Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 11 December 2025
শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫
Share on FacebookShare on Twitter

রিয়েলমি সি৮৫ প্রো’র অবিশ্বাস্য সাফল্যের পর বাংলাদেশে আজ (১১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে রিয়েলমি সি৮৫ উন্মোচন করল তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। শক্তিশালী ফিচারে ঠাসা একদম নতুন এই স্মার্টফোনটি সাশ্রয়ী মূল্যে অনবদ্য ডিউরেবিলিটি, অসাধারণ ব্যাটারি লাইফ ও প্রতিদিনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করার নিশ্চয়তা দিচ্ছে।

ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে রিয়েলমি সি৮৫-এ চরম সহনশীলতার উপযোগী করে তৈরি করা হয়েছে। এতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের আলট্রা ব্যাটারি, যা এটিকে এই সেগমেন্টের অন্যতম শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন হিসেবে আলাদা করেছে। ‘প্রো’ ভ্যারিয়েন্টের মতো রিয়েলমি সি৮৫-এও রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতা। ফলে, ব্যবহারকারীরা সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ব্যাটারি ফুরিয়ে যাওয়ার দুশ্চিন্তা না করে, নিরবচ্ছিন্ন স্ট্রিমিং, গেমিং, ব্রাউজিংসহ যেকোনো কাজ অনায়াসে চালিয়ে যেতে পারবেন। এছাড়াও, অন্যান্য ডিভাইস চার্জের জন্য ফোনটিতে রয়েছে ১০ ওয়াট রিভার্স চার্জিং সক্ষমতা, যা এটিকে বাস্তবে ‘পাওয়ার কম্প্যানিয়নে’ রূপান্তরিত করেছে।

রিয়েলমির যুগান্তকারী অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে সি৮৫ নিয়ে এসেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিজয়ী ইন্ডাস্ট্রির সর্বোচ্চ ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন স্ট্যান্ডার্ড- আইপি৬৯ প্রো রেটিং। এই সর্বাধুনিক ডিউরেবিলিটি টেকনোলজি ডিভাইসটিকে ৬০ দিন পর্যন্ত পানির নিচে ডুবে থাকার পরও টিকে থাকতে সাহায্য করে, যা এটিকে এই সেগমেন্টের ‘আল্টিমেট ডিউরেবিলিটি কিং’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এক্সট্রিম প্রোটেকশন ও শক্তিশালী ব্যাটারি সক্ষমতা থাকার পরও পারফরম্যান্স বা ব্যবহারকারীর অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো ছাড় দেয়নি রিয়েলমি সি৮৫। ফোনটিতে রয়েছে দৃষ্টিনন্দন ৬.৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, সুপার-স্মুথ ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও ১,২০০ নিট পিক ব্রাইটনেস। ফলে, এখন প্রখর সূর্যালোকের নিচেও প্রাণবন্ত রঙ, ক্লিয়ার ভিজ্যুয়াল ও স্বাচ্ছন্দ্যদায়ক স্ক্রলিং উপভোগ করা যাবে।

ডিভাইসটিতে স্ন্যাপড্রাগন ৬৮৫ ফোরজি প্রসেসর ব্যবহার করা হয়েছে; যা দৈনন্দিন ব্যবহার, মাল্টিটাস্কিং ও অ্যাপ হ্যান্ডলিংয়ে দ্রুত ও নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে। এছাড়াও, ফটোপ্রেমীদের জন্য ডিভাইসটিতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা নিয়ে আসা হয়েছে, যা জীবনের স্মরণীয় মুহূর্তগুলো আরও নিখুঁত ও ঝকঝকেভাবে ধারণে সক্ষম।

অসাধারণ ব্যাটারি পাওয়ার, রেকর্ড-ব্রেকিং ডিউরেবিলিটি, প্রিমিয়াম ডিসপ্লে ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে নিয়ে আসা এই ডিভাইসটি সোয়ান ব্ল্যাক ও কিংফিশার ব্লু, এই দুইটি অনন্য রঙে নিয়ে আসা হয়েছে। দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি৮৫; ৬ জিবি + ১২৮ জিবি ভার্সনের মূল্য ১৮,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ১২৮ জিবি ভার্সনের মূল্য মাত্র ২০,৯৯৯ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রিয়েলমি সি৮৫রিয়েলমি সি৮৫ ৫জি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভোর ফটোগ্রাফি প্রতিযোগিতায় সেরা বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

ভিভোর ফটোগ্রাফি প্রতিযোগিতায় সেরা বাংলাদেশ

চিপ সঙ্কটে স্থবির ক্যামেরা উৎপাদন, ভুক্তভোগী এবার সনি
নির্বাচিত

চিপ সঙ্কটে স্থবির ক্যামেরা উৎপাদন, ভুক্তভোগী এবার সনি

মার্কিন নিষেধাজ্ঞা মেনে চীনের জন্য চিপ বানাচ্ছে এনভিডিয়া
প্রযুক্তি সংবাদ

মার্কিন নিষেধাজ্ঞা মেনে চীনের জন্য চিপ বানাচ্ছে এনভিডিয়া

স্কুল কলেজ মাদরাসায় মোবাইল ব্যবহার নিষিদ্ধ
প্রযুক্তি সংবাদ

স্কুল কলেজ মাদরাসায় মোবাইল ব্যবহার নিষিদ্ধ

ট্রেনের টিকিটের মোবাইল অ্যাপের উদ্বোধন ২২ জুন
প্রযুক্তি সংবাদ

ট্রেনের টিকিটের মোবাইল অ্যাপের উদ্বোধন ২২ জুন

বাংলাদেশে ৬ বছর পূর্ণ করলো ভিভো
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ৬ বছর পূর্ণ করলো ভিভো

Load More

ট্রেন্ডিং টপিক

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 December 2025

শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫

Techzoom.TV |
TechzoomTV