Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে মোবাইল ফোন ব্যবহার করে ৯৮.৯ শতাংশ পরিবার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 18 December 2025
মোবাইল ফোন ব্যবহার গ্রামে বেশি
Share on FacebookShare on Twitter

প্রযুক্তির উৎকর্ষের সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরে পৌঁছে গেছে মোবাইল ফোন। বর্তমানে দেশের ৯৮ দশমিক ৯ শতাংশ পরিবারই মোবাইল ফোন ব্যবহার করছে। এর মধ্যে স্মার্টফোন ব্যবহারের হারও উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা দাঁড়িয়েছে ৭২ দশমিক ৪ শতাংশে। তবে মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের হার বাড়লেও কমেছে কম্পিউটার ব্যবহারকারীর সংখ্যা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘আইসিটি প্রয়োগ ও ব্যবহার জরিপ ২০২৫-২৬’-এর প্রথম ত্রৈমাসিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গতকাল বুধবার বিবিএসের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

জরিপের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের প্রায় শতভাগ পরিবার বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে (৯৮.৯ শতাংশ)। বিদ্যুতের সহজলভ্যতার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্রযুক্তিপণ্যের ব্যবহার।

  • মোবাইল ফোন: ৯৮.৯ শতাংশ পরিবার।

  • স্মার্টফোন: ৭২.৪ শতাংশ পরিবার।

  • ইন্টারনেট: ৫৬.২ শতাংশ পরিবার।

  • টেলিভিশন: ৫৮.৯ শতাংশ পরিবার।

  • রেডিও: ১৫.১ শতাংশ পরিবার।

  • কম্পিউটার: ৯.১ শতাংশ পরিবার।

প্রতিবেদনে ব্যক্তি পর্যায়ে প্রযুক্তি ব্যবহারের ধরনেও পরিবর্তনের চিত্র দেখা গেছে। বর্তমানে নিজের মালিকানাধীন মোবাইল ফোন ব্যবহার করেন দেশের ৫৬ দশমিক ৫ শতাংশ মানুষ। আর মালিকানা না থাকলেও মোবাইল ফোন ব্যবহার করেন ৮০ দশমিক ৬ শতাংশ মানুষ।

গত বছরের শেষ প্রান্তিকে মোবাইল ফোন ব্যবহারের এই হার ছিল ৭৮ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানে মোবাইল ব্যবহারকারী বেড়েছে। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রেও প্রবৃদ্ধি লক্ষ করা গেছে। আগে ৪৭ দশমিক ৮ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করতেন, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৯ শতাংশে।

মুঠোফোন ও ইন্টারনেটের প্রসার বাড়লেও উল্টো চিত্র দেখা গেছে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে। ব্যক্তি পর্যায়ে কম্পিউটার ব্যবহারের হার ১ শতাংশ কমেছে। আগে ১০ দশমিক ১ শতাংশ মানুষ কম্পিউটার ব্যবহার করতেন, যা বর্তমানে ১০ শতাংশে নেমে এসেছে। স্মার্টফোনে কম্পিউটারের অনেক কাজ করা সম্ভব হওয়ায় এই হার কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিবিএস জানিয়েছে, ‘ব্যক্তি ও খানা পর্যায়ে জেলাভিত্তিক আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ’ শীর্ষক প্রকল্পের আওতায় এই জরিপ পরিচালিত হচ্ছে। এর আগে ২০১৩, ২০২২ এবং ২০২৩ সালে এ ধরনের জরিপ পরিচালিত হলেও এবারের জরিপটি দ্বিতীয়বারের মতো বৃহৎ পরিসরে করা হচ্ছে।

এই প্রকল্পের আওতায় বছরজুড়ে চারটি কোয়ার্টারে মোট তিনটি জরিপ শেষে তিনটি মূল রিপোর্ট প্রকাশ করা হবে। এখান থেকে প্রাপ্ত ২২টি সূচকের তথ্য ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নকে (আইটিইউ) প্রদান করা হবে। এছাড়া এসডিজি ট্র্যাকার, নীতি-নির্ধারণ এবং গবেষণার কাজে এই পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিবিএস।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: BBS Survey 2025ICT SurveyMobile Usage BDআইসিটি বাংলাদেশইন্টারনেট ব্যবহারবাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোবিবিএস জরিপমোবাইল ফোন ব্যবহারস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

গিগাবাইট জেড৮৯০ মাদারবোর্ডে যুক্ত হলো ইন্টেলের ২০০এস বুস্ট প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

গিগাবাইট জেড৮৯০ মাদারবোর্ডে যুক্ত হলো ইন্টেলের ২০০এস বুস্ট প্রযুক্তি

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ
টেলিকম

ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ

ফেসবুকের চেয়ারম্যান পদ থেকে জাকারবার্গকে সরানোর তাগাদা
টেলিকম

ফেসবুকের চেয়ারম্যান পদ থেকে জাকারবার্গকে সরানোর তাগাদা

রিয়েলমির নতুন ধামাকা: ৭০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এল সি৮৫ ৫জি
প্রযুক্তি সংবাদ

রিয়েলমির নতুন ধামাকা: ৭০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে এল সি৮৫ ৫জি

ইন্টারনেট ডেটা প্যাকেজ নিয়ে বড় ঘোষণা
টেলিকম

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারের খরচ অন্যান্য দেশের তুলনায় ৭ গুণ বেশি

আসছে ১৫০ ওয়াটের ফাস্ট স্মার্টফোন চার্জার
লিড স্টোরি

আসছে ১৫০ ওয়াটের ফাস্ট স্মার্টফোন চার্জার

Load More

ট্রেন্ডিং টপিক

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

‘ওয়ান-ট্যাপ এআই’ প্রযুক্তিতে তথ্য গুছিয়ে রাখার সুবিধা দিচ্ছে ইনফিনিক্স

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?
প্রযুক্তি সংবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 December 2025

দেশে মোবাইল ফোন ব্যবহার করে ৯৮.৯ শতাংশ পরিবার

Techzoom.TV |
TechzoomTV