Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বে প্রথম শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর করল অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 December 2025
বিশ্বে প্রথম শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর করল অস্ট্রেলিয়া
Share on FacebookShare on Twitter

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার এখন পুরোপুরি বন্ধ। স্থানীয় সময় গতকাল রাত থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞাকে কিশোর-কিশোরীদের নিরাপত্তায় বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

অস্ট্রেলিয়া সরকারের নির্দেশনায় টিকটকসহ বড় ১০টি প্লাটফর্মকে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের ব্লক করতে বলা হয়েছে। তা না মানলে ৪ কোটি ৯৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। সরকারের হিসাবে প্রায় ১০ লাখ শিশু-কিশোর এ নিয়মের আওতায় পড়েছে।

মানসিক স্বাস্থ্যঝুঁকি, ভুল তথ্য ছড়ানো, হয়রানিসহ বিভিন্ন ক্ষতিকর প্রভাবের কথা বিবেচনায় এনে এক বছরের বিতর্কের পর এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ সিদ্ধান্তকে দেশটির নাগরিকদের সামাজিক জীবনের জন্য বড় পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন।

আইন কার্যকর হওয়ার আগে অনেক শিশু সামাজিক মাধ্যমে বিদায়বার্তা পোস্ট করেছে। কেউ লিখেছে, এখন আর যোগাযোগ থাকবে না। কেউ বলেছে, ১৬ বছর হলে আবার দেখা হবে। আলবানিজ শিশুদের শীতকালীন ছুটিতে খেলাধুলা, বাদ্যযন্ত্র শেখা বা বই পড়ার পরামর্শ দিয়েছেন।

নীতিনির্ধারকদের মতে, এ সিদ্ধান্ত বিশ্বজুড়ে প্রভাব ফেলতে পারে। ডেনমার্ক থেকে মালয়েশিয়া পর্যন্ত কয়েকটি দেশ এরই মধ্যে আগ্রহও দেখিয়েছে। শিশু নিরাপত্তার দায়িত্বে থাকা ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট জানান, যুক্তরাষ্ট্রেও এখন অনেক অভিভাবক এমন নিয়ম চাচ্ছেন।

প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো বলছে, ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের থেকে তাদের তেমন আয় আসে না। তবে এ নিষেধাজ্ঞা ভবিষ্যৎ ব্যবহারকারীদের প্রবাহে বাধা দেবে। অস্ট্রেলিয়া সরকারের তথ্যানুযায়ী, নিষেধাজ্ঞার আগে ৮-১৫ বছর বয়সী ৮৬ শতাংশ শিশু সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিল।

তরুণদের একটি অংশ মনে করছে, এ নিষেধাজ্ঞা অনেককে একাকী করে তুলতে পারে। ১৪ বছরের অ্যানি ওয়াং মনে করে, বিশেষ করে যাদের নিজস্ব ছোট কমিউনিটি ছিল, তারা বেশি ক্ষতিগ্রস্ত হবে। কিছু মানুষের জন্য এ নিয়ম ঠিক থাকলেও কারো কারো মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে বলে জানায় ওয়াং।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই কমার্স প্রসারে নারী উদ্যোক্তা
ই-কমার্স

ই কমার্স প্রসারে নারী উদ্যোক্তা

ওয়ালটনের ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী এসি বাজারে
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী এসি বাজারে

সেকেন্ডারি ডিসপ্লেসহ আসুসের জেনবুক প্রো ১৪ ডুয়ো
নির্বাচিত

সেকেন্ডারি ডিসপ্লেসহ আসুসের জেনবুক প্রো ১৪ ডুয়ো

ভিভো এক্স৭০ প্রো প্লাস ৫জি: স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসরের ফোন
প্রযুক্তি সংবাদ

আসছে দ্বিতীয় প্রজন্মের নতুন স্মার্টফোন ভিভো এক্স৭০প্রো

কোয়ান্টাম কম্পিউটার তৈরিতে বড় সাফল্যের ঘোষণা গুগলের
নির্বাচিত

কোয়ান্টাম কম্পিউটার তৈরিতে বড় সাফল্যের ঘোষণা গুগলের

ই-মেইলের লোকেশন জানতে পারবেন কিভাবে জেনে নিন
কিভাবে করবেন

ই-মেইলের লোকেশন জানতে পারবেন কিভাবে জেনে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল
নির্বাচিত

পণ্য বিক্রির নিষেধাজ্ঞার ঝুঁকিতে অ্যাপল, স্যামসাং ও গুগল

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা
অর্থ ও বাণিজ্য

এসি শিল্পে নীতি-সুবিধার অপব্যবহারের অভিযোগ, এসআরও লঙ্ঘনে রাজস্ব ক্ষতির শঙ্কা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত
প্রযুক্তি সংবাদ

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত পরিচয় ও...

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

উপজেলাভিত্তিক মেধাক্রমে দ্বিতীয় হয়েও বাদ!

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

হারানো ফোন খুঁজে দেবে গুগলের এই ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 December 2025

বিশ্বে প্রথম শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর করল অস্ট্রেলিয়া

Techzoom.TV |
TechzoomTV