Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জেনে নিন আইফোনের ৫টি লুকানো ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 October 2025
জেনে নিন আইফোনের ৫টি লুকানো ফিচার
Share on FacebookShare on Twitter

আইফোনে অনেক দরকারি ফিচার আছে, যেগুলো আমরা অনেক সময় খেয়ালই করি না। আসলে এই ফিচারগুলো একটু লুকানো জায়গায় থাকে। কিন্তু একবার জানলে ফোন ব্যবহার আরও সহজ হয়ে যায়। চলুন জেনে নেওয়া যাক এমন ৫টি দারুণ ফিচার।

১. পেছনে ট্যাপ দিলেই স্ক্রিনশট
এখন স্ক্রিনশট নেয়া আরও সোজা। আইফোনের পেছনে দু’বার বা তিনবার ট্যাপ করলেই স্ক্রিনশট নিতে পারবেন। প্রথমে সেটিংস এরপর অ্যাক্সেসিবিলিটি তারপর টাচ এরপরে ব্যাকট্যাপ অপশনে যান। তারপর ডাবল ট্যাপ বা ট্রিপল ট্যাপ এ গিয়ে স্ক্রিনশট সিলেক্ট করুন।

২. টেক্সট শর্টকাট বানান
প্রতিবার বড় বাক্য লেখার দরকার নেই। ছোট শর্টকাট দিলেই পুরো বাক্য চলে আসবে। যেমন: ‘ও-এম-ডাবলিউ’ লিখলে ‘অন মাই ওয়ে’ হয়ে যাবে। এ ধরনের প্রোগ্রাম সেট করতে প্রথমে সেটিংসে যান। এরপর জেনারেল তারপর কিবোর্ড এরপর টেক্সট রিপ্লেসমেন্ট অপশনে যান। প্লাস আইকন চাপুন। বাক্য লিখে শর্টকাট করে সেভ রাখুন। এভাবেই আপনার টেক্সট শর্টকাট তৈরি হয়ে যাবে।

৩. কন্ট্রোল সেন্টার থেকেই টাইমার চালু করুন
ঘড়ির অ্যাপ খুলে টাইমার চালানোর ঝামেলা আর নেই। আইফোন ব্যবহারকারীরা সরাসরি কন্ট্রোল সেন্টার থেকে টাইমার সেট করতে পারেন। উপরের ডানদিক থেকে কন্ট্রোল সেন্টার খুলুন, এরপর টাইমার আইকনে আঙুল চেপে ধরে রাখুন। এবার আপনার পছন্দমতো সময় সেট করে স্টার্ট বাটন চাপুন।

৪. দরজা কিংবা শিশুর কান্নার শব্দে নোটিফিকেশন পাবেন
এই ফিচার চালু করলে আপনার দরজার ঘণ্টা, শিশুর কান্না বা অ্যালার্মের মতো গুরুত্বপূর্ণ শব্দ শুনতে বেগ পেতে হবে না। আইফোন মনে করিয়ে দিবে কিছু একটা হচ্ছে। আপনাকে পাঠাবে নোটিফিকেশন। ফলে আপনি কখনোই এই গুরুত্বপূর্ণ শব্দগুলো মিস করবেন না। বিশেষ করে যদি আপনার শোনার সমস্যা থাকে, তাহলে এটি আপনাকে আরও সতর্ক রাখবে। বাড়ির ভিতরে বা বাইরে থাকলেও গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে সহজে অবগত থাকা সম্ভব হবে। এর জন্য প্রথমে যেতে হবে সেটিংস। এরপর অ্যাক্সেসিবিলিটি। তারপর সাউন্ড রিকগনিশন। এরপর দরকারি শব্দগুলো অন করুন।

৫. রাতে স্ক্রিনের আলো আরও কমান
রাতের বেলা ফোনের আলো অনেক বেশি মনে হয়? এখন সেটি আরও কমানো সম্ভব। কীভাবে করবেন? প্রথমে সেটিংস, এরপর অ্যাক্সেসিবিলিটি। তারপরও যেতে হবে ‘ডিসপ্লে অ্যান্ড টেক্সট সাইজ’। এরপর রিডিউস হোয়াইট পয়েন্ট চালু করুন। নিচের স্লাইডার টেনে আলো কমান। তাহলে আপনি আপনার চোখকে রাখতে পারবেন আরও সুরক্ষিত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোনের ৫

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বজুড়ে ফাইভজি স্মার্টফোন সরবরাহ ৪৫ কোটি ইউনিটে পৌঁছবে
প্রযুক্তি সংবাদ

ফাইভজি কাভারেজে আসবে ১০০ কোটিরও বেশি মানুষ

ডিজিটাল হসপিটালের ২ ঘণ্টায় ডেলিভারি সেবা মেডিএক্সপ্রেস এখন চট্টগ্রামে
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল হসপিটালের ২ ঘণ্টায় ডেলিভারি সেবা মেডিএক্সপ্রেস এখন চট্টগ্রামে

স্টার্টআপদের সহায়তায় মাইক্রোসফটের নতুন
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপদের সহায়তায় মাইক্রোসফটের নতুন

সিম স্লট ছাড়াই আসছে নতুন আইফোন
নির্বাচিত

সিম স্লট ছাড়াই আসছে নতুন আইফোন

নির্বাচিত

ফেসবুক ব্যবহার শিশুর মানসিক চাপ বাড়ায়: গবেষণা

অবৈধ মোবাইল ফোন ধরতে বিটিআরসিকে সহায়তা দেবে সিনেসিস আইটি
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোন ধরতে বিটিআরসিকে সহায়তা দেবে সিনেসিস আইটি

Load More

ট্রেন্ডিং টপিক

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য
পাঁচমিশালি

ভিওনের ৩০ বছর পূর্তি, বাংলাদেশে ১০০ কোটি ডলারের বিনিয়োগ আনার লক্ষ্য

সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির
অর্থ ও বাণিজ্য

‘সিইও–ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননা পেলেন স্বপ্নের সাব্বির নাসির

টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
টেলিকম

অ্যাপনিকের তালিকায় ইন্টারনেট ব্যবহারে পিছিয়ে টেলিটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এনইআইআর নিয়ে ৫টি ভয়ংকর গুজব
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন শনাক্তের বাইরে NEIR, স্মার্টফোন বাজার ও ডিজিটাল পরিকল্পনায় আসতে পারে নতুন সুযোগ

বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন শনাক্ত ও নিয়ন্ত্রণের জন্য...

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 October 2025

জেনে নিন আইফোনের ৫টি লুকানো ফিচার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix