Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বায়ুদূষণ মোকাবিলায় নতুন প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৮ নভেম্বর ২০১৯
বায়ুদূষণ মোকাবিলায় নতুন প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

বাতাসের বিষ ঝাড়ার ‘ওঝা’ কি তবে এসে গেল? সেই বিষকেই আমাদের বাঁচার জ্বালানিতে বদলে দেওয়ার মন্ত্র জানে যে ওঝা! আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল ‘প্রসিডিংস অব ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস’-এর ১৩ নভেম্বরের সংখ্যায় প্রকাশিত একটি গবেষণাপত্র সেই নতুন প্রযুক্তি আবিষ্কারের হদিস দিয়েছে, যা আসলে নিকেল ও লোহা দিয়ে বানানো একটি অনুঘটক বা ক্যাটালিস্ট। এই অনুঘটকই বাতাসের বিষ কার্বন ডাইঅক্সাইড অণুকে ভেঙে দিতে পারে, তা থেকে তৈরি করতে পারে এমন একটি পদার্থের অণু যা আমাদের রোজকার জীবনে কাজে লাগার জিনিসপত্রের জন্ম দিতে পারে।

প্রতি মুহূর্তে আমাদের শ্বাসের বাতাস ভরে উঠছে বিষে। সেই বিষের পরিমাণ দিন কে দিন এতই বেড়ে চলেছে যে, বাতাসে শ্বাসের অক্সিজেনের ঘাটতি আমাদের কপালের ভাঁজ বাড়িয়ে দিয়েছে। অক্সিজেনই যে বাঁচিয়ে রাখে আমাদের। বিপদ একা আসে না, সঙ্গী নিয়ে আসে। বাতাসের বিষও তেমনই ডেকে আনছে আরো একটা বিপদ। গায়ের জ্বর বাড়িয়ে দিচ্ছে পৃথিবীর। তাতে খুব তেতে উঠছে আমাদের গ্রহ। দুই মেরুর বরফ গলে যাচ্ছে দ্রুত। অস্বাভাবিক হারে। ফলে সমুদ্রের জলের স্তর হুড়মুড়িয়ে ওপরে উঠে আসছে। আমাদের তলিয়ে যাওয়ার দিন দ্রুত ঘনিয়ে আসছে। কাজটা বড়ই কঠিন। তাই জরুরি হয়ে পড়েছে বাতাসের বিষ ঝেড়ে ফেলার কাজ। কিন্তু সে তো সাপের বিষ নয় যে, ঝেড়ে ফেলাটা খুব সহজ হবে! কারণ, বাতাসের সেই বিষ তো বায়ুমন্ডলের অন্যতম একটি উপাদানও। যার নাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস। বায়ুবিষ ঝেড়ে তাকে বায়ুমন্ডল থেকে বের করে এনে তার পরিমাণ কমিয়ে আনতে হলে সেই বিষকেই অন্য কিছুতে বদলে দিতে হবে। আর তা যদি এমন কিছুতে বদলে ফেলা যায় যা আমাদের রোজকার জীবনে খুবই কাজে লাগে, তা হলে তার চেয়ে ভালো আর কিইবা হতে পারে?

কিন্তু বদলাতে গেলে তো ভাঙতে হবে কার্বন ডাইঅক্সাইড অণুকে। এই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের একটি অণু তৈরি হয় একটি কার্বন পরমাণু আর দুটি অক্সিজেন পরমাণু দিয়ে। আর সেই কার্বন পরমাণুর সঙ্গে অক্সিজেন পর পরমাণু দুটির বন্ধন (বন্ড) এতই শক্তিশালী যে, কার্বন ডাইঅক্সাইড অণুকে ভাঙার কাজটা মোটেই সহজ নয়। বহু দিন ধরেই সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানীরা।

ফলে এই ওঝার কাজটা যে কতটা কঠিন, তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন।

এত দিন যা করা হচ্ছিল। সেই কঠিন কাজটা এত দিন করা হচ্ছিল একটি তড়িৎ- রাসায়নিক (ইলেকট্র্রো-কেমিক্যাল) পদ্ধতিতে। যেখানে প্ল্যাটিনাম ধাতুর একটি অনুঘটক ব্যবহার করা হচ্ছিল কার্বন ডাইঅক্সাইড অণু ভেঙে কার্বন মনোক্সাইড অণু বানানোর জন্য। তাতে দুটি কাজ হয়। কার্বন ডাইঅক্সাইড অণু ভেঙে যাওয়ার ফলে বাতাসে বিষের বোঝা কমে। আবার সেই ভাঙার পর তৈরি হওয়া কার্বন মনোক্সাইড অণু অনেকের সঙ্গেই চটপট বিক্রিয়া করে আমাদের রোজকার জীবনে লাগে এমন নানা পদার্থের জন্ম দিতে পারে। তৈরি করতে পারে প্লাস্টিক আর গ্যাসোলিনের মতো বহু প্রয়োজনীয় পদার্থ, যা আমাদের রোজকার জীবনে খুব কাজে লাগে।

কিন্তু মুশকিলটা হচ্ছে অন্য জায়গায়। যে প্ল্যাটিনাম অনুঘটক দিয়ে এখন কার্বন ডাইঅক্সাইড অণু ভাঙার কাজটা আমরা চালিয়ে যাচ্ছি, সেই প্ল্যাটিনাম খুব দামি। চট করে পাওয়াও যায় না। ফলে ওঝাদের কাজটা মোটেই সহজ হচ্ছিল না। আমাদের জীবনে কাজেও লাগানো যাচ্ছিল না তেমনভাবে। এই গবেষণার কৃতিত্ব : নতুন গবেষণার কৃতিত্ব, এবার সেটা করা যাবে খুব সহজে। আরো দ্রুত। অনেক কম খরচে। শুধু তাই নয়, যে ব্যাটারির মাধ্যমে সেটা করা হবে তার আয়ুও হবে অনেক বেশি।

বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের রসায়নবিদ্যার অধ্যাপক পার্থসারথি মুখোপাধ্যায় জানিয়েছেন, সেই অনুঘটক বানানো হয়েছে নিকেল আর লোহার অক্সাইড কার্বোনেট একটি যৌগ দিয়ে। যার মধ্যে অসংখ্য ক্ষুদ্র ছিদ্র আছে। তার মধ্যে দিয়ে বিষে ভরা বাতাস গেলে তা বিষ কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে টেনে নিয়ে তাকে ভেঙে কার্বন মনোক্সাইড গ্যাসে বদলে দেবে। এই কাজটা করতে অবশ্য গবেষকদের প্রচুর বিদ্যুৎশক্তি ব্যবহার করতে হয়েছে। তবে সুবিধেটা এই যে নিকেল আর লোহা, দুটি পদার্থই খুব সহজলভ্য। দামেও প্লাটিনামের তুলনায় খুবই সস্তা। মোহনপুরে ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের (আইসার-কলকাতা) রসায়নবিদ্যা বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর রাহুল বন্দ্যোপাধ্যায় বলছেন, এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণা। এই পদ্ধতিকে বলা হয় অক্সিজেন ইভোল্যুশন রিঅ্যাকশন বা ‘ওইআর’। আরো নানা ধরনের অনুঘটক ব্যবহার করে এই পদ্ধতিতে বাতাসের বিষকে আমাদের রোজকার জীবনে কাজে লাগার পদার্থে বদলে দেওয়ার চেষ্টা চলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তবে নিকেল আর লোহার মতো সস্তা ধাতু দিয়ে অনুঘটক বানিয়ে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পথ দেখালেন গবেষকরা।

বিদ্যুতের বদলে আলো হলে ভালো? রাহুলের মতে, আরো ভালো হতো যদি বিদ্যুৎ না ব্যবহার করেই বাতাসের বিষ কার্বন ডাইঅক্সাইড অণুকে ভেঙে ফেলা যেত। সে ক্ষেত্রে বিদ্যুৎশক্তি ব্যবহারের খরচটাও আর লাগত না। রাহুলের কথায়, ‘কাজটা ইলেকট্র্রো-কেমিক্যাল না হয়ে আলোক-রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে(ফোটো-কেমিক্যাল) করা সম্ভব হলে তা সাধারণ মানুষের কাজে আরো বেশি করে লাগানো যেত। তাই এখন দেখতে হবে সূর্যালোক ব্যবহার করেও এই ধরনের অনুঘটক দিয়ে কার্বন ডাইঅক্সাইড অণুকে ভাঙা যায় কিনা। তা হলে সেটা আক্ষরিক অর্থেই হয়ে উঠবে যুগান্তকারী।

গবেষকরা জানিয়েছেন, খুব শিগিরই এই প্রযুক্তির বাণিজ্যিকীকরণের চেষ্টা হচ্ছে। মূলত শিল্প কারখানা থেকেই তো বাতাসে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মতো বিষ এসে মেশে, তাই প্রযুক্তিকে প্রাথমিকভাবে মূলত শিল্প সমৃদ্ধ এলাকাগুলোতেই ব্যবহার করা হবে। সেখানকার বাতাসে মিশে থাকা কার্বন ডাইঅক্সাইডের বিষের বোঝা কমাতে ওই গ্যাসকে কার্বন মনোক্সাইডে বদলে দেওয়ার চেষ্টা চালানো হবে। গবেষকদের আশা, আগামী এক-দেড় দশকের মধ্যেই এই প্রযুক্তির বাস্তবায়ন সম্ভব।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চিপ উন্নয়নে কাজ করবে ফোর্ড ও জিএম
প্রযুক্তি সংবাদ

চিপ উন্নয়নে কাজ করবে ফোর্ড ও জিএম

আইফোনের দাম বাড়বে ১০০ ডলার
প্রযুক্তি সংবাদ

আইফোনের দাম বাড়বে ১০০ ডলার

‘ঘরে ঘরে ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছে গেছে’
প্রযুক্তি সংবাদ

‘ঘরে ঘরে ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছে গেছে’

নেটফ্লিক্সে টিকটক!
নির্বাচিত

নেটফ্লিক্সে টিকটক!

ঘিবলি ব্যবহারকারীদের ছবি চুরি করে অর্থ উপার্জন করছে!
প্রযুক্তি সংবাদ

ঘিবলি ব্যবহারকারীদের ছবি চুরি করে অর্থ উপার্জন করছে!

৬ ফুট ওপর থেকে পড়লেও ভাঙবে না এই ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

৬ ফুট ওপর থেকে পড়লেও ভাঙবে না এই ল্যাপটপ

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রযুক্তিপ্রেমীদের দোরগোড়ায় স্টার টেক: সাভারে নতুন শাখার উদ্বোধন
নির্বাচিত

নতুন প্রসেসরে ত্রুটি ও ব্যবহারের দাগ, স্টারটেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট
নির্বাচিত

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের নীতিমালা ও চার্জ নিয়ে গ্রাহক-এজেন্টদের ক্ষোভ, উঠছে নানা অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও
নির্বাচিত

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

স্মার্টফোন এখন তরুণদের হাতে জ্ঞান, শিক্ষা, যোগাযোগ ও...

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

ফাস্ট চার্জিংয়ে কি ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট হয়?

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ নভেম্বর ২০১৯

বায়ুদূষণ মোকাবিলায় নতুন প্রযুক্তি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix