Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিএক্স গ্রুপের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত ব্র্যান্ড টিসিএল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 7 December 2025
ডিএক্স গ্রুপের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত ব্র্যান্ড টিসিএল
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স নির্মাতা টিসিএল গ্লোবাল মার্কেটিং কোম্পানি লিমিটেড আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করলো। দেশের প্রযুক্তি খাতে অগ্রসরমুখী প্রতিষ্ঠান ডিএক্স গ্রুপ টিসিএলের একমাত্র অফিসিয়াল পার্টনার হিসেবে বাংলাদেশে ব্র্যান্ডটির বিপণন, বিতরণ ও স্থানীয় উৎপাদনের দায়িত্ব পালন করবে।

রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে টিসিএলের বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক অভিষেক ঘটে। অনুষ্ঠানে টিসিএলের বাংলাদেশের বাজার সম্ভাবনা, দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিকল্পনা এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা তুলে ধরা হয়।

টিসিএল জানিয়েছে, বাংলাদেশে স্থানীয়ভাবে টেলিভিশন, এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিনসহ একাধিক স্মার্ট গৃহস্থালি পণ্য উৎপাদন করা হবে। অত্যাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মান ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে দেশের ভোক্তাদের আরও সমৃদ্ধ অভিজ্ঞতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান কাননসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তা, টিসিএল প্রতিনিধি, বিভিন্ন কর্পোরেট পার্টনার, ইনফ্লুয়েন্সার ও জনপ্রিয় ইউটিউবাররা।

টিসিএল-এর রিজিওনাল সেলস ডিরেক্টর,(টিসিএল গ্রোবাল) মিস ক্যারল টিসিএলের ইতিহাস, বাংলাদেশে এর মিশন ভিশন নিয়ে একটি প্রেজেন্টেশন দেন। তিনি বলেন, বাংলাদেশ মার্কেটে আমরা অফিসিয়ালি আসতে পেরে আনন্দিত। আমরা আশা করি এ দেশের মানুষ ডিএক্স গ্রুপের মাধ্যমে বাজারে আসা টিসিএল পণ্য ব্যবহার করে ভিন্ন অভিজ্ঞতা অর্জন করবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন টিসিএলের সাউথ এশিয়ান রিজিওনাল ম্যানেজার জেনসন ওয়াং এবং টিসিএলের সাউথ এশিয়ান রিজিওনাল ম্যানেজার (টিভি) ফ্র্যাংক ঝুআং।

ডিএক্স গ্রুপের সিইও দেওয়ান কানন বলেন, “বাংলাদেশ এখন প্রযুক্তি পণ্যের দ্রুত বর্ধনশীল বাজার। টিসিএলের মতো একটি বৈশ্বিক ব্র্যান্ডের সঙ্গে দেশের মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে পারা আমাদের জন্য গর্বের। স্থানীয় উৎপাদনের মাধ্যমে আমরা শিল্পখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবো এবং কর্মসংস্থানসহ প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করতে ভূমিকা রাখব।”

টিসিএলের প্রতিনিধিরা জানান, বাংলাদেশ তাদের জন্য একটি অত্যন্ত সম্ভাবনাময় বাজার। স্থানীয় উৎপাদন কাঠামো গড়ে তুলতে তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে, যা ভোক্তাদের জন্য পণ্য বৈচিত্র্য, মান এবং মূল্য—সব ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী মডেল রুকাইয়া জাহান চমক, ইনফ্লুয়েন্সার টুইংক ক্যারল, টো টো কোম্পানির তুষার প্রমুখ।

উল্লেখ্য, ১৯৮১ সালে প্রতিষ্ঠিত চীনের এই বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড বর্তমানে বিশ্বের ১৬০টিরও বেশি দেশ ও অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। প্যানেল প্রযুক্তি, টেলিভিশন এবং এয়ার কন্ডিশনার বাজারে টিসিএল বৈশ্বিক শীর্ষস্থান ধরে রেখেছে এবং অন্যান্য স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সেও দ্রুত সম্প্রসারণ করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনফ্লুয়েন্সারটিসিএল

এই বিভাগ থেকে আরও পড়ুন

আত্মহত্যাসহ ৬ স্বাস্থ্যঝুঁকি টিকটকে
নির্বাচিত

অল্প বয়সীদের সময় বেধে দিচ্ছে টিকটক

গুগলে কী কী সার্চ করবেন না, জেনে নিন
প্রযুক্তি সংবাদ

ভুল করেও গুগলে সার্চ করবেন না এই বিষয়গুলো, পড়তে পারেন বিপদে

প্রযুক্তি সংবাদ

ব্লেন্ডারে দিয়ে মোবাইল পরীক্ষা!

৮ গিগাবাইট র‍্যাম থাকছে ‘অপো এ৯ ২০২০’ সংস্করণে
নির্বাচিত

৮ গিগাবাইট র‍্যাম থাকছে ‘অপো এ৯ ২০২০’ সংস্করণে

চীনের স্মার্টফোন রফতানিতে ৩১ শতাংশ পতন
প্রযুক্তি সংবাদ

চীনের স্মার্টফোন রফতানিতে ৩১ শতাংশ পতন

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর
প্রযুক্তি সংবাদ

মটোরোলা সিগনেচার ২৭ দিয়ে বাজারে আসছে কোয়ালকমের নতুন দুই প্রসেসর

Load More

ট্রেন্ডিং টপিক

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

অনলাইন ই-কমার্সনির্ভর সাশ্রয়ী ও উচ্চক্ষমতার স্মার্টফোনের বাজারে অবস্থান...

এআই চিপের চাহিদায় স্যামসাংয়ের মুনাফা ছাড়াতে পারে ১০০ ট্রিলিয়ন ওন

এশিয়ায় টানা তৃতীয় বছর সবচেয়ে শক্তিশালী বৈশ্বিক ব্র্যান্ড স্যামসাং

হ্যাকিংয়ের ইতিহাসে রেকর্ড, ৯৯৫ কোটি পাসওয়ার্ড চুরি

লক্ষাধিক শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য হ্যাকিংয়ের শিকার

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি

প্যাট্রোলের ৭৫ বছর পূর্তিতে নিসানের বিশেষ এসইউভি, তৈরি হবে ১,৯৫১টি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 December 2025

ডিএক্স গ্রুপের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত ব্র্যান্ড টিসিএল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix