Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হারানো আইফোন উদ্ধার করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 2 January 2022
হারানো আইফোন উদ্ধার করবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

মোবাইল হারানোর অভিজ্ঞগতা কমবেশি সবারই হয়েছে। সঙ্গীর বিরহে শোকে বিহ্বল থেকেছেন দিনের পর দিন। কারো কারো এই অভিজ্ঞতা একাধিকবার। বেশিরভাগ সময়ই হারানো ফোন ফিরে পান না মালিক। এতে খোয়া যায় অনেক ব্যক্তিগত এবং প্রয়োজনীয় ছবি, তথ্য।

স্মার্টফোন তো আছেই সাধের আইফোনের বেলায় এমন ঘটনা ঘটলে কি করবেন? আইফোন হারিয়ে গেলেও এটি উদ্ধারের উপায় রয়েছে। হারানো ফোন খুঁজে পাওয়া বেশ কঠিন একটি প্রক্রিয়া বটে। তবে বর্তমানের ফোনসমূহের প্রযুক্তির কারণে হারানো ফোন খুঁজে পেতে তেমন বেগ পেতে হয়না। হারানো আইফোন খুঁজে পাওয়া যাবে বেশ সহজে, যদি নির্দিষ্ট কিছু বিষয় মেনে চলা হয়।

এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে “ফাইন্ড মাই” টুলটি। সকল অ্যাপল ডিভাইসেই রয়েছে টুলটি। যা ব্যবহার করে হারানো বা চুরি হয়ে যাওয়া অ্যাপল ডিভাইস বেশ সহজে খুঁজে পাওয়া যায়। আপনার হারানো আইফোনে এই ফিচার চালু করা থাকলে তবেই হারানো বা চুরি হওয়া আইফোন খুঁজে বের করতে পারবেন।

এই ফিচার চালু থাকলে ফোনে ব্যাটারি লো হওয়ার আগে লাস্ট লোকেশন পিং করে ফাইন্ড মাই টুল। যার ফলে হারানো আইফোন বা অন্য কোনো অ্যাপল ডিভাইস বন্ধ থাকলেও এর শেষ অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায়। তাই হারানো আইফোন খুঁজে পেতে অবশ্যই “ফাইন্ড মাই আইফোন” ফিচারটি চালু থাকা একান্ত জরুরি।

আপনার আইফোনের সেটিংসে গিয়ে আপনার নামের উপর ট্যাপ করুন। সেখান থেকে Find My এ ট্যাপ করুন। এরপর
Find My iPhone এ ট্যাপ করুন। ভেতরের অপশনগুলো অন করে দিন। ব্যাস, আপনার আইফোনের “ফাইন্ড মাই” টুলটি অন হয়ে গেল।

এবার জেনে নিন কীভাবে ফাইন্ড মাই অ্যাপ ও আইক্লাউড ব্যবহার করে হারানো আইফোন খুঁজে পাওয়া যাবে-

আপনার কাছে যদি আইপ্যাড বা ম্যাক থাকে, কিংবা ফ্যামিলি শেয়ারিং গ্রুপে ইতিমধ্যে লোকেশন শেয়ারের অপশন চালু রাখেন, সেক্ষেত্রে গ্রুপ মেম্বারদের অ্যাপল ডিভাউস ব্যবহার করে হারানো আইফোন বেশ সহজে খুঁজে বের করতে পারবেন।
> অন্য যে কোনো আইফোন থেকে ফাইন্ড মাই অ্যাপে প্রবেশ করুন
> Devices ট্যাবে ট্যাপ করুন
> Find My সার্ভিস চালু থাকা ডিভাইসসমূহের তালিকাসহ একটি ম্যাপ দেখতে পাবেন
> হারানো আইফোনটি খুঁজে বের করে লোকেশন জেনে নিন

আইক্লাউড ব্যবহার
কম্পিউটার বা যে কোনো ব্রাউজার থেকে আইক্লাউড ডট কমে প্রবেশ করে হারানো আইফোন খুঁজে বের করতে পারবেন।
> যে কোনো ব্রাউজার থেকে icloud.com এ প্রবেশ করুন
> হারানো ডিভাউসে লগইন থাকা অ্যাপল আইডি ও পাসওয়ার্ড প্রদান করে লগইন করুন
> টু-ফ্যাক্টর অথোরাইজেশন সম্পন্ন করে লগিন এপ্রুভ করুন
> Find iPhone এ ক্লিক করুন
> টপে থাকা All Devices সিলেক্ট করুন ও তালিকা থেকে হারানো আইফোন খুঁজে নিন
> ম্যাপে আপনার হারানো আইফোনের লেটেস্ট এভেইলেবল লোকেশন দেখতে পাবেন

মনে রাখবেন, ফোন হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া কিন্তু একই বিষয় নয়। আপনার ডিভাইস যদি চুরি হয়েছে বলে মনে করে থাকেন, তাহলে অবশ্যই স্থানীয় কতৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। ফোন চুরি হয়ে গেলে সেক্ষেত্রে নিজ থেকে রিকভার করার চেষ্টা না করে আইনী সহায়তা নেওয়া শ্রেয়।

আপনার আইফোনের যদি হারিয়ে যাওয়ার পর ব্যাটারি শূন্য হয়ে যায় কিংবা ফোন বন্ধ থাকে, সেক্ষেত্রে ফাইন্ড মাই অ্যাপে উক্ত ফোনের স্ক্রিন কালো দেখাবে। এছাড়াও আপনার ফোনের লাস্ট লোকেশন যেখানে সেভ হয়েছে তা লাল লেখায় সাইডবারে দেখতে পাবেন।

হারানো আইফোন যদি চালু থাকে, তবে ফাইন্ড মাই অ্যাপের ম্যাপে উক্ত ফোন কালারফুল হোমস্ক্রিনের সহিত প্রদর্শিত হবে, পাশাপাশি উক্ত ফোনের ব্যাটারি চার্জও প্রদর্শিত হবে। হারানো আইফোন চালু হলে সেক্ষেত্রে ম্যাপ থেকে Directions এ ট্যাপ করে সরাসরি আপনার আইফোন কোথায় আছে, সে লোকেশনে পৌছে যেতে পারেন।

আবার ফোন চালু আছে কিন্তু অফলাইন রয়েছে, এমন হলে ফোনের আশেপাশে পৌঁছালে Play Sound অপশনে ট্যাপ করুন যা উক্ত ফোনে একটি বিপ সাউন্ড প্লে করবে যা ফোনটি খুঁজে পেতে সাহায্য করবে।

যদি আইফোনে চার্জ না থাকে, সেক্ষেত্রে সাইডবারে সোয়াইপ করে Notify When Found অপশনটি চালু করে দিন। এতে যখনই আপনার হারানো আইফোন চালু হবে ও আইফোনের লোকেশন আপডেট হবে, তা সম্পর্কে অন্য অ্যাপল ডিভাইসে নোটিফিকেশন পাবেন।

আবার Lost Mode ব্যবহার করে রিমোটলি আপনার অ্যাপল ডিভাইস লক করে দিতে পারবেন। সাথে একটি কাস্টম মেসেজ ও আপনার ফোন নাম্বার ও যুক্ত করে দিতে পারবেন হারানো ফোনে যা কেউ হারানো ফোন খুঁজে পেলে আপনাকে ফেরত দিতে সাহায্য করবে।

ধরুন, দূর্ভাগ্যবশত ফাইন্ড মাই আইফোন ফিচার এনাবেল করা নেই। তাহলে কি করবেন? উপায় আছে, আপনি যদি আইফোনে গুগল ম্যাপ নিয়মিত ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে গুগল ম্যাপস এর টাইমলাইন ফিচার ব্যবহার করে আপনার আইফোনের লোকেশন হিস্টোরি দেখতে পারেন।
> google.com/maps/timeline লিংকে প্রবেশ করুন
> গুগল একাউন্টে লগইন করুন
> আপনার আইফোন যেদিন হারিয়ে গিয়েছে তার ডেট সিলেক্ট করুব
> আইফোনের সর্বশেষ লোকেশন চেক করুন

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জিআই তালিকাভুক্তির জন্য লাফা বেগুনের আবেদন
ই-কমার্স

জিআই তালিকাভুক্তির জন্য লাফা বেগুনের আবেদন

২১ বছরে গুগল
প্রযুক্তি সংবাদ

২১ বছরে গুগল

এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন
প্রযুক্তি সংবাদ

এক্সক্লুসিভ পুরস্কার নিয়ে রিয়েলমির ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন উদযাপন

বিকাশ পেমেন্টে ওটিটি প্লাটফর্ম সাবস্ক্রিপশনে ক্যাশব্যাক সুবিধা
প্রযুক্তি সংবাদ

বিকাশ পেমেন্টে ওটিটি প্লাটফর্ম সাবস্ক্রিপশনে ক্যাশব্যাক সুবিধা

বিশ্ববাজারে সেরা ব্র্যান্ড হওয়ার পথে ওয়ালটন | তরুণদের হাতে মালিকানা হস্তান্তর
নির্বাচিত

বিশ্ববাজারে সেরা ব্র্যান্ড হওয়ার পথে ওয়ালটন | তরুণদের হাতে মালিকানা হস্তান্তর

HDD ও SSD কী ? HDD ও SSD এর মধ্যে বিশেষ পার্থক্য
প্রযুক্তি পরামর্শ

HDD ও SSD কী ? HDD ও SSD এর মধ্যে বিশেষ পার্থক্য

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

রেয়াতি সুবিধায় এসি-ফ্রিজ আমদানির অভিযোগ, হায়ার বাংলাদেশের বিরুদ্ধে রাজস্ব ফাঁকির প্রশ্ন

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!
ই-কমার্স

পাঠাও ফুড-এর সব রেস্টুরেন্টে চলছে ফ্রি ডেলিভারি!

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?
নির্বাচিত

মেটার অফিস ঢাকায় হলে কী সুবিধা পাবে বাংলাদেশ?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 January 2022

হারানো আইফোন উদ্ধার করবেন যেভাবে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix