Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেভাবে ঘরে বসে জন্মনিবন্ধন করবেন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
অনলাইনে জন্মনিবন্ধন করবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

একজন মানুষ জন্ম নেওয়ার পর তার প্রথম রাষ্ট্রীয় স্বীকৃতি জন্মনিবন্ধন। সাধারণত শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করতে হয়। স্কুলে ভর্তিসহ নানা কাজে এই জন্মনিবন্ধনই শিশু প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত সবেচেয়ে কাজে লাগে। এমনকি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র করার জন্যও দরকার হয় জন্মনিবন্ধন সনদ।

দেশে ২০০৪ সালে জন্মনিবন্ধন আইন প্রণয়ন করলেও ২০০৬ সাল থেকে তা কার্যকর হয়। আইন অনুযায়ী কোনো শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন বাধ্যতামূলক। তবে বয়স ৪৫ দিনের বেশি হলে অর্থের বিনিময়ে জন্মনিবন্ধন সনদ করা যায়।

যারা ব্যস্ততার কারণে সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কার্যালয়ে গিয়ে জন্মনিবন্ধনের আবেদন করতে পারেন না তাঁরা চাইলেই সহজে ঘরে বসেই অনলাইনে জন্মনিবন্ধনের আবেদন করতে পারেন।

অনলাইনে জন্মনিবন্ধনের জন্য আবেদন করতে যেকোনো ব্রাউজার থেকে যেতে হবে https://bdris.gov.bd/br/application এই ঠিকানায়। শুরুতেই যে ঠিকানায় জন্ম নিবন্ধনের আবেদন করবে তা নির্ধারণ করে পরবর্তী ধাপে যেতে হবে। যদি বাংলাদেশ দূতাবাসে জন্মনিবন্ধন আবেদন করতে চান, তবে সেটিও নির্বাচন করে দিতে হবে।

অবশ্যই খুব সতর্কতার সঙ্গে সকল তথ্য পূরণ করতে হবে। আবেদনের প্রথমে শিশুর ব্যক্তিগত তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে। শিশুর নাম বাংলায় ও ইংরেজিতে সাবধানে লিখতে হবে। বাবা-মায়ের কততম সন্তান তা উল্লেখ করতে হবে। পুরুষ না মহিলা লিঙ্গ তা মার্ক করে নিন।

এরপর মা-বাবার বাংলা ও ইংরেজিতে নাম, তাঁদের জন্মনিবন্ধন নম্বর/জাতীয় পরিচয়পত্র নম্বর ও জাতীয়তা দিয়ে আবারও পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। এবার প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি সংযুক্ত করে সাবমিট বাটনে ক্লিক করলে জন্মনিবন্ধন কার্ডটি সংগ্রহের তারিখ জানা যাবে। এভাবেই ঘরে বসে মাত্র কয়েক মিনিটেই জন্মনিবন্ধনের আবেদন করা যাবে।

আবেদনের পর পত্রটি প্রিন্ট করে নিজের সংগ্রহে রাখতে হবে। আবেদন পত্রের নম্বর সংগ্রহ করে আবেদনের ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয় (ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা) থেকে জন্মনিবন্ধন সনদ সংগ্রহ করতে হবে। নিবন্ধক কার্যালয়ে আবেদন পত্র নম্বর বা আবেদনের প্রিন্ট কপি জমা দিলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আপনার জন্মনিবন্ধন সনদ অনুমোদন করে প্রিন্ট করে দেবেন। এখানে বলে রাখা ভালো, ১৫ দিনের মধ্যে সনদ সংগ্রহ না করলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে।

যেসব কাগজপত্র লাগতে পারে জন্মনিবন্ধন করার সময়
শিশুর ইপিআই টিকা কার্ড
হাসপাতালের ছাড়পত্র
বাসা বাড়ির কর বা ট্যাক্স পরিশোধের রশিদ
মা-বাবার এনআইডি কার্ড ও একটি সচল মোবাইল নম্বর
মা-বাবার অনলাইন জন্মনিবন্ধন সনদ
শিশুর বয়স ৪৫ দিন পর্যন্ত জন্মনিবন্ধন করতে কোনো টাকা লাগে না। তবে ৪৬ দিন থেকে ৫ বছর পর্যন্ত বিলম্ব ফি ২৫ টাকা। ৫ বছর পর বিলম্ব ফি ৫০ টাকা।

Tags: জন্মনিবন্ধন

এই বিভাগ থেকে আরও পড়ুন

পাঁচ বছরে আইটি সংক্রান্ত সব কাজ করবে এআই: গার্টনার
প্রযুক্তি সংবাদ

পাঁচ বছরে আইটি সংক্রান্ত সব কাজ করবে এআই: গার্টনার

মটোরোলার স্মার্টফোন ও একসেসরিজ পাওয়া যাবে পিকাবুতে
ই-কমার্স

মটোরোলার স্মার্টফোন ও একসেসরিজ পাওয়া যাবে পিকাবুতে

চলতি বছর ভাঁজযোগ্য ফোন আনছে না টিসিএল
নির্বাচিত

চলতি বছর ভাঁজযোগ্য ফোন আনছে না টিসিএল

৪ ব্যবসায়ীর সাড়ে ১১ লাখ টাকা নিয়ে উধাও নগদের ডিএসও
নির্বাচিত

৪ ব্যবসায়ীর সাড়ে ১১ লাখ টাকা নিয়ে উধাও নগদের ডিএসও

ইভ্যালির ব্যাংক লেনদেনে স্থগিতাদেশ বাড়ায়নি বিএফআইইউ
ই-কমার্স

সেরা মিড্-রেঞ্জ হ্যান্ডসেট ‘স্যামসাং গ্যালাক্সি এ২১এস’ পাওয়া যাবে ইভ্যালি-তে

পরিবর্তন এসেছে গুগল ফটোসে
নির্বাচিত

দেখা যাবে কোথায় তুলেছেন কোন ছবি, গুগল ফটোস অ্যাপে যুক্ত হল নতুন ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক
প্রযুক্তি সংবাদ

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

ডিজিটাল প্লাটফর্মকে শৃঙ্খলায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল প্লাটফর্মকে শৃঙ্খলায় আনতে বৈশ্বিক সহযোগিতা প্রয়োজন: তথ্যমন্ত্রী

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি
নির্বাচিত

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার
প্রযুক্তি বাজার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

মোবাইল গেমিংয়ের সংজ্ঞাকে বদলে দিতে ইনফিনিক্স বাজারে নিয়ে...

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix