Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ঘরে বসে আয়ের লোভ দেখিয়ে নিঃস্ব করা চক্রের সদস্য নাদিম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
ঘরে বসে আয়ের লোভ দেখিয়ে নিঃস্ব করা চক্রের সদস্য নাদিম গ্রেপ্তার
Share on FacebookShare on Twitter

সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে অনলাইন ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম নাদিম (৩২)।

গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, এই চক্রটি এক বেসরকারি ব্যাংক কর্মকর্তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

সিআইডি জানায়, ঘটনার শুরু হয় একটি হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে। ভুক্তভোগী ওই ব্যাংক কর্মকর্তা (সিনিয়র প্রিন্সিপাল অফিসার)-এর হোয়াটসঅ্যাপে অজ্ঞাত নম্বর থেকে একটি বার্তা আসে। প্রেরক নিজেকে ‘নাজনীন’ এবং ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম ‘আপওয়ার্ক’ (Upwork)-এর প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। ঘরে বসে পার্টটাইম কাজের মাধ্যমে আয়ের লোভনীয় প্রস্তাব দিলে ভুক্তভোগী সরল বিশ্বাসে তা গ্রহণ করেন।

প্রথমে ইউটিউব সাবস্ক্রিপশনসহ ছোটখাটো কিছু অনলাইন টাস্ক করতে দেওয়া হয়। কাজ শেষে ভুক্তভোগীর বিকাশ নম্বরে প্রথমে ১৫০ টাকা এবং পরে ২ হাজার ১০০ টাকা পাঠিয়ে চক্রটি তার আস্থা অর্জন করে। এরপর তাকে @upworkfrontdesk2013 নামক একটি টেলিগ্রাম গ্রুপে যুক্ত করা হয়। সেখানে চক্রের অন্য সদস্যরা এমনভাবে অভিনয় করেন যেন তারা নিয়মিত কাজ করে বড় অঙ্কের অর্থ উপার্জন করছেন। এতে ভুক্তভোগীর বিশ্বাস আরও সুদৃঢ় হয়।

পরবর্তী ধাপে বড় লাভের আশা দেখিয়ে প্রতারকরা ভুক্তভোগীকে ‘ক্রিপ্টো অ্যাকাউন্ট’ খুলতে বলে এবং শুরুতে ২ হাজার টাকা বিনিয়োগ করায়। এরপর বলা হয়, আরও ৩ হাজার টাকা দিলে ব্যালেন্স ৭ হাজার দেখাবে এবং টাকা তোলা যাবে। টাকা পাঠানোর পর তাকে ‘VIP-TASK GROUP’-এ যুক্ত করা হয়, যার অ্যাডমিন ছিল ‘Hamza’।

সিআইডি জানায়, ভুক্তভোগী যখন তার লভ্যাংশ তুলতে চান, তখন ক্যাশ আউটের অজুহাতে আরও ১৫ হাজার ৮০০ টাকা চাওয়া হয়। এভাবে নানা শর্ত, নতুন টাস্ক এবং ভুয়া লাভের হিসাব দেখিয়ে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ওই কর্মকর্তার কাছ থেকে মোট ১ কোটি ১০ লাখ ৫৮ হাজার ৩০৫ টাকা হাতিয়ে নেয় চক্রটি।

 সর্বস্বান্ত হয়ে ভুক্তভোগী ডিএমপির লালবাগ থানায় মামলা করেন। মামলাটির তদন্তভার নেয় সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে নাদিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও এনআইডিসহ গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

সিআইডি জানায়, এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘শর্টস’-এ ভিডিও নেওয়ার উপায় সহজ করছে ইউটিউব
প্রযুক্তি সংবাদ

ফোরকে ভিডিও পরিষেবা এখন ইউটিউব প্রিমিয়ামে

২০২৫ সালে প্রত্যাশিত অ্যাপলের পাঁচ ডিভাইস
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালে প্রত্যাশিত অ্যাপলের পাঁচ ডিভাইস

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ১৭-এর প্রথম বেটা সংস্করণ উন্মোচন করল গুগল

জীবনযাত্রার আধুনিকায়নে সহজের নতুন ট্যাগলাইন ‘সহজ, সবার জন্য’
প্রযুক্তি সংবাদ

জীবনযাত্রার আধুনিকায়নে সহজের নতুন ট্যাগলাইন ‘সহজ, সবার জন্য’

শিশুদের গল্প শোনাবে গুগল অ্যাসিস্টেন্ট
নির্বাচিত

শিশুদের গল্প শোনাবে গুগল অ্যাসিস্টেন্ট

অ্যান্ড্রয়েড ডিভাইসের সংখ্যা কত?
নির্বাচিত

অ্যান্ড্রয়েডের ভুল বের করতে পারলে পুরস্কার দেবে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট
প্রযুক্তি সংবাদ

ফাঁস হলো শাওমি স্মার্ট ব্যান্ড ১১ সিরিজের রেন্ডার, আসছে ৪ ভ্যারিয়েন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি
টেলিকম

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

কুমিল্লায় রবি আজিয়াটা পিএলসির একটি কার্যালয়ে আর্থিক অনিয়ম...

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

সমন্বিত ও দক্ষ জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ ডিসেম্বর ২০২৫

ঘরে বসে আয়ের লোভ দেখিয়ে নিঃস্ব করা চক্রের সদস্য নাদিম গ্রেপ্তার

Techzoom.TV |
TechzoomTV