Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 2 September 2026
কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
Share on FacebookShare on Twitter

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ফোনে ব্যক্তিগত ছবি-ভিডিও রাখা থেকে শুরু করে ব্যাংকিং, অফিসের কাজ, অনলাইন কেনাকাটা সবই করা হচ্ছে। এসব কাজে ক্যামেরা, মাইক্রোফোন ও লোকেশনের মতো ফিচার নিয়মিত ব্যবহার করতে হয়। ফলে এই সংবেদনশীল ফিচারগুলোর পারমিশন কোন অ্যাপকে দেওয়া হয়েছে, তা জানা অত্যন্ত জরুরি।

অনেক সময় অজান্তেই কোনো অ্যাপকে ক্যামেরা ব্যবহারের অনুমতি দিয়ে ফেলি। আবার ফোনে থাকা কোনো অপরিচিত অ্যাপও ক্যামেরা বা মাইক্রোফোনের অ্যাক্সেস পেয়ে থাকতে পারে। তবে ক্যামেরা নিজে থেকে সক্রিয় হওয়ার কোনো লক্ষণ দেখলেই ফোন হ্যাক হয়েছে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। কয়েকটি সেটিংস পরীক্ষা করেই বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।

ক্যামেরা ব্যবহারের সংকেত দেখুন
বর্তমান অ্যান্ড্রয়েড ও আইফোনে ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার হলে প্রাইভেসি ইন্ডিকেটর দেখা যায়। অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত স্ক্রিনের উপরের দিকে সবুজ রঙের একটি ডট বা সংকেত দেখা যায়। আপনি ক্যামেরা ব্যবহার না করলেও যদি বারবার এই ইন্ডিকেটর দেখতে পান, তাহলে কোন অ্যাপ সেটি ব্যবহার করছে তা পরীক্ষা করুন।

ক্যামেরা পারমিশন যাচাই করুন
ফোনের সেটিংস খুলে প্রাইভেসি অথবা সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি বিভাগে যান। এরপর পারমিশন ম্যানেজার বা একই ধরনের অপশনে গিয়ে ক্যামেরা নির্বাচন করুন। এখানে যেসব অ্যাপকে ক্যামেরা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তাদের তালিকা দেখতে পাবেন।

কোনো অ্যাপের ক্যামেরা ব্যবহারের প্রয়োজন না থাকলে তার পারমিশন বন্ধ করে দিন। তবে কোনো পারমিশন সরানোর আগে অ্যাপটির কাজ সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি। কারণ কিছু অ্যাপের স্বাভাবিক কার্যকারিতার জন্য ক্যামেরা অ্যাক্সেস প্রয়োজন হতে পারে।

অচেনা অ্যাপ খুঁজে দেখুন
ফোনে ইনস্টল করা অ্যাপগুলোর তালিকাও একবার পরীক্ষা করে নিন। এমন কোনো অ্যাপ থাকলে, যেটি আপনি ইনস্টল করেছেন বলে মনে করতে পারছেন না, সেটি সম্পর্কে আগে যাচাই করুন। বিশেষ করে কোনো সাধারণ অ্যাপ যদি অপ্রয়োজনীয়ভাবে ক্যামেরা, মাইক্রোফোন বা লোকেশনের মতো সংবেদনশীল পারমিশন চায়, তাহলে সতর্ক হওয়া উচিত।তবে শুধু নাম অপরিচিত বলেই কোনো অ্যাপ মুছে ফেলবেন না। সেটি ফোনের গুরুত্বপূর্ণ সিস্টেম ফিচারের অংশ কি না, আগে নিশ্চিত হয়ে নিন।

অ্যান্ড্রয়েডে প্রাইভেসি ড্যাশবোর্ড দেখুন
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা প্রাইভেসি ড্যাশবোর্ড ব্যবহার করে জানতে পারেন, সাম্প্রতিক সময়ে কোন অ্যাপ ক্যামেরা, মাইক্রোফোন বা লোকেশন ব্যবহার করেছে। আপনি ক্যামেরা-ভিত্তিক কোনো অ্যাপ ব্যবহার না করেও যদি সেখানে ক্যামেরা ব্যবহারের তথ্য দেখতে পান, তাহলে সংশ্লিষ্ট অ্যাপের পারমিশন আবার পরীক্ষা করুন।

আইফোন ব্যবহারকারীরা সেটিংস > প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি > ক্যামেরাতে গিয়ে ক্যামেরা ব্যবহারের অনুমতি পাওয়া অ্যাপগুলোর তালিকা দেখতে পারেন। প্রয়োজন না থাকলে যে কোনো অ্যাপের ক্যামেরা অ্যাক্সেস বন্ধ করা যায়। পাশাপাশি অ্যাড প্রাইভেসি রিপোর্ট থেকেও অ্যাপগুলোর বিভিন্ন আক্টিভিটি সম্পর্কে তথ্য পাওয়া যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল
প্রযুক্তি পরামর্শ

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

আপনার বেসুরো গলার গান সুরেলা করে দেবে যেসব অ্যাপ
প্রযুক্তি পরামর্শ

আপনার বেসুরো গলার গান সুরেলা করে দেবে যেসব অ্যাপ

আইফোনের জায়গা নষ্ট করে যে আট অপ্রয়োজনীয় অ্যাপ
প্রযুক্তি পরামর্শ

আইফোনের জায়গা নষ্ট করে যে আট অপ্রয়োজনীয় অ্যাপ

ফ্রিজ কেনার আগে অবশ্যই মাথায় রাখবেন যে বিষয়গুলি
প্রযুক্তি পরামর্শ

সবসময় ফ্রিজ চলছে? সপ্তাহে কবার কখন বন্ধ করা উচিত?

স্ক্রিনটাইম কমাতে স্মার্টফোন হয়ে যাক ডাম্বফোন
কিভাবে করবেন

স্ক্রিনটাইম কমাতে স্মার্টফোন হয়ে যাক ডাম্বফোন

মুঠোফোনের ডুপ্লিকেট ফাইল মুছবেন যেভাবে
কিভাবে করবেন

মুঠোফোনের ডুপ্লিকেট ফাইল মুছবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
নির্বাচিত

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা
ছাড় ও অফার

মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল
নির্বাচিত

নতুন আইফোন কিনে ক্যামেরায় ধুলা পেলেন গ্রাহক, দায় নিচ্ছে না ড্যাজল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 September 2026

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

Techzoom.TV |
TechzoomTV