Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাজধানীতে জমজমাট তথ্যপ্রযুক্তি পণ্যের মেলা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 December 2025
রাজধানীতে জমজমাট তথ্যপ্রযুক্তি পণ্যের মেলা
Share on FacebookShare on Twitter

রাজধানীর আগারগাঁওয়ে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটিতে চলছে ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’ কম্পিউটার মেলা। ছয় দিনের এ মেলা উপলক্ষে নির্দিষ্ট পণ্য কিনলেই ক্রেতাদের নানা ধরনের উপহার দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। রয়েছে মূল্যছাড়সহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগও। গতকাল সারাদিনই ক্রেতাদের বেশ ভিড় দেখা গেছে মেলা প্রাঙ্গণে। মেলা থেকে সর্বনিম্ন ৫০০ টাকার পণ্য কিনলেই র‍্যাফল ড্রয়ের মাধ্যমে প্রতিদিন পুরস্কার পাওয়া যাচ্ছে।

মেলায় কিছু মডেলের আসুস ল্যাপটপ কিনলে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক। এর পাশাপাশি স্ক্র্যাচকার্ডের মাধ্যমে সাইকেল, ল্যাপটপ, ফ্রিজ, টি-শার্টসহ নানা আকর্ষণীয় উপহার জেতার সুযোগও রয়েছে। অন্যদিকে, লেনোভো আইডিয়াপ্যাড ল্যাপটপ কিনলে ২ বছরের পরিবর্তে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাচ্ছে। এ ছাড়া থাকছে কুপনের মাধ্যমে নিশ্চিত ৫০০ টাকা থেকে ইলেকট্রনিক বাইক জেতার সুযোগ।

গিগাবাইট ব্র্যান্ডের মাদারবোর্ড, গ্রাফিকস কার্ড, ল্যাপটপ বা মনিটর কিনে স্ক্র্যাচ কার্ড ঘষে পাওয়া যাচ্ছে নিশ্চিত উপহার। উপহারের হিসেবে রয়েছে গেমিং চেয়ার, টি-শার্ট, কি-বোর্ড, মাউস, মগ, বই, নোটবুকসহ নানা ধরনের পণ্য। স্টার টেক, রায়ান্সসহ যেকোনো আউটলেট থেকে টেকনো ল্যাপটপ কিনলেই থাকছে নিশ্চিত ফ্রি গিফট- টেকনো ওয়াচ নিও বা টেকনো বাডস ৪। ইন্টেল-ভিত্তিক যেকোনো টেকনো ল্যাপটপ কিনলে ক্রেতা পাবেন টেকনো ওয়াচ নিও সম্পূর্ণ ফ্রি আর রাইজেন-ভিত্তিক ল্যাপটপ কিনলে থাকছে টেকনো বাডস ৪ ফ্রি।

এছাড়া, মেলায় রায়ান্স কম্পিউটারস থেকে পণ্য কিনলেই ক্রেতারা স্পেশাল মেগা র‍্যাফল ড্রয়ে অংশ নিতে পারবেন। ১৫ ডিসেম্বর ড্রয়ের আয়োজন করা হবে এবং ভাগ্যবান ক্রেতাদের এয়ার কন্ডিশনার, ল্যাপটপ, ওভেন, গেমিং চেয়ার, লেজার প্রিন্টারসহ প্রায় ১০০ ধরনের উপহার দেওয়া হবে। স্টার টেক থেকে যেকোনো মডেলের ল্যাপটপ কিনলে ব্যাগ, ব্লুটুথ হেডফোন, ওয়্যারলেস মাউস, ল্যাপটপ ক্লিনার, ওয়্যারলেস হেড ফোনসহ ক্যাশ ব্যাক ও ভাউচার পাওয়া যাবে। এ ছাড়া প্রতিদিন লটারির মাধ্যমে স্টারলিংক কিট, মনিটর, বাইসাইকেলসহ বিভিন্ন উপহার মিলবে।

১৫ হাজার টাকা বা তার বেশি কেনাকাটা করলে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ক্রেতাদের নিশ্চিত উপহার দিচ্ছে ক্রিয়েটাস কম্পিউটার। উপহারের তালিকায় হেডফোন থেকে শুরু করে এয়ার কন্ডিশনার রয়েছে।

প্রতিবছরের মতো এবারও মেলায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য নানা ধরনের আয়োজন করা হয়েছে। শিশু-কিশোরদের জন্য রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় বিনা মূল্যে প্রবেশ করা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এয়ার কন্ডিশনারওভেনগেমিং চেয়ারলেজার প্রিন্টারল্যাপটপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে ৩৬% মেয়েশিশু বন্ধুদের যৌন নির্যাতনের শিকার
নির্বাচিত

অনলাইনে ৩৬% মেয়েশিশু বন্ধুদের যৌন নির্যাতনের শিকার

রমজানে ‘ঈদ বোনাস’ক্যাম্পেইন নিয়ে এলো নগদ
ছাড় ও অফার

রমজানে ‘ঈদ বোনাস’ক্যাম্পেইন নিয়ে এলো নগদ

বিশ্বব্যাপী সরকারি নজরদারি বাড়ছে মোবাইল ও কম্পিউটারে
নির্বাচিত

বিশ্বব্যাপী সরকারি নজরদারি বাড়ছে মোবাইল ও কম্পিউটারে

ফুল ফ্রেম ক্যামেরা নতুন রুপে আসছে সনি আলফা ৭সি
প্রযুক্তি সংবাদ

ফুল ফ্রেম ক্যামেরা নতুন রুপে আসছে সনি আলফা ৭সি

‘স্ট্রেট ব্যাংকিং’ সেবা চালু করলো এনআরবি ব্যাংক-এসএসএল
প্রযুক্তি সংবাদ

‘স্ট্রেট ব্যাংকিং’ সেবা চালু করলো এনআরবি ব্যাংক-এসএসএল

ইলোন মাস্কের নামে ওপেনএআইয়ের মামলা
প্রযুক্তি সংবাদ

ইলোন মাস্কের নামে ওপেনএআইয়ের মামলা

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 December 2025

রাজধানীতে জমজমাট তথ্যপ্রযুক্তি পণ্যের মেলা

Techzoom.TV |
TechzoomTV