Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এআই ও জিপিইউর চাহিদা বাড়ায় বৈশ্বিক সার্ভার বাজারে ৬১ শতাংশ প্রবৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
এআই ও জিপিইউর চাহিদা বাড়ায় বৈশ্বিক সার্ভার বাজারে ৬১ শতাংশ প্রবৃদ্ধি
Share on FacebookShare on Twitter

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বৈশ্বিক সার্ভার বাজারে ব্যাপক প্রবৃদ্ধি দেখা গেছে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্য অনুযায়ী, এ তিন মাসে সার্ভার বাজারের আয় ১১২ দশমিক ৪ বিলিয়ন বা ১১ হাজার ২৪০ কোটি ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৬১ শতাংশ বেশি। বিশ্বব্যাপী উন্নত কম্পিউটিং সিস্টেমের চাহিদাই এ প্রবৃদ্ধির প্রধান কারণ বলে জানিয়েছে আইডিসি।

সংস্থাটির তথ্যানুযায়ী, সার্ভার হলো একটি বহু ব্যবহারকারী কম্পিউটিং ডিভাইস, যা নেটওয়ার্কের মাধ্যমে সেবা প্রদান করে। সার্ভারে সাধারণত প্রসেসর, মেমোরি, স্টোরেজ, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই এবং নেটওয়ার্ক ইন্টারফেস থাকে। জিপিইউ, এফপিজিএ (ফিল্ড-প্রোগ্রামেবল গেট অ্যারে) বা এএসআইসি (অ্যাপ্লিকেশন-স্পেসিফিক ইন্টিগ্রেটেড সার্কিট) যুক্ত সার্ভারগুলো বিশেষভাবে উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের জন্য তৈরি।

আইডিসির সর্বশেষ ‘ওয়ার্ল্ডওয়াইড কোয়ার্টারলি সার্ভার ট্র্যাকার’ প্রতিবেদন অনুযায়ী, এক্স৮৬ সার্ভারের আয় ৩২ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭ হাজার ৬৩০ কোটি ডলারে পৌঁছেছে। অন্যদিকে নন-এক্স৮৬ সার্ভারের আয় ১৯২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৬২০ কোটি ডলারে দাঁড়িয়েছে। বিশেষ করে এমবেডেড গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) যুক্ত সার্ভারের চাহিদা বেড়ে আয় ৪৯ দশমিক ৪ শতাংশ বেড়েছে। বর্তমানে এ ধরনের সার্ভার বাজারের অর্ধেকেরও বেশি অংশ দখলে রেখেছে।

বিশেষজ্ঞদের মতে, হাইপারস্কেলর, ক্লাউড সার্ভিস প্রদানকারী এবং গবেষণা প্রতিষ্ঠানগুলো এআই প্রযুক্তি ব্যবহার বাড়াচ্ছে। আইডিসির ওয়ার্ল্ডওয়াইড এন্টারপ্রাইজ ইনফ্রাস্ট্রাকচার ট্র্যাকারসের গবেষণা পরিচালক জুয়ান সেমিনারা বলেন, প্রধান সরবরাহকারীদের রেকর্ড অর্ডারের কারণে এআই ব্যবহার দ্রুত বাড়ছে। আমরা আশা করছি এ প্রবণতা আরো বাড়বে।

ভৌগোলিক দিক থেকে আয়ে যুক্তরাষ্ট্র সবচেয়ে এগিয়ে আছে। সেখানে সার্ভারের আয় ৭৯ দশমিক ১ শতাংশ বেড়েছে। কানাডায় প্রবৃদ্ধি হয়েছে ৬৯ দশমিক ৮ শতাংশ। চীনের সার্ভার বাজার ৩৭ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং এটি বিশ্বব্যাপী তৃতীয় প্রান্তিক আয়ের প্রায় এক-পঞ্চমাংশ দখল করছে। এশিয়া-প্যাসিফিক (জাপান বাদে), ইউরোপ-মধ্যপ্রাচ্য-আফ্রিকা এবং জাপানও ভালো প্রবৃদ্ধি দেখেছে। অন্যদিকে লাতিন আমেরিকায় প্রবৃদ্ধি তুলনামূলকভাবে কম, ৪ দশমিক ১ শতাংশ।

সার্ভার প্রস্তুতকারকদের মধ্যে ডেল টেকনোলজিস বাজারের ৮ দশমিক ৩ শতাংশ হিস্যা নিয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে সুপারমাইক্রো ৪ দশমিক শূন্য শতাংশ হিস্যা নিয়ে। তবে গত বছরের তুলনায় প্রবৃদ্ধি ১৩ দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। আইইআইটি সিস্টেমস ও লেনোভো যথাক্রমে ৩ দশমিক ৭ শতাংশ এবং ৩ দশমিক ৬ শতাংশ হিস্যা নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। হিউলেট-প্যাকার্ড এন্টারপ্রাইজ (এইচপিই) পঞ্চম স্থান দখল করেছে ৩ শতাংশ হিস্যা নিয়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকে বিশ্ব সার্ভার বাজারের আয় এরই মধ্যে ৩১৪ দশমিক ২ বিলিয়ন বা ৩১ হাজার ৪২০ কোটি ডলারে পৌঁছেছে, যা ২০২৪ সালের তুলনায় প্রায় দ্বিগুণ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

সামরিক রোবট উন্মোচন করল ইরান
প্রযুক্তি সংবাদ

সামরিক রোবট উন্মোচন করল ইরান

বায়ুদূষণ মোকাবিলায় নতুন প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

বায়ুদূষণ মোকাবিলায় নতুন প্রযুক্তি

ইসরায়েলেও স্ট্রিমিং মান কমাচ্ছে নেটফ্লিক্স
প্রযুক্তি সংবাদ

৩ ভুলে বন্ধ হতে পারে নেটফ্লিক্স একাউন্ট

নকিয়া লুমিয়ার নস্টালজিয়া ফেরাতে এইচএমডি গ্লোবাল আনছে স্কাইলাইন
নির্বাচিত

নকিয়া লুমিয়ার নস্টালজিয়া ফেরাতে এইচএমডি গ্লোবাল আনছে স্কাইলাইন

১৭ লাখ ভিডিও ডিলিট করলো ইউটিউব
নির্বাচিত

বিজ্ঞাপন ছাড়া ইউটিউবে ভিডিও দেখতে দেবে না গুগল

অ্যাপলের অ্যাপ স্টোর ফি নিয়ে আপত্তি ফেসবুকের
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের অ্যাপ স্টোর ফি নিয়ে আপত্তি ফেসবুকের

Load More

ট্রেন্ডিং টপিক

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচিত

তিন আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:
বিবিধ

ইরান যুদ্ধের তৃতীয় দিনের সর্বশেষ আপডেট:

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
অর্থ ও বাণিজ্য

আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!
বিবিধ

মধ্যপ্রাচ্যে মার্কিন রাডার নেটওয়ার্ক লণ্ডভণ্ড: ৫টি শক্তিশালী রাডার ধ্বংস করল ইরান!

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix