Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

করোনা ভাইরাস: টিকা নিবন্ধনের কথা বলে ‘মোবাইল থেকে স্পর্শকাতর তথ্য চুরির ফাঁদ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১
করোনা ভাইরাস: টিকা নিবন্ধনের কথা বলে ‘মোবাইল থেকে স্পর্শকাতর তথ্য চুরির ফাঁদ’
Share on FacebookShare on Twitter

বাংলাদেশে করোনাভাইরাসের টিকা নেয়ার জন্য রেজিস্ট্রেশন করা দেয়া হবে, টেলিফোনে এমন প্রস্তাব রেখে অভিনব প্রতারণার ফাঁদ পেতেছে একটি চক্র।

অভিযোগ উঠেছে যে টিকা রেজিস্ট্রেশনে সহায়তার কথা বলে অনেকের মোবাইল ফোন থেকে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া হচ্ছে, অনেকের মোবাইল ওয়ালেটের টাকা গায়েব করে দেয়া হয়েছে।

ঢাকার সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের কাছে এ নিয়ে কয়েকটি অভিযোগ এসেছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট কাজী মুস্তাফিজ।

এ ব্যাপারে পুলিশের সাইবার অপরাধ বিভাগ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ।

করোনাভাইরাসের বিরুদ্ধে বাংলাদেশে যখন পুরোদমে টিকা দেয়ার কর্মসূচি শুরু হয়েছে, তখনই টিকা দেওয়ার নামে প্রতারণার নতুন এমন অভিযোগ সামনে এলো।

কীভাবে পাতা হয়েছে এই প্রতারণার ফাঁদ
কোভিড ১৯-এর টিকা নিতে গত দুই সপ্তাহ ধরে অনলাইনে নিবন্ধনের কথা বলা হলেও সার্ভারের সমস্যা থাকায় অনেকেই নিবন্ধন করতে পারেননি।

আবার প্রযুক্তিগত জ্ঞান বা প্রয়োজনীয় ডিভাইস না থাকার কারণেও অনেকের পক্ষে নিবন্ধন করাও সম্ভব হচ্ছে না।

এই সুযোগটি কাজে লাগিয়ে একটি চক্র গ্রাহকদের ফোন করে তাদের সহায়তা দেবার কথা বলে মোবাইল থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে। এসব স্পর্শকাতর তথ্য কাজে লাগিয়ে অনেকের মোবাইল ওয়ালেটের টাকা গায়েব করে দেয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

 

টিকা নিতে সহায়তার নামে ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড চুরি
কোভিড-১৯ এর টিকা নিবন্ধনের জন্য গ্রাহকের নাম, বয়স, ফোন নম্বর, ঠিকানা, ভোটার আইডি কার্ডের নম্বর ইত্যাদির প্রয়োজন হয়।

প্রতারক চক্র এভাবে ফোন করে টিকা নিবন্ধনের কথা বলে গ্রাহকদের নাম, ভোটার আইডি কার্ডের নম্বর চেয়ে থাকে।

তারপর তারা বলে, ‘আপনার ফোনে ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেটা বললে নাম নিবন্ধন হয়ে যাবে। আর শিগগিরই টিকার তারিখ পেয়ে যাবেন।’

যখনই গ্রাহক তাদের কথামতো ওটিপি বলে দেন, তখনই তাদের মোবাইল ওয়ালেট যেমন বিকাশ, নগদ, বা রকেটের অ্যাকাউন্টে রাখা টাকা গায়েব হয়ে যেতে পারে।

এখনই সাবধান হোন – পুলিশের পরামর্শ
এখনও এ নিয়ে খুব বেশি সংখ্যক মানুষ অভিযোগ করেন নি।

কিন্তু এখন থেকেই নিজেকে সাবধান রাখার পাশাপাশি, পরিচিত সবাইকে সতর্ক করার পরামর্শ দিচ্ছে পুলিশ।

যারা নিবন্ধন করতে পারছেন না স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে তাদের বলা হচ্ছে জেলা ও উপজেলা পর্যায়ে তথ্য কর্মকর্তার কাছে গিয়ে নিবন্ধন করতে।

সেক্ষেত্রে ওই কর্মকর্তাদের সাথে এসব তথ্য শেয়ার করা যেতে পারে।

 

অপরিচিত কাউকে ব্যক্তিগত তথ্য জানাবেন না
সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা বলছেন, টেলিফোনে অপরিচিত কারও সাথে নিজের ভোটার আইডি কার্ডের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য কিংবা ওটিপি শেয়ার করা যাবে না ।

বাংলাদেশে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরুর পর সম্মুখসারির বিভিন্ন পেশার মানুষ এবং যাদের বয়স ৪০ বা তার বেশি – তাদেরকে টিকা দেয়ার জন্য দ্রুত অনলাইনে নিবন্ধন করতে বলা হচ্ছে।

আর এই অনলাইনে টিকা নিবন্ধনকে কেন্দ্র করেই প্রতারণার ফাঁদ পেতেছে জালিয়াতরা।

তবে মানুষ এ ব্যাপারে সচেতন থাকলে ঝুঁকি এড়ানো সম্ভব বলে মনে করছেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কাজী মুস্তাফিজ।

“অপরিচিত কোন কল, মেসেজ বা ইমেইলে সাড়া দেবেন না”
কাজী মুস্তাফিজ পরামর্শ দিয়েছেন, মানুষ যেন অপরিচিত ফোন কলের এমন কোনও আহ্বানে সাড়া না দেন।

করোনাভাইরাস প্রতিরোধে “টিকা নিতে হলে নিচের লিঙ্কে ক্লিক করুন” – এমন বার্তা-সহ কোনও মেসেজ বা ইমেইল পেলেও তাতে সাড়া না দেয়ার জন্য বলেছেন তিনি।

আবার অগ্রিম টিকা বুকিংয়ের জন্য আগেই টাকা পাঠানোর কথাও বলতে পারে প্রতারক চক্র। এ সব ফাঁদে পা বাড়াতে মানা করেছেন মি. মুস্তাফিজ।

এমন নানা উপায়ে আপনার ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে অর্থ আত্মসাতের পাশাপাশি প্রতারক চক্র আরও ভয়াবহ ক্ষতি করতে পারে বলেও তিনি জানিয়েছেন।

মি. মুস্তাফিজ বলেন “আমি জাহালাম, আবু তালেব না- এই খবরটি নিশ্চয়ই আপনাদের মনে আছে যেখানে জাহালাম নামে এক ব্যক্তি মিথ্যা মামলার ফাঁদে পড়েন। পরে তিনি নির্দোষ প্রমাণ হন। এখানে দুষ্কৃতিকারীরা জাহালামের ন্যাশনাল আইডির তথ্য ব্যবহার করে তাকে ফাঁসিয়ে দিয়েছিলো। ফলে আপনার তথ্য এভাবে বেহাত হওয়ার আশঙ্কা থাকে। যার পরিণতি ভয়াবহ হতে পারে।”

” যেকোনো উপলক্ষকে টার্গেট করেই এ ধরণের প্রতারণা হয়। তাই সব সময় সতর্ক থাকতে হবে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুক-ইনস্টাগ্রামের নোটিফিকেশন বন্ধ করবেন যেভাবে
নির্বাচিত

ফেসবুক-ইনস্টাগ্রামে যে ধরনের পোস্ট ‘নিষিদ্ধ’

চাঁদে‌ মানুষ পাঠাবে চীন, তৈরি হচ্ছে নভোযান
প্রযুক্তি সংবাদ

চাঁদে‌ মানুষ পাঠাবে চীন, তৈরি হচ্ছে নভোযান

লক করা ফেসবুক প্রোফাইল আনলক করে দেখবেন যেভাবে
নির্বাচিত

২৮ অক্টোবর আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হবে কেন

“রাজ গুডম্যান-এর সাথে এআই ইন অ্যাকশন ” লার্নিং ওয়ার্কশপ আয়োজন করল ইও বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

“রাজ গুডম্যান-এর সাথে এআই ইন অ্যাকশন ” লার্নিং ওয়ার্কশপ আয়োজন করল ইও বাংলাদেশ

উইন্ডোজ টেন দেখাবে অ্যান্ড্রয়েড ফোনের নোটিফিকেশন
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজ টেন দেখাবে অ্যান্ড্রয়েড ফোনের নোটিফিকেশন

সৃজনশীলতা ও উদ্ভাবন হচ্ছে ডিজিটাল বাংলাদেশের প্রধানতম ভিত্তি: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে টেকনোর নতুন ট্যাব ‘মেগাপ্যাড ২’
নির্বাচিত

দেশে টেকনোর নতুন ট্যাব ‘মেগাপ্যাড ২’

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল
নির্বাচিত

স্বপ্ন’র মার্কেটিং অ্যান্ড গ্রোথ-এর ডিরেক্টর হলেন মাহাদী ফয়সাল

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

অপছন্দের মানুষের কাছ থেকে ইনস্টাগ্রাম স্টোরি লুকাবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
ফিচার

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

স্মার্টফোনের ক্যামেরায় বেশি মেগাপিক্সেল থাকলেই যে ছবি ভালো...

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১১ ফেব্রুয়ারি ২০২১

করোনা ভাইরাস: টিকা নিবন্ধনের কথা বলে 'মোবাইল থেকে স্পর্শকাতর তথ্য চুরির ফাঁদ'

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix