Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোনের ফিঙ্গারপ্রিন্ট ফিচার উন্নত করবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২২ এপ্রিল ২০২৪
ফোনের ফিঙ্গারপ্রিন্ট ফিচার উন্নত করবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

বর্তমানে মোবাইল ফোনের পিছনে, সামনের দিকে, পাশের বাটনে বা প্রিমিয়াম বাজেটের মডেলের ক্ষেত্রে ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের ছাপের সেন্সর দেখতে পাওয়া যায়। দিন দিন এ প্রযুক্তি উন্নত হলেও, অনেক সময়ই সঠিক আঙুলের ছাপ শনাক্ত করতে ব্যর্থ হয় এটি।

তাই, সেন্সরের প্রযুক্তির ওপরে নির্ভর করে, দ্রুত সমাধান হতে পারে এটিকে নির্ভুল করে তোলা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আরও নির্ভুল করবেন ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

একই আঙুল একাধিকবার নিবন্ধন করুন
একই আঙুল দিয়ে ফোন আনলক করার সময় যদি ঘন ঘন বাধার সম্মুখীন হন, তাহলে সে আঙুলটি আবার নিবন্ধন করুন। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে একাধিক আঙুলের ছাপ নিবন্ধন করা যায়, আর সেটি একই আঙুল দিয়েও হতে পারে।

১. অ্যান্ড্রয়েড ডিভাইসে ‘সেটিংস’ অ্যাপে যান।

২. ‘লক স্ক্রিন অ্যান্ড সিকিউরিটি’ অপশনটি বেছে নিন।

৩. নিচে স্ক্রল করে ‘স্ক্রিন লক টাইপ’ অপশনে ট্যাপ করুন, এরপরে ‘ফিঙ্গারপ্রিন্ট’ বাছাই করুন।

৪. এবারে স্ক্রিনের ওপরে আসা নির্দেশ অনুসরণ করে ফিঙ্গারপ্রিন্ট যোগ করুন।

টাচ আইডিসহ আইফোনের ক্ষেত্রে
১. আইফোনের ‘সেটিংস’ অপশনে গিয়ে ‘টাচ আইডি অ্যান্ড পাসকোড’ বেছে নিন। এবারে নিজের পাসকোড দিন।

২. ‘অ্যাড আ ফিঙ্গারপ্রিন্ট’ অপশনটি বেছে নিন, এবং টাচ আইডি সেন্সর ব্যবহারের সময়ের মতো স্বাভাবিকভাবে ডিভাইসটি ধরবেন।

৩. এবারে স্ক্রিনের নির্দেশ অনুসারে ফিঙ্গারপ্রিন্ট যোগ করে নিন।

এটি করার পিছনে যুক্তি হল, প্রথমবার আঙুল নিবন্ধন করার সময়, স্ক্যানটি আঙুলের সমস্ত বিবরণ না ও ধরতে পারে। একই আঙুল একাধিকবার নিবন্ধন করে, সিস্টেমকে আরও তথ্য প্রদান করছেন। বেশিরবার স্ক্যান করা মানে একই আঙুলেরই বেশি তথ্য, যা সেন্সরকে নির্ভুলভাবে ফিঙ্গারপ্রিন্ট শনাক্ত করতে সাহায্য করে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড পুলিশ।

একটি বাড়তি আঙুলের ছাপও নিবন্ধন করুন
সাধারণত, ফিঙ্গারপ্রিন্টের আল্ট্রাসনিক সেন্সরগুলো বাদে অন্য সেন্সর তৈলাক্ত বা নোংরা জায়গায় কম কাজ করে। যে আঙুলটি সবসময় ব্যবহার করেন সেটি যদি নোংরা বা ভেজা হয়, তবে ফিঙ্গারপ্রিন্ট নির্ভুলতার জন্য একটি বাড়তি ফিঙ্গারপ্রিন্ট সেটআপ করুন৷ অন্য হাতের তর্জনী ব্যবহার করা এ ক্ষেত্রে বেশি সুবিধাজনক, কারণ এ আঙুলটি সাধারণত স্ক্যানারের সঙ্গে ভালভাবে মিলতে পারে।

তবে, হাতের মাপ ও স্ক্যানার প্লেসমেন্ট পরিবর্তন হতে পারে, তাই নিজের কাছে আরামদায়ক ও নির্ভরযোগ্য মনে হয় এমন হাতের যেকোনো আঙুল ব্যবহার করুন। আপনার আঙুলের ছাপগুলোর নামও ঠিক করুন; আঙুলের ছাপ শনাক্তের সঙ্গে এর যোগসূত্র না থাকলেও এর সুবিধা রয়েছে। ফিঙ্গারপ্রিন্টের নাম সেট করলে, সঠিকভাবে কাজ করে না এমন আঙ্গুলের ছাপ খুঁজে সমস্যা সমাধান করা সহজ হয়।

সেন্সরের সঙ্গে আঙ্গুলগুলো ঠিকভাবে মিলিয়ে নিন
ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থেকে সেরা পারফরমেন্স পাওয়ার চাবিকাঠি হল স্ক্যানারে আঙুল ঠিকভাবে বসানো। স্ক্যানারটি আঙুলের ডগা দিয়ে সম্পূর্ণভাবে ঢেকে রাখুন, এবং এটিকে কোনোভাবে কাত না করে, উল্লম্বভাবে বা অনুভূমিকভাবে সোজা করে ধরে রাখুন। এতে নিশ্চিত হওয়া যায় যে, আঙ্গুলের ছাপটি সমতলভাবে সেন্সরের মাঝখানে বসেছে।

স্ক্যান করার সময়, মৃদু চাপ দিন যতক্ষণ না আঙুলটি সেন্সরের ওপর সামান্য চেপে থাকে। এ ছাড়া, আঙুল পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি, মাত্রই যদি হাত ধোয়ার কারণে আঙুল ভেজা থাকে, তাহলে আর্দ্রতার কারণে আঙুলের ডগা কুঁচকে যেতে পারে, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ঠিকঠাক কাজ না-ও করতে পারে। আঙুলটি যেন শুকনো থাকে সেটি নিশ্চিত করুন। তবে, অরিতিক্ত শুকনো হলে আবার সমস্যা, আঙুলের ছাপ স্ক্যান করার জন্য কিছুটা আর্দ্রতারও প্রয়োজন হতে পারে।

সেন্সর পরিষ্কার রাখুন
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের স্ক্যানিং সারফেস এরিয়া নোংরা হলে, অথেনটিকেশন চলাকালীন আঙ্গুলের ছাপ স্ক্যান করতে সমস্যা হবে। এটি এড়াতে, সেন্সর পরিষ্কার করুন।

১. ময়লা, ধুলো বা দাগ সরাতে নরম, মাইক্রোফাইবার কাপড় দিয়ে সেন্সরের পৃষ্ঠটি আলতো করে মুছুন।

২. ৭০ শতাংশ ‘আইসোপ্রোপাইল অ্যালকোহল’ দিয়ে একটি তুলা বা কিউ-টিপকে হালকা ভিজিয়ে নিন, নিশ্চিত করুন যাতে একেবারে ভেজা না হয়। অ্যাপল, স্যামসাং ও গুগল তাদের ডিভাইসে আইসোপ্রোপাইল অ্যালকোহলভিত্তিক ‘ক্লিনিং ওয়াইপ’ ব্যবহার করার পরামর্শ দেয়।

৩. ভেজানো তুলা ব্যবহার করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পৃষ্ঠটি বৃত্তাকার গতিতে আলতো করে মুছে নিন।

৪. সেন্সরটি বাতাসে শুকিয়ে নিন।

একটি ময়লা ফোন স্ক্রিন থেকে হোম বাটনে ধুলো ও তেল স্থানান্তর করতে পারে, যা ময়লা করে ফেলতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও। তাই কেবল স্ক্যানার নয়, পুরো ফোনটিই পরিষ্কার রাখার অভ্যাস করুন৷

স্ক্রিন প্রটেক্টর সরান বা পরিবর্তন করুন
যদি আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ না কারে, তবে স্ক্রিন প্রটেক্টরে নজর দিন। অনেক সময় স্ক্রিন প্রটেক্টর, বিশেষ করে মোটা টেম্পার্ড গ্লাসের ক্ষেত্রে, ‘টাচ সেন্সিটিভিটি’ বা স্পর্শ সংবেদনশীলতা কমাতে পারে। এ কারণে, স্ক্রিন প্রটেক্টরটি খুলে দেখে নিতে পারেন সেন্সর ঠিক হচ্ছে কিনা।

ভবিষ্যতে এ সমস্যা এড়াতে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের জন্য ‘কাটআউট’সহ স্ক্রিন প্রটেক্টর নিন এবং এটি সঠিকভাবে ইনস্টল করা আছে কিনা নিশ্চিত করুন। যারা গ্লাস প্রোটেক্টর পছন্দ করেন, তারা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের প্রতিক্রিয়া উন্নত করতে ফোনে টাচ সেন্সিটিভিটি সেটিংস ঠিক করুন।

আপডেট, নির্ণয়, বা প্রতিস্থাপন
সফটওয়্যার ‘আপ টু ডেট’ রেখে বাজেট অ্যান্ড্রয়েড ফোনের হার্ডওয়্যারের সর্বাধিক সুবিধা নিন৷ কখনও কখনও, ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলোয় ‘বাগ’ বা ত্রুটি থাকে যা ফোন কোম্পানি আপডেটের মাধ্যমে ঠিক করে ফেলে। অ্যান্ড্রয়েড ফোন আপডেট করার সবচেয়ে সহজ উপায় হল, ‘সেটিংস’ অ্যাপে গিয়ে ‘সিস্টেম’ অপশন বেছে নেওয়া। সেখান থেকে ‘সিস্টেম আপডেটস’ অপশনে যান ও ‘ডাউনলোড অ্যান্ড ইনস্টল’ অপশনে ট্যাপ করুন।

Tags: অ্যান্ড্রয়েডআইফোনআঙুলআপডেটটাচ আইডিফিঙ্গারপ্রিন্টসেন্সর

এই বিভাগ থেকে আরও পড়ুন

অ্যান্ড্রয়েড ১৪-তে একাধিক অ্যাপ ব্যবহারের সুবিধা
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৪-তে একাধিক অ্যাপ ব্যবহারের সুবিধা

আয় বৃদ্ধিতে বাংলালিংকের নতুন রেকর্ড
নির্বাচিত

আয় বৃদ্ধিতে বাংলালিংকের নতুন রেকর্ড

ক্রিয়েটরদের ফেসবুক দিবে বিলিয়ন ডলার
নির্বাচিত

বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ফেসবুক

বিস্ফোরিত হল আইফোন, আগুনে পুড়ে গেল বিছানা
নির্বাচিত

বিস্ফোরিত হল আইফোন, আগুনে পুড়ে গেল বিছানা

আসছে স্যামসাং এর সবচেয়ে সস্তা ফাইভজি ফোন গ্যালাক্সি এ৩২ ৫জি
নির্বাচিত

আসছে স্যামসাং এর সবচেয়ে সস্তা ফাইভজি ফোন গ্যালাক্সি এ৩২ ৫জি

দুবছরে সাড়ে চারশো ধর্ষণ, উবারে সুরক্ষা নিয়ে প্রশ্ন
অটোমোবাইল

সৌদিতে বন্ধ হলো উবার

Load More

ট্রেন্ডিং টপিক

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি
নির্বাচিত

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix