Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ে ও স্যামসাংয়ের পর এবার ট্রাইফোল্ডের বাজারে আসতে পারে শাওমি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 8 December 2025
শাওমি
Share on FacebookShare on Twitter

শাওমির বহুদিনের আলোচনায় থাকা ট্রাইফোল্ড স্মার্টফোন নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। কোম্পানিটি শিগগিরই নিজেদের প্রথম ট্রাইফোল্ড ফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ফোনটি এরই মধ্যে একটি সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে। ট্রাইফোল্ডটি ‘শাওমি মিক্স ট্রাইফোল্ড’ নামে আসতে পারে বলে প্রযুক্তি বিশেষজ্ঞরা ধারণা করছেন।

শাওমি টাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২৬০৮বিপিএক্স৩৪সি মডেল নম্বরের একটি স্মার্টফোন সম্প্রতি ‘গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশন (জিএসএমএ)’ সার্টিফিকেশন প্লাটফর্মে দেখা গেছে। তালিকায় ফোনটির কোনো ফিচার বা নকশা উল্লেখ করা না থাকলেও ধারণা করা হচ্ছে এটি শাওমির বহুল প্রতীক্ষিত ট্রাইফোল্ড ডিভাইসই হতে পারে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ফোনটি ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) উন্মোচন হবে। তবে শাওমি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

স্যামসাং ২ ডিসেম্বর নিজেদের প্রথম ট্রাইফোল্ড ফোন গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড উন্মোচন করেছে। ডিভাইসটি আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় বিক্রির জন্য বাজারে ছাড়া হবে। ফলে স্যামসাং ট্রাইফোল্ড বাজারে প্রথম বড় ব্র্যান্ড হিসেবে নেতৃত্ব দেবে বলে মনে করছেন অনেকে। এর আগেই হুয়াওয়ে মেট এক্সটি আল্টিমেট ডিজাইন বাজারে আসে ২০২৪ সালের সেপ্টেম্বরে।

স্যামসাং গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডের ভেতরে রয়েছে ১০ ইঞ্চি কিউএক্সজিএ প্লাস ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে আর বাইরে ৬ দশমিক ৫ ইঞ্চির ফুল এইচডি কাভার স্ক্রিন। উভয় স্ক্রিনেই রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ফোনটিতে ব্যবহার হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট। সঙ্গে আছে ১৬ জিবি র‍্যাম, সর্বোচ্চ ১ টেরাবাইট স্টোরেজ ও ৫ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

হুয়াওয়ের মেট এক্সটি আলটিমেট ডিজাইনে ভেতরে রয়েছে ১০ দশমিক ২ ইঞ্চির এলটিপিও ওএলইডি ফোল্ডেবল ডিসপ্লে আর বাইরে আছে ৬ দশমিক ৪ ইঞ্চি ওএলইডি স্ক্রিন। ডিভাইসটি চলে কিরিন ৯০১০ চিপসেটে, সঙ্গে ১৬ জিবি র‍্যাম ও ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ। ব্যাটারি ক্ষমতাও ৫ হাজার ৬০০ মিলিঅ্যাম্পিয়ার।

শাওমি মিক্স ট্রাইফোল্ড বাজারে আনলে এটি হবে কোম্পানির প্রথম মাল্টিফোল্ড ফোন। এর মাধ্যমে স্যামসাং ও হুয়াওয়ের সঙ্গে একই প্রতিযোগিতায় নামবে চীনা জায়ান্টটি, যা ২০২৬ সালে ট্রাইফোল্ড প্রযুক্তির বাজারকে আরো সক্রিয় করে তুলতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটনের পরিচালক সাবিহা জারিন অরণা
নির্বাচিত

ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ওয়ালটনের পরিচালক সাবিহা জারিন অরণা

২০২০ সালের মোবাইল কেমন কেনা উচিৎ
নির্বাচিত

২০২০ সালের মোবাইল কেমন কেনা উচিৎ

একনজরে দেখে নিন ডেল প্রিসিশন ৩৫৬১ ল্যাপটপের স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

একনজরে দেখে নিন ডেল প্রিসিশন ৩৫৬১ ল্যাপটপের স্পেসিফিকেশন

৬৪ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি ৬
প্রযুক্তি সংবাদ

৬৪ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি ৬

জিপিএস-এর দিন শেষ, আসছে ভিপিএস
নির্বাচিত

জিপিএস-এর দিন শেষ, আসছে ভিপিএস

স্মার্টফোনের ক্যামেরার সক্ষমতা তুলে ধরতে ‘নাথিং’–এর অদ্ভুত প্রতারণা
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের ক্যামেরার সক্ষমতা তুলে ধরতে ‘নাথিং’–এর অদ্ভুত প্রতারণা

Load More

ট্রেন্ডিং টপিক

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?
নির্বাচিত

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?
নির্বাচিত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 December 2025

হুয়াওয়ে ও স্যামসাংয়ের পর এবার ট্রাইফোল্ডের বাজারে আসতে পারে শাওমি

Techzoom.TV |
TechzoomTV