নিয়ন্ত্রণ বাংলাদেশে নয়; এগুলো পরিচালিত হয় মেটা কর্তৃপক্ষের মাধ্যমে। ফলে কোনো ভুয়া আইডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে স্থানীয় পুলিশের পাশাপাশি মেটার সহযোগিতাও প্রয়োজন হয়।

পুলিশ কর্মকর্তারা বলছেন, একটি অভিযোগ থানায় জমা হওয়ার পর সেটি বিভিন্ন প্রশাসনিক ধাপ পেরিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে মেটার কাছে পাঠাতে হয়। অনেক ক্ষেত্রে অভিযোগের উত্তর আসতে দীর্ঘ সময় লেগে যায়। আবার কখনো কোনো সাড়া পাওয়া যায় না। বিশেষ করে সাধারণ ভুয়া আইডি, ছবি চুরি বা পরিচয় ব্যবহার করে অ্যাকাউন্ট খোলার অভিযোগে দ্রুত প্রতিক্রিয়া পাওয়া কঠিন হয়ে পড়ে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের সঙ্গে মেটার পূর্ণাঙ্গ তথ্য বিনিময় চুক্তি না থাকায় তদন্তে নানা সীমাবদ্ধতা তৈরি হয়। ফলে অনেক সময় পুলিশ চাইলেও অপরাধীর প্রকৃত পরিচয় দ্রুত শনাক্ত করতে পারে না।

ভুয়া আইডি তৈরি হলে কী করবেন?
বাংলাদেশে কোনো নারীর নামে ভুয়া ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি তৈরি হলে আতঙ্কিত না হয়ে দ্রুত কিছু পদক্ষেপ নেওয়া জরুরি।

প্রথমত, ভুয়া আইডির স্ক্রিনশট, লিংক ও সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ করুন। এগুলো ভবিষ্যতে প্রমাণ হিসেবে কাজে লাগবে।
দ্বিতীয়ত, ফেসবুক বা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে ‘রিপোর্ট’ অপশন ব্যবহার করে অ্যাকাউন্টটির বিরুদ্ধে অভিযোগ জানান। পরিচয় চুরির বিষয়টি উল্লেখ করুন।
তৃতীয়ত, পরিবারের সদস্য, বন্ধু ও পরিচিতদের বিষয়টি জানিয়ে দিন, যাতে তারা ওই ভুয়া অ্যাকাউন্টের কোনো বার্তা বা অনুরোধে সাড়া না দেন।
চতুর্থত, নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করুন এবং প্রয়োজনে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট বা পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন-এর সহায়তা নিন।
পঞ্চমত, নিজের ফেসবুক অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করুন এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, যাতে ভবিষ্যতে হ্যাকিংয়ের ঝুঁকি কমে।
ডিজিটাল যুগে পরিচয় চুরি ও ভুয়া আইডি একটি বড় সামাজিক সমস্যা হয়ে উঠেছে। তবে সচেতনতা, দ্রুত অভিযোগ এবং প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এই ধরনের অপরাধের ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। মনে রাখতে হবে, ভুয়া আইডির শিকার হলে নীরব না থেকে দ্রুত পদক্ষেপ নেওয়াই সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওপেনসোর্স ডেটাবেজে চলছে এনআইডি: নেই কোনো এন্টারপ্রাইজ সাপোর্ট
প্রযুক্তি পরামর্শ

এবার এনআইডি সংশোধনের নিয়মে বড় পরিবর্তন

মোবাইল ফোন থেকে টেলিফোনে কল করবেন যেভাবে
প্রযুক্তি পরামর্শ

মোবাইল ফোন থেকে টেলিফোনে কল করবেন যেভাবে

নাম, তারিখ, ফোন নম্বর দিয়ে পাসওয়ার্ড? বিপদ সামনেই
প্রযুক্তি পরামর্শ

সবচেয়ে বেশি ফাঁস হওয়া ১০ পাসওয়ার্ড

পাওয়ার ব্যাংক কেনার আগে যে বিষয়গুলো জানতে হবে
কিভাবে করবেন

পাওয়ার ব্যাংক কেনার আগে যে বিষয়গুলো জানতে হবে

ফোনের লক স্ক্রিনেই দিক নির্দেশনা দেবে গুগল ম্যাপস
প্রযুক্তি পরামর্শ

ফোনের লক স্ক্রিনেই দিক নির্দেশনা দেবে গুগল ম্যাপস

এই ফ্যানের বিদ্যুৎ খরচ অর্ধেক
প্রযুক্তি পরামর্শ

এই ফ্যানের বিদ্যুৎ খরচ অর্ধেক

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ইনভার্টার নাকি সাধারণ এসি, কোনটা কেনা বুদ্ধিমানের কাজ?
প্রযুক্তি পরামর্শ

ইনভার্টার নাকি সাধারণ এসি, কোনটা কেনা বুদ্ধিমানের কাজ?

পরীক্ষার সময় রকেট বিস্ফোরিত, চাপে ব্লু অরিজিন
বিবিধ

পরীক্ষার সময় রকেট বিস্ফোরিত, চাপে ব্লু অরিজিন

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?
মতামত ও বিশ্লেষণ

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?

এআই সার্ভারের রেকর্ড বিক্রি: ডেলের শেয়ার মূল্যে ৩০% প্রবৃদ্ধি
প্রযুক্তি সংবাদ

এআই সার্ভারের রেকর্ড বিক্রি: ডেলের শেয়ার মূল্যে ৩০% প্রবৃদ্ধি

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দেবে আইফোন ২০

গুগল ছাড়াই সব অ্যাপ সচলের সুবিধা: বাংলাদেশে অফিশিয়াল ফেরার প্রস্তুতিতে হুয়াওয়ে

গুগল ছাড়াই সব অ্যাপ সচলের সুবিধা: বাংলাদেশে অফিশিয়াল ফেরার প্রস্তুতিতে হুয়াওয়ে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?
মতামত ও বিশ্লেষণ

জুয়ারিরা কি সরকারের থেকেও ক্ষমতাবান, নাকি সর্ষের মধ্যেই ভূত?

বাংলাদেশে অনলাইন জুয়া নিষিদ্ধ। আইনে এর কোনো বৈধতা...

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে

যেভাবে আমাদের মোবাইল ফোনের লোকেশন ডেটা বিক্রি হয় কোটি ডলারে

হুয়াওয়ে ফোনে গুগল অ্যাপস ও প্লে স্টোর ব্যবহারের সহজ উপায়

হুয়াওয়ে ফোনে গুগল অ্যাপস ও প্লে স্টোর ব্যবহারের সহজ উপায়

রাতে ঘুমের মধ্যে ব্লাস্ট করতে পারে এসি! বিপদ এড়াতে আজই সাবধান হোন

রাতে ঘুমের মধ্যে ব্লাস্ট করতে পারে এসি! বিপদ এড়াতে আজই সাবধান হোন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

৮ জিবি র‍্যামের সেরা ১৫ স্মার্টফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

সেরা ৫টি স্ন্যাপড্রাগন ৮ জেন ৫ ফোন

২০২৬ সালের সেরা ক্যামেরা ফোন: মোবাইল ফটোগ্রাফিতে এখন কারা শীর্ষে?

২০২৬ সালের সেরা ক্যামেরা ফোন: মোবাইল ফটোগ্রাফিতে এখন কারা শীর্ষে?

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ জুন ২০২৬

ভুয়া ফেসবুক আইডির ফাঁদ: নারীরা কীভাবে বাঁচবেন ও সতর্ক থাকবেন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix