Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিদেশী কোম্পানির কাছে আকর্ষণীয় হয়ে উঠছে মালয়েশিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১০ এপ্রিল ২০২৪
বিদেশী কোম্পানির কাছে আকর্ষণীয় হয়ে উঠছে মালয়েশিয়া
Share on FacebookShare on Twitter

চিপ উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ থেকে শুরু করে প্রযুক্তি রফতানিতে চীনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রতিনিয়ত বাড়ছে। দুই দেশের এ বিরোধের কারণে প্রযুক্তি কোম্পানিগুলোও তাদের কার্যক্রম পরিচালনার জন্য চীনের বিকল্প খুঁজছে। আর এদিক থেকে তালিকার শীর্ষে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া।

বর্তমান সময়ে স্মার্টফোন থেকে শুরু করে সব ধরনের যন্ত্রাংশে চিপ বা সেমিকন্ডাক্টর ব্যবহার হয়। আর এর উন্নয়ন, প্রযুক্তিগত উৎকর্ষ নিয়েই যুক্তরাষ্ট্র-চীন বিরোধ চলছে। যেখানে মার্কিন প্রশাসনের দাবি উন্নত প্রযুক্তি চীনকে সামরিক খাতে বেশি শক্তিশালী করে তুলবে।

এলএসই আইডিয়াসের ডিজিটাল আন্তর্জাতিক সম্পর্ক প্রকল্পের প্রধান কেন্ড্রিক চ্যান বলেন, ‘সেমিকন্ডাক্টর উৎপাদনে মালয়েশিয়ার পাঁচ দশকের অভিজ্ঞতাসহ সুপ্রতিষ্ঠিত অবকাঠামো রয়েছে। বিশেষ করে অ্যাসেম্বল, পরীক্ষণ ও প্যাকেজিংয়ের ক্ষেত্রে ◌দেশটির অভিজ্ঞতা অনেক সমৃদ্ধ।’

এর অাগে যুক্তরাষ্ট্রের চিপ জায়ান্ট ইন্টেল, মালয়েশিয়ায় চিপ প্যাকেজিং ও পরীক্ষণ কেন্দ্র স্থাপনে ৭০০ কোটি ডলার বিনিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছিল। চলতি বছর থেকে সেখানে উৎপাদন শুরুর কথাও বলা হয়েছিল।

সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইন্টেল মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক আইক কিয়ান চং বলেন, ‘মালয়েশিয়ায় বিনিয়োগের ক্ষেত্রে দক্ষ কর্মী, সুপ্রতিষ্ঠিত অবকাঠামো এবং শক্তিশালী সরবরাহ চেইস সিদ্ধান্ত নিতে সহায়তা করেছে।’

১৯৭২ সালে মালয়েশিয়ার পেনাংয়ে প্রথম উৎপাদন কেন্দ্র স্থাপন করে ইন্টেল। এটি স্থাপনে ১৬ লাখ ডলার বিনিয়োগ করা হয়েছিল। কোম্পানিটি মালয়েশিয়ায় একটি সম্পূর্ণ পরীক্ষণ সুবিধার পাশাপাশি একটি উন্নয়ন ও নকশা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছিল। অন্যদিকে ২০২৩ সালের সেপ্টেম্বরে পেনাংয়ে নতুন একটি হাব চালু করেছে গ্লোবালফাউন্ড্রিজ। বৈশ্বিক পর্যায়ের উৎপাদন স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেয় মার্কিন এ প্রতিষ্ঠান। মালয়েশিয়া ছাড়াও সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও ইউরোপে কোম্পানিটির উৎপাদন কেন্দ্র রয়েছে।

গ্লোবালফাউন্ড্রিজ সিঙ্গাপুরের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল ম্যানেজার ট্যান ইয়ু কং বলেন, ‘ভবিষ্যৎ কর্মপরিকল্পনার নীতির পাশাপাশি সরকার এবং ইনভেস্টপেনাংয়ের মতো অংশীদারদের সমর্থনের কারণে এখানে শক্তিশালী ইকোসিস্টেম তৈরি হয়েছে।’

যুক্তরাষ্ট্র ছাড়াও জার্মানির শীর্ষ চিপ উৎপাদনকারী কোম্পানি ইনফিনিয়ন ২০২২ সালের জুলাইয়ে কুলিমে ওয়াফার ফ্যাব্রিকেশন মডিউল নির্মাণের কথা জানিয়েছিল। চলতি বছরের মার্চে কোম্পানিটি ক্ল্যাংয়ে নতুন উৎপাদন কেন্দ্র স্থাপনের কথাও জানিয়েছে।

ইনসিগনিয়া ভেঞ্চার পার্টনার্সের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা অংশীদার ইংলান ট্যান বলেন, ‘মালয়েশিয়া সবসময়ই প্যাকেজিং, অ্যাসেম্বল ও পরীক্ষণের দিক থেকে দক্ষ। এছাড়া এখানে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে খরচও তুলনামূলক কম। এ কারণে রফতানি খাতে প্রতিযোগিতা বাড়ছে।’ তিনি আরো জানান, রিঙ্গিতের বিনিময় হার ভালো থাকায় বিদেশী কোম্পানিগুলোর আকর্ষণের কেন্দ্রে রয়েছে মালয়েশিয়া।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিবেদন প্রকাশ করে মালয়েশিয়ার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। প্রাপ্ত তথ্যানুযায়ী, চিপ প্যাকেজিং, অ্যাসেম্বলি ও পরীক্ষণ পরিষেবার ১৩ শতাংশই মালয়েশিয়ার নিয়ন্ত্রণে। বৈশ্বিক পর্যায়ে চিপের চাহিদা নিম্নমুখী থাকলে ২০২৩ সালে মালয়েশিয়া থেকে সেমিকন্ডাক্টর ডিভাইস ও ইন্টিগ্রেটেড সার্কিটের রফতানি দশমিক ৩ শতাংশ বেড়ে ৮ হাজার ১৪০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

হুয়াওয়ের ফোন কিনলে থাইল্যান্ড ট্রিপ
ছাড় ও অফার

হুয়াওয়ের ফোন কিনলে থাইল্যান্ড ট্রিপ

বর্তমান প্রজন্মের তরুণরাই হবে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানের সৈনিক
প্রযুক্তি সংবাদ

বর্তমান প্রজন্মের তরুণরাই হবে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানের সৈনিক

স্বপ্নে বিভিন্ন পণ্যে থাকছে আবারও মূল্য ছাড় 
ই-কমার্স

স্বপ্নে বিভিন্ন পণ্যে থাকছে আবারও মূল্য ছাড় 

ইসরায়েলে ২৫ বিলিয়ন ডলারের কারখানা তৈরির পরিকল্পনা বাতিল করছে ইন্টেল
প্রযুক্তি সংবাদ

ইসরায়েলে ২৫ বিলিয়ন ডলারের কারখানা তৈরির পরিকল্পনা বাতিল করছে ইন্টেল

বাংলাদেশের বাজারে মেগাবুক টিওয়ান ১৪ ও মেগাবুক কে১৬এস ল্যাপটপ নিয়ে এলো টেকনো
নির্বাচিত

বাংলাদেশের বাজারে মেগাবুক টিওয়ান ১৪ ও মেগাবুক কে১৬এস ল্যাপটপ নিয়ে এলো টেকনো

দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা
প্রযুক্তি সংবাদ

অবৈধ ফোন আটকের পরে দেশজুড়ে মোবাইল বিক্রি বন্ধ

Load More

ট্রেন্ডিং টপিক

বাইরে ট্রাম্প মোবাইলের খোলস, ভেতরে এইচটিসি
প্রযুক্তি সংবাদ

বাইরে ট্রাম্প মোবাইলের খোলস, ভেতরে এইচটিসি

২০৩০ সাল নাগাদ দেশকে বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র করতে ইলেকট্রনিকস শিল্পে দীর্ঘমেয়াদি প্রণোদনার পরিকল্পনা
প্রযুক্তি সংবাদ

২০৩০ সাল নাগাদ দেশকে বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র করতে ইলেকট্রনিকস শিল্পে দীর্ঘমেয়াদি প্রণোদনার পরিকল্পনা

এআই যুগের জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে আইফোন ১৮
প্রযুক্তি সংবাদ

এআই যুগের জন্য বিশেষভাবে তৈরি হচ্ছে আইফোন ১৮

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ এপ্রিল ২০২৪

বিদেশী কোম্পানির কাছে আকর্ষণীয় হয়ে উঠছে মালয়েশিয়া

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix