Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নকিয়া ও এরিকসনে অর্থায়নে ব্রাজিলকে প্ররোচিত করছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 June 2020
নকিয়া ও এরিকসনে অর্থায়নে ব্রাজিলকে প্ররোচিত করছে যুক্তরাষ্ট্র
Share on FacebookShare on Twitter

সুইডিশ টেলিকম গিয়ার নির্মাতা এরিকসন এবং ফিনিশ টেলিকম গিয়ার নির্মাতা নকিয়ায় অর্থায়নে ব্রাজিল ও দেশটির সেলফোন অপারেটরগুলোকে প্ররোচিত করছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ব্রাজিল এবং দেশটির স্থানীয় টেলিকম প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জোরেশোরে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ব্রাজিলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টোড চ্যাপম্যান স্থানীয় এক সংবাদপত্রে দেয়া সাক্ষাত্কারে এমনটি জানিয়েছেন। খবর রয়টার্স।

ফলহা ডি সাও পাওলো নামের ওই পত্রিকাটিকে দেয়া সাক্ষাত্কারে চ্যাপম্যান বলেন, এ ধরনের অর্থায়ন ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটির লক্ষ্য হবে ডাটা ও ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং নাগরিকদের সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা।

বিশ্বের শীর্ষ টেলিকম সরঞ্জাম নির্মাণ প্রতিষ্ঠান চীনের হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেডকে উল্লেখ করে এমন ধরনের মন্তব্য করেন চ্যাপম্যান। কারণ ব্রাজিলে প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করছে হুয়াওয়ে। তবে ওয়াশিংটন-বেইজিংয়ের সাপে-নেউলে সম্পর্কের জেরে হুয়াওয়েকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ব্যাখ্যা দিয়ে নিষিদ্ধ করেছে ট্রাম্প প্রশাসন। মূলত বৈশ্বিক টেলিকম বাজারে হুয়াওয়ের আধিপত্য বৃদ্ধি পাওয়ায় এবং মার্কিন প্রতিষ্ঠানগুলোর উত্থানে সহায়তার জন্য এমন ধরনের পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। যে কারণে নিজেদের দেশে নিষিদ্ধ করার পাশাপাশি অন্যান্য দেশকেও হুয়াওয়ের সঙ্গে ব্যবসা পরিচালনা না করার জন্য প্ররোচিত করে আসছে ওয়াশিংটন। আর একই কারণে হুয়াওয়ের ফাইভজি সেবার ক্ষেত্রেও অন্যান্য দেশের অর্থায়ন বাগিয়ে নিতে কাজ করছে যুক্তরাষ্ট্র। ব্রাজিলের সঙ্গে আলোচনা তারই অংশবিশেষ বলে মনে করা হয়। যদিও হুয়াওয়ে এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত রয়েছে।

অন্যদিকে এমন একটি সময় ব্রাজিলের স্থানীয় টেলিকম প্রতিষ্ঠানগুলোকে এরিকসন ও নকিয়ায় অর্থায়নের জন্য ওয়াশিংটন প্ররোচিত করছে, যখন হুয়াওয়ে দেশটিতে ফাইভজির পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষ করেছে। চীনা প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটি এরই মধ্যে ব্রাজিলের প্রধান চারটি ক্যারিয়ারের ওপর ফাইভজির পরীক্ষামূলক ব্যবহার করেছে। এ চারটি ক্যারিয়ার হলো—টেলিফোনিকা ব্রাজিল সা, টিআইএম পারটিসিপাকোয়েস সা, আমেরিকা মভিল’স ক্লারো ও অয় সা। অন্যদিকে আসন্ন ফাইভজি স্পেকট্রামের নিলামকে সামনে রেখে দেশটির টেলিকম খাতের অবকাঠামো উন্নয়নের কাজ করছে হুয়াওয়ে।

তবে ওয়াশিংটনের এমন প্রতিবন্ধকতায় থেমে নেই বেইজিংও। এর আগে গত বছরের আগস্টে রয়টার্সের এক প্রতিবেদনে ব্রাজিলে হুয়াওয়ের কারখানা প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করা হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের মধ্যে সাও পাওলোতে হুয়াওয়ে ৮০ কোটি ডলার বিনিয়োগ করে আরো একটি কারখানা প্রতিষ্ঠা করবে। মূলত মার্কিন বিরোধিতা সত্ত্বেও লাতিন আমেরিকার দেশগুলোর বাজারে হিস্যা বাড়ানোর জন্য এ বিনিয়োগের পরিকল্পনা করেছে হুয়াওয়ে।

তবে বৈশ্বিক টেলিকম বাজারে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানটির এমন আধিপত্য মোটেই ভালোভাবে নিচ্ছে না ট্রাম্প প্রশাসন। এজন্য জাতীয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে হুয়াওয়ের পণ্য বর্জন করার আদেশ দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে মিত্র দেশগুলোকেও হুয়াওয়ের পণ্য বর্জনের ডাক দিয়েছেন। তবে আপাতত হোয়াইট হাউজের এ আহ্বানে কর্ণপাত করছে না কোনো দেশই। আর এজন্য হুয়াওয়ের পথে প্রতিবন্ধকতা তৈরি করতে এবার আরো জোরেশোরে নেমেছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবেই ব্রাজিলসহ অন্যান্য দেশকে নিজেদের মতো করে বোঝানোর চেষ্টা করছে ওয়াশিংটন।

হুয়াওয়েকে পাশ কাটিয়ে ব্রাজিলের অর্থায়ন বাগিয়ে নিতে চ্যাপম্যানও তাই ব্রাসিলিয়াকে বোঝানোর চেষ্টা করছেন। তার যুক্তি ব্রাজিলে ফাইভজি প্রতিষ্ঠায় চীনা কোম্পানিগুলোকে অনুমতি দিলে এটি বিদেশী বিনিয়োগকে নিরুৎসাহিত করবে। তার প্রশ্ন, যেখানে জাতীয় নিরাপত্তা এবং নাগরিকদের তথ্য নিরাপদ নয়, সেখানে কোনো বিদেশী কোম্পানি কি বিনিয়োগ করতে আসবে?

অন্যদিকে ব্রাজিলের এ অর্থায়ন পেতে প্রয়োজনে যুক্তরাষ্ট্র ঋণ দেবে বলেও জানান চ্যাপম্যান। তিনি জানান, ব্রাজিলের সঙ্গে এ অর্থায়ন বিষয়ে আলোনায় ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফিন্যান্স করপোরেশন থেকে অর্থ সরবরাহ করা হবে। ২০১৮ সালে প্রতিষ্ঠিত হওয়া এ আর্থিক প্রতিষ্ঠানটি মূলত চীনের ডেভেলপমেন্ট ব্যাংকের প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠা করেন ট্রাম্প।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৫ হাজার টাকা বাজেটে দারুণ ৫টি স্মার্টফোন
নির্বাচিত

১৫ হাজার টাকা বাজেটে দারুণ ৫টি স্মার্টফোন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান ফেসবুক পেজ বন্ধ
প্রযুক্তি সংবাদ

মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান ফেসবুক পেজ বন্ধ

তরুণদের মাধ্যমেই বাস্তবায়িত হবে স্বপ্নের সোনার বাংলা: পররাষ্ট্রমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

তরুণদের মাধ্যমেই বাস্তবায়িত হবে স্বপ্নের সোনার বাংলা: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব এআই সহকারী ‘মি চ্যাট’ আনছে শাওমি
নির্বাচিত

নিজস্ব এআই সহকারী ‘মি চ্যাট’ আনছে শাওমি

আইআইজিএবির নতুন সভাপতি আমিনুল, মহাসচিব জুনায়েদ
নির্বাচিত

আইআইজিএবির নতুন সভাপতি আমিনুল, মহাসচিব জুনায়েদ

Load More

ট্রেন্ডিং টপিক

সম্ভাব্য ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসহ স্যামসাং গ্যালাক্সি এস২৭ প্লাস স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৭ প্লাসে ৪৫ ওয়াট চার্জিং, সার্টিফিকেশনে নতুন তথ্য

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন
নির্বাচিত

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লেনদেনে লিমিট বাড়ালো বিকাশ-রকেট
প্রযুক্তি সংবাদ

জালিয়াতের হাতে অর্থ খুইয়ে বিকাশের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে মোবাইল ফোন হারানোর পর যথাযথ যাচাই-বাছাই ছাড়াই...

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

২০২৯ সালের মধ্যে টু-জি নেটওয়ার্ক বন্ধের বিটিআরসির পরিকল্পনা এবং বাটন ফোন ব্যবহারকারীদের জন্য ভোল্টি প্রযুক্তির বিকল্প

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 June 2020

নকিয়া ও এরিকসনে অর্থায়নে ব্রাজিলকে প্ররোচিত করছে যুক্তরাষ্ট্র

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix