Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নকিয়া লুমিয়ার নস্টালজিয়া ফেরাতে এইচএমডি গ্লোবাল আনছে স্কাইলাইন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 12 June 2024
নকিয়া লুমিয়ার নস্টালজিয়া ফেরাতে এইচএমডি গ্লোবাল আনছে স্কাইলাইন
Share on FacebookShare on Twitter

নকিয়া লুমিয়া একসময়ের জনপ্রিয় ফোন ছিল। লুমিয়া সিরিজে নকিয়া একাধিক ফিচার ফোন বাজারে আনে। যা তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা পায়। নব্বই দশকের জনপ্রিয় ফোন নকিয়া ৩২১০ মডেল রি-লঞ্চ করছে এইচএমডি গ্লোবাল। এই প্রতিষ্ঠানটির হাতে এখন নকিয়ার মালিকানা।

এই মডেলের নতুন নাম দিয়েছে এইচএমডি গ্লোবাল। নকিয়া লুমিয়া ৩২১০ মডেলের নয়া নাম এইচএমডি স্কাইলাইন। যার ডিজাইন অনেকটাই নকিয়া লুমিয়া ফোনের মতো থাকবে বলে শোনা যাচ্ছে। এই স্মার্টফোনে পাওয়া যাবে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। আর কী ফিচার্স থাকবে আসুন জেনে নেওয়া যাক।

মাইক্রোসফট ও নকিয়ার যুগলবন্দীর অন্যতম সেরা নিদর্শন ছিল নকিয়া লুমিয়া ৯২০। যেই ফোনের স্মৃতি এখনও জড়িয়ে গ্যাজেট-প্রেমীদের মনে। সেই নস্টালজিয়া ফেরাতে আসছে এইচএমডি স্কাইলাইন। কোম্পানির নতুন ফোনের ডিজাইন অনেকটাই লুমিয়ার মতো থাকবে বলে জানা গিয়েছে। এই ফোনে পাওয়া যাবে সেরা ক্যামেরা এবং ফিচার্স।

নকিয়া লুমিয়া ফোনের পুনর্জন্ম দিতে চলেছে এইচএমডি স্কাইলাইনে। ইতিমধ্যে ফোনের ফিচার্স ও ডিজাইন ফাঁস হয়ে গিয়েছে ইন্টারনেটে। এক্স প্ল্যাটফর্মে @smashx_60 নামের এক ইউজার এই ফোনের ছবি পোস্ট করেছেন।

এইচএমডি যে নতুন ফোন আনতে চলেছে তাতে যে নকিয়া লুমিয়ার মতো ডিজাইন থাকবে, তা শুনে অনেকেই উচ্ছ্বসিত। এই ফোন বহু মানুষের পুরনো স্মৃতি ফিরিয়ে আনতে পারে।

মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম দিয়ে চলত নকিয়া লুমিয়া। ফোনের ইন্টারফেস ও ডিজাইন বাকি অ্যানড্রয়েড ফোনের থেকে ছিল অনেক আলাদা। যে কারণে বেশ নজর কাড়ত ফোনটি। কিন্তু, সময়ের সঙ্গে নকিয়া লুমিয়ার চাহিদা কমতে থাকায়, তার বিক্রি বন্ধ করে দেয় সংস্থা। ফাঁস হওয়া একাধিক রিপোর্টে ফোনের বেশ কিছু ফিচার্স সম্পর্কে আগাম আভাস পাওয়া গিয়েছে।

এতে ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং ওলিড প্যানেল থাকবে বলে শোনা যাচ্ছে। মিলতে পারে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। মাল্টি-টাস্কিংয়ের জন্য পাবেন হাই-স্পিড প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেনারেশন টু। এতে পাওয়া যেতে পারে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাক প্যানেলে থাকতে পারে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সেটআপ।

স্মার্টফোনে মিলবে ৪৯০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং। এতে লেটেস্ট অ্যানড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম থাকতে পারে। পরবর্তী অপারেটিং সিস্টেমগুলো আপডেট করা যাবে ফোনে। যদিও কত ইঞ্চি ডিসপ্লে, কেমন স্টোরেজ ক্যাপাসিটি থাকবে সেই সব কিছু এখনও জানা যায়নি।

টেক রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই ফোনের আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে কোম্পানিটি। তখনই জানা যাবে দাম এবং ফিচার্স।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সহজ হলো পল্লী বিদ্যুতের বিল পরিশোধ
প্রযুক্তি সংবাদ

সহজ হলো পল্লী বিদ্যুতের বিল পরিশোধ

গবেষণা ও উন্নয়ন খাতে ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অপো
প্রযুক্তি সংবাদ

গবেষণা ও উন্নয়ন খাতে ৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অপো

কর্মীদের বাড়িতে করোনার টেস্ট কিট পৌঁছে দেবে অ্যাপল
নির্বাচিত

কর্মীদের বাড়িতে করোনার টেস্ট কিট পৌঁছে দেবে অ্যাপল

সেরা ৫ স্মার্টফোন ব্র্যান্ডের উত্থান-পতন
নির্বাচিত

সেরা ৫ স্মার্টফোন ব্র্যান্ডের উত্থান-পতন

শীঘ্রই বাজারে আসছে নোকিয়া ১.৩
নির্বাচিত

শীঘ্রই বাজারে আসছে নোকিয়া ১.৩

‘অত্যধিক গরম’ হচ্ছে আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

‘অত্যধিক গরম’ হচ্ছে আইফোন ১৫ প্রো ও প্রো ম্যাক্স

Load More

ট্রেন্ডিং টপিক

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরের মুহূর্ত
টেলিকম

জাপানের সঙ্গে ৬ চুক্তি: আইসিটি, হাই-টেক শিল্প ও টেলিকমে নতুন সহযোগিতার ইঙ্গিত

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

ওয়্যারহাউজের জন্য হুমকি হতে পারে বারকোড স্ক্যানারের দুর্বলতা: ক্যাসপারস্কি

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে
প্রযুক্তি সংবাদ

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 June 2024

নকিয়া লুমিয়ার নস্টালজিয়া ফেরাতে এইচএমডি গ্লোবাল আনছে স্কাইলাইন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix