Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এটিএম বুথের টাকা তোলা নিয়ন্ত্রিত হতো ইউক্রেন থেকে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৪ জুন ২০১৯
এটিএম বুথের টাকা তোলা নিয়ন্ত্রিত হতো ইউক্রেন থেকে
Share on FacebookShare on Twitter

অভিনব পন্থায় আন্তর্জাতিক জালিয়াতি চক্রটি এটিএম বুথ থেকে টাকা তুললেও পুরো প্রক্রিয়ার নিয়ন্ত্রিত হতো ইউক্রেন থেকে। এখন পর্যন্ত সাত বিদেশি নাগরিক আটক হলেও আন্তর্জাতিক জালিয়াতি চক্রের সঙ্গে বাংলাদেশে কেউ জড়িত থাকতে পারেন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন ডিবির অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন।

সাত বিদেশি নাগরিক বাংলাদেশে ডাচ-বাংলা ব্যাংকের অটোমেটেড টেলার মেশিনের (এটিএম) বুথ থেকে টাকা তুললেও পুরো প্রক্রিয়ার নিয়ন্ত্রিত হতো তাদের নিজ দেশ ইউক্রেন থেকে। সেখানকার নির্দেশনা অনুযায়ী টাকা তোলার পরিকল্পনা করে ইউক্রেনের সাত নাগরিক ঢাকায় এসেছিলেন। বুথ থেকে টাকা তোলার সময় মোবাইলের আন্তর্জাতিক রোমিং সিম ব্যবহার করতেন তাঁরা।

ইউক্রেনের সাত নাগরিকের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ছয়জন হলেন দেনিস ভিতোমস্কি (২০), নাজারি ভজনোক (১৯), ভালেনতিন সোকোলোভস্কি (৩৭), সের্গেই উইক্রাইনেৎস (৩৩), শেভচুক আলেগ (৪৬) ও ভালোদিমির ত্রিশেনস্কি (৩৭)। ভিতালি ক্লিমচুক (৩১) নামের আরেকজন পলাতক রয়েছেন।

আবদুল বাতেন বলেন, ইউক্রেনের জালিয়াত চক্রটি ডিসকাউন্ট কার্ড ব্যবহার করেছে পুরো নেটওয়ার্ক এখনো পর্যন্ত শনাক্ত হয়নি। তারা এ দেশে নির্দিষ্ট বুথে ইউক্রেন থেকে কানেকটিভিটি তৈরি করে। এর পর ওই বুথের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। টেলিফোনের মাধ্যমে কানেকটিভি তৈরি করে কার্ড পাঞ্চ করা হতো। কার্ড পাঞ্চ করলে বুথের মধ্য থেকে টাকা আসত। জালিয়াত চক্রটি ইউক্রেনের মোবাইল সিম রোমিং করে যোগাযোগ করত। তারা একটি ডিসকাউন্ট কার্ড ব্যবহার করে এটিএম বুথ থেকে টাকা বের করে আনত।

বিদেশি চক্রটির সঙ্গে বাংলাদেশের কেউ জড়িত আছেন কিনা জানতে চাইলে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, বাংলাদেশের কেউ জড়িত নেই—এটা অবশ্যই বলা যাবে না। বাংলাদেশের কেউ জড়িত আছে কিনা এটা সন্দেহের মধ্যে অবশ্যই রয়েছে।

এটিএম বুথ জালিয়াতির ঘটনায় গ্রেফতারকৃত ৬ বিদেশি। ছবি: সংগৃহীত

বাংলাদেশ টাকা তুলে সফল হলে ইউক্রেনের নাগরিকেরা ভারতকে টার্গেট করেছিলেন জানিয়ে আবদুল বাতেন বলেন, বাংলাদেশে যে মেশিনটা ব্যবহার করা হয়, সেই এনআরসি করপোরেশনের মেশিন ও সফটওয়্যার পুরো দক্ষিণ এশীয় অঞ্চলে ব্যবহৃত হয়। বাংলাদেশে ৮ দিনের ভ্রমণ ভিসায় সাত বিদেশি বাংলাদেশে আসেন। বাংলাদেশের পর ভারতে যাওয়ার কথা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভারতে গিয়ে টাকা তুলে নেওয়ার পরিকল্পনা করেছিলেন বলে স্বীকার করেছেন। গ্রেপ্তার ইউক্রেনের নাগরিকদের কাছে ইসরায়েলের ব্যাংকের একটি ক্রেডিট কার্ড পাওয়া গেছে। একজন ইউক্রেনীয় নাগরিক হয়ে কেন ইসরায়েলি ব্যাংকের কার্ড ব্যবহার করতেন তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। বাংলাদেশে যারা এসেছে তারা হয়তো কর্মী হতে পারেন। এরা তথ্যপ্রযুক্তিতে খুব দক্ষ না বলে ধারণা করা হচ্ছে। ইংরেজি ভাষায় কথাও বলতে পারেন না।

জানা গেছে, ইউক্রেনের সাত নাগরিক গত বৃহস্পতিবার বিকেলে তুর্কি এয়ারওয়েজের একটি বিমানে করে ইউক্রেন থেকে ইস্তাম্বুল হয়ে বাংলাদেশে আসেন। ৬ জুন তাঁদের ভারতে যাওয়ার কথা ছিল। গ্রেপ্তার ছয়জনসহ আরও একজনের বিরুদ্ধে খিলগাঁও মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। তাঁদের কাছ থেকে ৫০টির মতো কার্ড পাওয়া গেছে, যার অধিকাংশতেই ‘ডিসকাউন্ট’ লেখা। তাঁদের কাছ থেকে মুখোশ, টুপি, সানগ্লাস, ছয়টি মুঠোফোন এবং একটি আইপ্যাড জব্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এটিএম বুথ জালিয়াতি

এই বিভাগ থেকে আরও পড়ুন

শক্তিশালী প্রসেসরে আসছে নতুন ফোল্ডেবল স্মার্টফোন
নির্বাচিত

শক্তিশালী প্রসেসরে আসছে নতুন ফোল্ডেবল স্মার্টফোন

কলড্রপের শীর্ষে গ্রামীণফোন
টেলিকম

ভোগান্তিতে গ্রামীণফোনের গ্রাহকরা

ইনস্টাগ্রামে মেসির নতুন রেকর্ড
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে মেসির নতুন রেকর্ড

এপ্রিল মাসে বাজারে আসছে এসব মডেলের স্মার্টফোন
কিভাবে করবেন

এপ্রিল মাসে বাজারে আসছে এসব মডেলের স্মার্টফোন

এক নজরে দেখে নিন কি আছে নকিয়া ১ প্লাস স্মার্টফোনটিতে
প্রযুক্তি সংবাদ

এক নজরে দেখে নিন কি আছে নকিয়া ১ প্লাস স্মার্টফোনটিতে

ভিভো এক জোড়া নতুন ফোন আনল
নির্বাচিত

ভিভো এক জোড়া নতুন ফোন আনল

Load More

ট্রেন্ডিং টপিক

লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ
প্রযুক্তি সংবাদ

লিবিয়ায় ওয়ালটনের গ্লোবাল ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ

বাংলাদেশের ডিজিটাল বাণিজ্যের আগামী দশক: কেন শুধু লেনদেন নয়, প্রয়োজন আস্থা ও শক্তিশালী ইকোসিস্টেম
ই-কমার্স

বাংলাদেশের ডিজিটাল বাণিজ্যের আগামী দশক: কেন শুধু লেনদেন নয়, প্রয়োজন আস্থা ও শক্তিশালী ইকোসিস্টেম

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন
প্রযুক্তি সংবাদ

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

ল্যাপটপের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করা ভালো নাকি খারাপ
প্রযুক্তি পরামর্শ

ল্যাপটপের চার্জার দিয়ে স্মার্টফোন চার্জ করা ভালো নাকি খারাপ

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন
নির্বাচিত

দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি

বর্তমান সময়ে স্মার্টফোনের ব্যবহার শুধু ফোনকল বা সামাজিক...

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭

৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি নিয়ে আসছে রেডমি ১৭

পুঁজিবাজার ও ইসলামি অর্থায়নে ইউরোমানি’র তিন স্বীকৃতি পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

পুঁজিবাজার ও ইসলামি অর্থায়নে ইউরোমানি’র তিন স্বীকৃতি পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ জুন ২০১৯

এটিএম বুথের টাকা তোলা নিয়ন্ত্রিত হতো ইউক্রেন থেকে

Techzoom.TV |
TechzoomTV