Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেসেজিং প্ল্যাটফর্মে হ্যাকারদের আনাগোনা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৮ জুলাই ২০২১
মেসেজিং প্ল্যাটফর্মে  হ্যাকারদের আনাগোনা বেড়েছে
Share on FacebookShare on Twitter

সাইবার অপরাধীদের জন্য অপরিহার্য টুল এ পরিণত হয়েছে মেসেজিং প্ল্যাটফর্ম ডিসকর্ড। মূলত গেইমারদের জন্য বানানো প্ল্যাটফর্মটি সাম্প্রতিক সময়ে ম্যালওয়্যার সংগ্রহ, সরবরাহ এবং হোস্টিং-এর কাজে ব্যবহার করা হচ্ছে বলে উঠে এসেছে এক গবেষণা প্রতিবেদনে।

সাইবার নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান সোফোস-এর প্রতিবেদনের ভিত্তিতে প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার জানিয়েছে, চলতি বছরের মে-জুন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় এক’শ ৪০ গুণ বেশি ম্যালওয়্যারের উপস্থিতি পাওয়া গেছে ডিসকর্ডে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটি ১৭ হাজার ভিন্ন ভিন্ন ম্যালওয়্যারের ইউআরএল পেয়েছে ডিসকর্ডের কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কে। যার মধ্যে অন্তত পাঁচ হাজার এখনও সক্রিয় আছে। এই ম্যালওয়্যারগুলোর বেশিরভাগ ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা চুরি করে।

সোফোস-এর জ্যেষ্ঠ্য ঝুঁকি গবেষক শন গ্যালাহার-এর মতে, ডিসকর্ড সাইবার অপরাধীদের কাছে ক্রমশ একটি আকর্ষণীয় টুলে পরিণত হয়েছে এর অবকাঠামোগত ব্যাপ্তি আর ক্রমবর্ধমান ব্যবহারকারী সংখ্যার কারণে।

ডিসকর্ড ম্যালওয়্যার অপারেটরদের একটা স্থিতিশীল, সহজলভ্য এবং বৈশ্বিক বিতরণ ব্যবস্থা সরবরাহ করে, সঙ্গে থাকে একটা মেসেজিং সেবা যা ওই অপারেটররা নিজেদের ম্যালওয়্যারের জন্য কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল চ্যানেলে পরিণত করতে পারে”– ব্যাখ্যা করেন তিনি।

ডিসকর্ডের ব্যবহারকারী সংখ্যার ব্যাপ্তি সোশাল ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও পরিচয় চুরির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে”, বলেন গ্যালাহার।

টেকরেডারের প্রতিবেদন অনুযায়ী, হ্যাকাররা ম্যালওয়্যারগুলোকে গেইমের চিট কোড ছদ্মবেশে কম বয়সী ব্যবহারকারীদের মধ্যে ছড়ান। কখনো কখনো গেইমারদের পরীক্ষামূলক পর্যায়ে থাকা গেইম খেলার লোভ দেখিয়ে ম্যালওয়্যার সংক্রমণ ঘটানো হয়।

ডিসকর্ডে প্রায় দুই দশকের পুরানো র‌্যানসমওয়্যারের উপস্থিতিও সনাক্ত করেছে সোফোস। এই ধরনের ম্যালওয়্যার ব্যবহারকারীর ফাইল অ্যাক্সেসের পথ বন্ধ বরে দেয়, হ্যাকারের ‘ডিক্রিপশন কি’ ছাড়া ফাইল উদ্ধারেরও কোনো পথ থাকে না।

তবে ম্যালওয়্যার মোকাবেলায় ডিসকর্ডের তৎপরতার প্রশংসা করেছে সোফোস। ডিসকর্ড ব্যবহারকারীদের ‘টেইকডাউন রিকোয়েস্ট’-এ দ্রুত সাড়া দিলেও এর পাশাপাশি ব্যবহারকারীদের নিজ উদ্যোগে কয়েকটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশান’ ব্যবস্থার পাশাপাশি নিজস্ব ডিভাইসের জন্য ভালো অ্যান্টিভাইরাস ব্যবহারের পরামর্শ দিয়েছে সোফোস।

সোফোস-এর প্রতিবেদন নিয়ে ডিসকর্ড কর্তৃপক্ষের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলো টেকরেডার। উত্তরে হ্যাকার ও ম্যালওয়্যার নিয়ে বহুস্তরের মোকাবেলা প্রক্রিয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি।

প্লাটফর্মের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডিসকর্ড স্বপ্রণোদিত মিশ্র প্রক্রিয়ার উপর নির্ভর করে- যেমন অ্যান্টিভাইরাস স্ক্যানিং এবং রিঅ্যাক্টিভ রিপোর্ট- যেন ম্যালওয়্যার ও ভাইরাস আমাদের সেবা ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর আগেই চিহ্নিত করা যায়। এ ছাড়াও আমরা স্বপ্রণোদিত উদ্যোগ নিয়ে ওই উদ্দেশ্যে ডিসকর্ড ব্যবহার করছে এমন কমিউনিটি খুঁজে বের করে মুছে দেই। এরকম কোনো ব্যক্তি বা বিষয় নিয়ে অবগত হলে ওই কন্টেন্ট আমরা সঙ্গে সঙ্গে মুছে দেই এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেই”, বলেন এক ডিসকর্ড মুখপাত্র।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-লার্নিং পদ্ধতি চান ৭৫ শতাংশ ব্যবহারকারী: ভাইবারের জরিপ
প্রযুক্তি সংবাদ

ই-লার্নিং পদ্ধতি চান ৭৫ শতাংশ ব্যবহারকারী: ভাইবারের জরিপ

যেকোনো পাসওয়ার্ড ভেঙে ফেলতে সক্ষম এআই
কিভাবে করবেন

পাসওয়ার্ড আরো শক্তিশালী করার উপায়

পাওয়ার ব্যাংক কেনার আগে যে বিষয়গুলো জানতে হবে
কিভাবে করবেন

পাওয়ার ব্যাংক কেনার আগে যে বিষয়গুলো জানতে হবে

২০১৯ সালের সেরা ১০ মিউজিক ভিডিও
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও কিভাবে দেখবেন?

দেশের তৈরি হল সোশ্যাল মিডিয়া ও লার্নিং অ্যাপ ‘স্টারনোট সোশ্যাল’
নির্বাচিত

দেশের তৈরি হল সোশ্যাল মিডিয়া ও লার্নিং অ্যাপ ‘স্টারনোট সোশ্যাল’

নাম, তারিখ, ফোন নম্বর দিয়ে পাসওয়ার্ড? বিপদ সামনেই
নির্বাচিত

পাসওয়ার্ড হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট
প্রযুক্তি পরামর্শ

অ্যানড্রয়েড ফোন হুমকিতে! ত্রুটি সারাতে গুগলের নতুন সিকিউরিটি আপডেট

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি
সোশ্যাল মিডিয়া

গ্রেপ্তারের পর যে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাদি হত্যার মূল আসামি

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত
অর্থ ও বাণিজ্য

“অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই উইমেনস বিজনেস মিট ২০২৬” অনুষ্ঠিত

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩১ডিঃ গেমিং চলবে টানা ১৩ ঘন্টা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix