Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অনলাইনে ভুয়া ও বিভ্রান্তিকর রিভিউ শনাক্তের ৯ উপায়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
অনলাইনে ভুয়া ও বিভ্রান্তিকর রিভিউ শনাক্তের ৯ উপায়
Share on FacebookShare on Twitter

অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে রিভিউ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ কেনাকাটার আগে অধিকাংশ মানুষই এখন অন্য ব্যবহারকারীর রিভিউ পড়ে সিদ্ধান্ত নেন। কিন্তু ভুয়া ও বিভ্রান্তিকর রিভিউয়ের সংখ্যা বাড়তে থাকায় কোনটি আসল আর কোনটি ভুয়া তা বোঝা কঠিন হয়ে পড়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট মেকইউজঅব ভুয়া বা বিভ্রান্তিকর রিভিউ শনাক্ত করার জন্য নয়টি সতর্কসংকেত তুলে ধরেছে—

অতিরিক্ত আবেগ
সাধারণত রিভিউতে পণ্যের ভালো-খারাপ দুই ধরনের রিভিউই থাকে। রিভিউ যদি অতিরিক্ত ইতিবাচক হয়, যেমন ‘এটি আমার জীবন বদলে দিয়েছে’ বা কড়া নেতিবাচক হয় তবে তা সন্দেহজনক। আসল রিভিউতে সাধারণত পণ্যের সুবিধা-অসুবিধা দুটোই উল্লেখ করে। বিশেষজ্ঞদের মতে, তিন তারকা রিভিউ অনেক সময় সবচেয়ে সাহায্যকারী, কারণ এতে তুলনামূলক ভারসাম্য থাকে।

অতিরিক্ত ব্যক্তিগত গল্প
ভুয়া রিভিউতে প্রায়ই নাটকীয় ব্যাকগ্রাউন্ড থাকে। যাতে আবেগ তৈরি করে প্রভাবিত করার চেষ্টা করা হয় কিন্তু পণ্যের ব্যাপারে তেমন তথ্য থাকে না। যেমন ‘আমি কখনো রিভিউ লিখি না, তবে এবার লিখছি’ ধরনের বাক্য সন্দেহ তৈরি করে।

অতিরিক্ত সঠিক বা অতিরিক্ত ভুল ব্যাকরণ
যদি রিভিউ অত্যন্ত নিখুঁতভাবে লেখা হয়, তবে তা এআই দিয়েও তৈরি হতে পারে। অন্যদিকে খুব খারাপ বা অস্বাভাবিক ভাঙা ইংরেজিতে লেখা রিভিউ সাধারণত অন্য দেশে ক্লিক ফার্মের মাধ্যমে তৈরি করা হয়। উভয়ই প্রকৃত রিভিউয়ের তুলনায় কম নির্ভরযোগ্য।

পণ্য ব্যবহারের অভিজ্ঞতা অনুপস্থিত
কোনো রিভিউতে যদি শুধু ডেলিভারি সমস্যা বা সাধারণ প্রশংসা, যেমন ‘দারুণ প্রডাক্ট’ থাকে, তবে সে রিভিউটি ভুয়া হতে পারে। আসল রিভিউতে সাধারণত পণ্যের বিস্তারিত তথ্য ও ব্যবহারসংক্রান্ত নির্দিষ্ট অভিজ্ঞতা থাকে।

প্রমাণহীন রিভিউ
অ্যামাজনের মতো প্লাটফর্মে ‘ভেরিফায়েড পারচেজ’ ট্যাগ থাকে। তবে এটিও সবসময় নির্ভরযোগ্য নয়, কারণ অনেক বিক্রেতা নিয়ম ভেঙে রিভিউয়ারকে টাকা ফেরত দেয়। ফলে রিভিউ আসল কিনা বোঝা কঠিন হয়ে পড়ে।

ফ্রি বা ডিসকাউন্ট পণ্য
যদি কেউ বলে পণ্যটি বিনামূল্যে পেয়েছেন, তবে রিভিউ পক্ষপাতদুষ্ট হতে পারে। অ্যামাজনের ভাইন প্রোগ্রামে এ রকম রিভিউ দেয়া হয়। তবে এর বাইরে সাধারণত ইতিবাচক বা মিশ্র রিভিউই বেশি হয়।

ওয়েবসাইট নিয়ন্ত্রিত রিভিউ
অনেক কোম্পানির ওয়েবসাইট খারাপ রিভিউ সরিয়ে কেবল ভালো রিভিউ দেখায়। যদি রিভিউ ক্লিক করা না যায় বা সবই ৪.৫-৫ স্টার হয়, তখন সতর্ক হওয়া উচিত।

অতিরিক্ত হাস্যরস
হাস্যরসাত্মক রিভিউ বিনোদন দেবে, কিন্তু পণ্য সম্পর্কিত তথ্য নয়।

একই ধরনের রিভিউর পুনরাবৃত্তি
একই ধরনের বাক্য, হঠাৎ অনেক রিভিউ বা সব পাঁচ তারকা দেয়া অ্যাকাউন্ট সতর্কতার ইঙ্গিত দেয়। এগুলো এআই-জেনারেটেড বা পেইড রিভিউ হতে পারে। রিভিউয়ারের অ্যাকাউন্ট ও তারিখ পরীক্ষা করে সন্দেহজনক কার্যক্রম চিহ্নিত করা যায়।

বিশেষজ্ঞদের মতে, শতভাগ নিশ্চিতভাবে ভুয়া রিভিউ চিহ্নিত করা সম্ভব নয়। ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট যেমন ফেকস্পটের মতো ভুয়া রিভিউ চেকার এখন সবসময় পাওয়া যায় না। তাই ক্রেতাদের উচিত সচেতনভাবে বিবেচনা করা, একাধিক উৎস পরীক্ষা করা এবং বিস্তারিত, স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ রিভিউয়েই বিশ্বাস রাখা। এসব টিপস অনুসরণ করলে ক্রেতারা বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে নিরাপদ ও সচেতনভাবে অনলাইনে কেনাকাটা করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

যুক্তরাজ্যে ঠাঁই পাচ্ছে চীনের হুয়াওয়ে
নির্বাচিত

নেটওয়ার্ক সরঞ্জাম সরবরাহের অনুমোদন দিতে পারে ফ্রান্স

আসছে ফোল্ডেবল ও আইফোন ১৮ প্রো
প্রযুক্তি সংবাদ

আসছে ফোল্ডেবল ও আইফোন ১৮ প্রো

ই-অরেঞ্জের প্রতারণার পর এবার আলোচনায় কিউকম
ই-কমার্স

ই-অরেঞ্জের প্রতারণার পর এবার আলোচনায় কিউকম

১০০ কোটি স্মার্ট ফোন হ্যাকিংয়ের ঝুঁকিতে!
নির্বাচিত

১০০ কোটি স্মার্ট ফোন হ্যাকিংয়ের ঝুঁকিতে!

১৫ দিনের ব্যাটারি ব্যাকআপসহ এল রিয়েলমি ওয়াচ এস স্মার্টওয়াচ
নির্বাচিত

১৫ দিনের ব্যাটারি ব্যাকআপসহ এল রিয়েলমি ওয়াচ এস স্মার্টওয়াচ

গরম থেকে মুক্তি পেতে এবার টি-শার্টে যুক্ত হলো এসি!
প্রযুক্তি সংবাদ

গরম থেকে মুক্তি পেতে এবার টি-শার্টে যুক্ত হলো এসি!

Load More

ট্রেন্ডিং টপিক

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক
অটোমোবাইল

মিথ্যা ঘোষণার যন্ত্রাংশ থেকে তৈরি বিএমডব্লিউ আটক

গরমে ফ্রিজে ঘড়ঘড় শব্দ? বাড়িতেই যেভাবে সমস্যার কারণ খুঁজবেন
কিভাবে করবেন

গরমে ফ্রিজে ঘড়ঘড় শব্দ? বাড়িতেই যেভাবে সমস্যার কারণ খুঁজবেন

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী
প্রযুক্তি সংবাদ

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’
নির্বাচিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

দেশের প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান স্টার টেক থেকে নতুন...

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

SYLVOX ১৯ ইঞ্চি স্মার্ট আরভি টিভি: অফ-গ্রিড ভ্রমণে বিনোদনের সঙ্গী

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৯ আগস্ট ২০২৫

অনলাইনে ভুয়া ও বিভ্রান্তিকর রিভিউ শনাক্তের ৯ উপায়

Techzoom.TV |
TechzoomTV