Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

লিঙ্গবৈষম্য কমাতে উদ্যোগী নকিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Sunday, 26 May 2019
লিঙ্গবৈষম্য কমাতে উদ্যোগী নকিয়া
Share on FacebookShare on Twitter

ফিনল্যান্ডভিত্তিক নেটওয়ার্ক সরঞ্জাম নির্মাতা নকিয়া নারী ও পুরুষ কর্মীদের মধ্যে বিরাজমান বেতনবৈষম্য দূর করতে বিশেষ বাজেট নিয়ে আসছে। এর ফলে চলতি গ্রীষ্মের মধ্যেই নকিয়ার নারী কর্মীরা নিজেদের দাবি বুঝে পাবেন। একই সঙ্গে কিছু পুরুষ কর্মীর বেতন বাড়ানো হবে।

সম্প্রতি মানবসম্পদ পরামর্শবিষয়ক বিশ্বের বৃহৎ প্রতিষ্ঠান মারসের এক নিরীক্ষায় নকিয়ার কর্মীদের মধ্যে বেতন নিয়ে বিশাল ফারাকের বিষয়টি উঠে আসে। যেটাকে তারা কার্যত লৈঙ্গিক বৈষম্য হিসেবে তুলে ধরেছে। তবে কম বেতন পাওয়াদের মধ্যে অধিকাংশ নারী হলেও তাদের মধ্যে অল্পসংখ্যক পুরুষ কর্মী রয়েছেন বলেও মারসের প্রতিবেদনে জানানো হয়েছে। এ প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই নকিয়ার পক্ষ থেকে এ পদক্ষেপের কথা ঘোষণা করা হলো।

নকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব সুরি বলেন, নারী-পুরুষের যে বেতনবৈষম্যের বিষয়টি দেখানো হয়েছে, সেটা সংখ্যায় অত্যন্ত নগণ্য। কিন্তু যদি পরিসংখ্যানগত দিক দিয়ে বিচার করা হয়, তাহলে এর অনেক গুরুত্ব রয়েছে, যা ব্যাখ্যা করা সম্ভব নয়। আমরা দ্রুতই এটা দূর করার চেষ্টা করছি। কারণ এ ধরনের বেতনবৈষম্য আমাদের মূল্যবোধের সঙ্গে যায় না।

সারা বিশ্বে নকিয়ার এক লাখের বেশি কর্মী রয়েছেন। গত বছর কোম্পানিটি ২ হাজার ৫৩০ কোটি মার্কিন ডলার রাজস্ব আয় করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে যেসব কোম্পানি ও সরকার যুক্ত হয়েছে, তারা নকিয়ার কর্মীদের মধ্যে বেতন কাঠামোয় লিঙ্গবৈষম্য দূর করার দিকে গুরুত্ব দিচ্ছে। এরই মধ্যে যুক্তরাজ্য দেশটিতে কর্মরত নকিয়ার ২৫০ কর্মীসহ সব কোম্পানিকে নিজেদের কর্মীদের বেতন তালিকা প্রকাশের আহ্বান জানিয়েছে।

এদিকে নকিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের প্রতিষ্ঠানে যে বেতনবৈষম্য রয়েছে, যেটা মাত্র ২১ দশমিক ১ শতাংশ। কারণ অধিক বেতনের অধিকাংশ পুরুষই প্রতিষ্ঠানটির উচ্চপদে চাকরি করেন। কিন্তু মারসের প্রতিবেদনে বলা হয়েছে, একই কাজ করেও নকিয়ায় পুরুষ কর্মীদের চেয়ে নারী কর্মীদের কম বেতন দেয়া হচ্ছে।

বেতনে লিঙ্গবৈষম্য দূর করতে নকিয়া যে পদক্ষেপ নিচ্ছে, এর আগে ঠিক একই ধরনের পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সেলসফোর্স ডটকম ইনকরপোরেশন। তারা ২০১৫ ও ২০১৭ সালে এমন বৈষম্য দূর করতে ৩০ লাখ ডলার করে বিশেষ বাজেট ঘোষণা করে। শুধু তাই নয়, প্রতি বছর তারা এজন্য বিশেষ বরাদ্দ রাখে। সেলসফোর্স যে ধরনের পদক্ষেপ নিয়েছিল, নকিয়াও তার চেয়ে বেশি কিছু করার ঘোষণা দিয়েছে। তবে তারা ঠিক কত অংকের বাজেট নিয়ে আসছে, তা স্পষ্ট করেনি। প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার ব্যারি ফ্রেন্স জানিয়েছেন, তারা একটি ‘অর্থপূর্ণ’ বাজেট নিয়ে আসবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নকিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’
নির্বাচিত

নান্দনিকতা ও সৌন্দর্যের মিশেলে বাজারে আসছে ‘অপো এ ফাইভ প্রো’

প্রথমবারের মতো “স্ন্যাপড্রাগন ৮৮৮” নিয়ে আসছে শাওমি এম আই ১১!
নির্বাচিত

প্রথমবারের মতো “স্ন্যাপড্রাগন ৮৮৮” নিয়ে আসছে শাওমি এম আই ১১!

দেশেই তৈরি হচ্ছে মেডিকেল ডিভাইস
প্রযুক্তি সংবাদ

দেশেই তৈরি হচ্ছে মেডিকেল ডিভাইস

ইন্টারনেট এক্সপ্লোরারে মারাত্মক নিরাপত্তা ত্রুটি
প্রযুক্তি সংবাদ

ইন্টারনেট এক্সপ্লোরারে মারাত্মক নিরাপত্তা ত্রুটি

শাওমির এই ফোনে পাবেন ‘ডিএসএলআর’ ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

শাওমির এই ফোনে পাবেন ‘ডিএসএলআর’ ক্যামেরা

নতুন এক্সপেরিয়া স্মার্টফোনের ঘোষণা ২৪ ফেব্রুয়ারি
কিভাবে করবেন

১০টি সহজ সেটিং বাড়িয়ে দেবে ফোনের লাইফ ও পারফরম্যান্স

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৭ সালে সম্ভাব্য নতুন এ১৯ চিপ, ওএলইডি ডিসপ্লে ও ভ্যাপার চেম্বার কুলিং প্রযুক্তিসহ অ্যাপলের আইপ্যাড লাইনআপ
প্রযুক্তি বাজার

২০২৭ সালের প্রথমার্ধে তিন নতুন আইপ্যাড আনতে পারে অ্যাপল

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের
বিবিধ

এআইয়ের সহায়তায় মদ তৈরি, প্রাণ গেল ১৩ জনের

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি
অটোমোবাইল

অস্তিত্ব সংকটে হার্লি-ডেভিডসনের ই-বাইক কোম্পানি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

গেল সপ্তাহে নতুন আইপ্যাড মিনি ও গত মাসে...

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

বালিতে ইনফিনিক্সের প্রথম ফ্ল্যাগশিপ কনসেপ্ট স্টোর

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ওয়ার্ল্ড মার্কেটিং ফোরাম ৬.০

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

ডাটা সার্বভৌমত্ব রক্ষায় আসছে বাংলা এআই

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 May 2019

লিঙ্গবৈষম্য কমাতে উদ্যোগী নকিয়া

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix