Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে ব্যাংকের ‘গ্রাহক সচেতনতা সপ্তাহ–২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করলো প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশে ব্যাংকের ‘গ্রাহক সচেতনতা সপ্তাহ–২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করলো প্রাইম ব্যাংক
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও প্রাইম ব্যাংক পিএলসি’র আয়োজনে সম্প্রতি কিশোরগঞ্জের সিটি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো ‘গ্রাহক সচেতনতা সপ্তাহ–২০২৫ (ঢাকা ডিভিশন)’ এর উদ্বোধনী অনুষ্ঠান। “আর্থিক সুরক্ষার লক্ষ্যে গড়ে তুলি সচেতনতা” শীর্ষক স্লোগানকে উপজীব্য করে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: নিয়ামূল কবীর; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক–ময়মনসিংহ অফিসের পরিচালক জয়দেব চন্দ্র বনিক এবং প্রাইম ব্যাংক পিএলসি’র উপ–ব্যবস্থাপনা পরিচালক মো: ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের পরিচালক মুনীর আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক–এফআইসিএসডি’র অতিরিক্ত পরিচালক ও স্ট্র্যাটেজিক কমিউনিকেশন টিমের প্রধান মোহাম্মদ মাহেনুর আলম। অনুষ্ঠানে বাংলাদেশ ব‍্যাংকের সিনিয়র কর্মকর্তাবৃন্দ, দেশের ৫৪টি ব্যাংক ও ১৯টি ব্যাংক–বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র প্রতিনিধিগণ, স্থানীয় গ্রাহক, ব্যবসায়ী ও সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ছাড়া প্রাইম ব্যাংকের উদ্ভাবনী উদ্যোগ ‘প্রাইম সার্ভ’ ও গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া–সংক্রান্ত পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দেন ব্যাংকটির হেড অব কনজিউমার প্রোটেকশন অ্যান্ড সার্ভিস কোয়ালিটি কাজী রেশাদ মাহবুব।

অনুষ্ঠানে ব্যাংকিং নিরাপত্তার বিভিন্ন বিষয়—যেমন নিরাপদ ডিজিটাল লেনদেন, প্রতারণা প্রতিরোধের কৌশল, সাইবার ঝুঁকি, গ্রাহক অভিযোগ নিষ্পত্তি, ডেটা নিরাপত্তা, ব্যাংকের নীতিমালা এবং গ্রাহকের অধিকার ও দায়িত্ব—বিস্তৃতভাবে উপস্থাপন করা হয়। পাশাপাশি ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ও কাস্টমার প্রোটেকশন বিষয়ে একাধিক সেশন অনুষ্ঠিত হয়, যাতে সর্বস্তরের মানুষ আর্থিক খাতের সুবিধা সহজে ও নিরাপদে গ্রহণ করতে পারে।

একটি অংশগ্রহণমূলক প্রশ্নোত্তর পর্বের শেষে গ্রাহক প্রতিনিধি অ্যাডভোকেট কামাল সিদ্দিকী এবং ফকির মাজহার বাংলাদেশ ব্যাংক, প্রাইম ব্যাংক ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দেশের আর্থিক খাতকে আরও নিরাপদ, স্বচ্ছ এবং গ্রাহকবান্ধব করতে কার্যকর অবদান রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এফআইসিএসডিপ্রাইম ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইভ্যালির প্রধান রাসেলের মুক্তির দাবিতে মানববন্ধন
ই-কমার্স

ইভ্যালির প্রধান রাসেলের মুক্তির দাবিতে মানববন্ধন

হুয়াওয়ের আয়োজনে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইপি ক্লাব কার্নিভাল
প্রযুক্তি সংবাদ

হুয়াওয়ের আয়োজনে দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইপি ক্লাব কার্নিভাল

২৪০ হার্টজ রিফ্রেশ রেটসহ বেনকিউয়ের নতুন গেমিং প্রজেক্টর
প্রযুক্তি সংবাদ

২৪০ হার্টজ রিফ্রেশ রেটসহ বেনকিউয়ের নতুন গেমিং প্রজেক্টর

জাপানের চিপ কারখানায় বিনিয়োগ করবে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

চিপ উৎপাদন ও গবেষণায় যুক্তরাজ্যের নতুন প্রকল্প

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর-ইঞ্চি WQHD মনিটর বাজারে
প্রযুক্তি সংবাদ

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর-ইঞ্চি WQHD মনিটর বাজারে

ডেস্কটপ ব্রাউজারে জনপ্রিয়তায় এজ এখন দ্বিতীয়
নির্বাচিত

ডেস্কটপ ব্রাউজারে জনপ্রিয়তায় এজ এখন দ্বিতীয়

Load More

ট্রেন্ডিং টপিক

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস
প্রযুক্তি সংবাদ

লেক ওন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’, ট্রাম্পের সিদ্ধান্তে গুগল ম্যাপসে পরিবর্তন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য
নির্বাচিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা
সোশ্যাল মিডিয়া

সাইনবোর্ডে লেখা ‘দৈনিক অন্যায়ের চিত্র’ ভেতরে নকল কনডম কারখানা

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ
অর্থ ও বাণিজ্য

ওশান প্যারাডাইসে লুকানো শুল্কফাঁকির তিন গাড়ি জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ ডিসেম্বর ২০২৫

বাংলাদেশে ব্যাংকের ‘গ্রাহক সচেতনতা সপ্তাহ–২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করলো প্রাইম ব্যাংক

Techzoom.TV |
TechzoomTV