Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপ সংগ্রহের ব্যর্থতায় চাকরি হারালেন গুগলের শীর্ষ কয়েক কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 29 December 2025
চিপ সংগ্রহের ব্যর্থতায় চাকরি হারালেন গুগলের শীর্ষ কয়েক কর্মকর্তা
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত প্রসারের কারণে মেমোরি চিপের তীব্র সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে দক্ষিণ কোরিয়ার সরবরাহকারীদের কাছ থেকে প্রয়োজনীয় চিপ সংগ্রহে ব্যর্থ হওয়ার কারণে কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে ছাঁটাই করেছে গুগল। মূলত হাই-ব্যান্ডউইডথ মেমোরি (এইচবিএম) চিপ নিশ্চিত করতে না পারায় গুগলের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় এ রদবদল আনা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম সিউল ইকোনমিক ডেইলি।

সংবাদমাধ্যমটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, এআই হার্ডওয়্যারের ব্যাপক চাহিদার কারণে চিপবাজারে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। গুগল তাদের নিজস্ব টেনসর প্রসেসিং ইউনিট (টিপিইউ) চালাতে প্রয়োজনীয় এইচবিএম চিপের প্রায় ৬০ শতাংশই স্যামসাং ইলেকট্রনিকস থেকে সংগ্রহ করে।

তবে চিপের চাহিদা প্রত্যাশার চেয়ে অনেক বেড়ে যাওয়ায় গুগল অতিরিক্ত চিপের জন্য এসকে হাইনিক্স ও মাইক্রনের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু এ দুই প্রতিষ্ঠান বাড়তি চিপ সরবরাহে অপারগতা জানালে গুগল কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়।

প্রতিষ্ঠানটি মনে করছে, কর্মকর্তাদের সময়মতো চুক্তি না করা ও প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণে ব্যর্থ হওয়ার কারণেই এমন সংকট তৈরি হয়েছে।

শুধু গুগল নয়, মাইক্রোসফট ও মেটার মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও এ সংকটে আছে। দক্ষিণ কোরিয়ার সেমিকন্ডাক্টর কোম্পানিগুলোর সঙ্গে দরকষাকষি করতে মাইক্রোসফটের উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি দেশটিতে সফর করছেন।

তবে সফরগুলোয় কর্মকর্তাদের বৈঠক বেশ উত্তপ্ত হচ্ছে বলে জানা গেছে। একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এক বৈঠকে এসকে হাইনিক্স মাইক্রোসফটের শর্ত অনুযায়ী চিপ দিতে অস্বীকৃতি জানালে এক নির্বাহী রাগে বৈঠক ছেড়ে চলে যান। পরিস্থিতি এতটাই জটিল যে গুগল, মাইক্রোসফট ও মেটার চিপ ক্রয়সংক্রান্ত কর্মকর্তারা এখন সরাসরি দক্ষিণ কোরিয়ায়ই অবস্থান করছেন।

বিশ্বে এআই কাজের জন্য প্রয়োজনীয় উন্নত মেমোরি চিপ কেবল তিনটি প্রতিষ্ঠান তৈরি করতে পারে। আর এ প্রতিষ্ঠানগুলো হচ্ছে স্যামসাং, এসকে হাইনিক্স ও মাইক্রন। আগামী এক বছরের জন্য তাদের উৎপাদন সক্ষমতা এরই মধ্যে পুরোপুরি বুক হয়ে গেছে। তাই আগে যারা চুক্তি করতে পারেনি, তাদের জন্য এখন আলোচনার সুযোগ নেই বললেই চলে।

এদিকে এইচবিএম ও এন্টারপ্রাইজ এসএসডি চিপ ছাড়া আধুনিক এআই চিপগুলো পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। আর তাই সংকটের ঝুঁকি কমাতে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন যুক্তরাষ্ট্র থেকে পরিচালনার পরিবর্তে সরাসরি দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সিঙ্গাপুরের মতো দেশে ক্রয় ব্যবস্থাপক নিয়োগ দিচ্ছে। এতে তারা সরবরাহ চেইন শক্তিশালী রাখতে চাইছে এবং ভবিষ্যতে চিপ ঘাটতি প্রতিহত করার চেষ্টা করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যাটেলাইট ব্যবসায় নামছে অ্যাপল!
নির্বাচিত

স্যাটেলাইট ব্যবসায় নামছে অ্যাপল!

অনলাইনে বাংলাদেশি ডেভেলপারদের বিশ্বমানের চাকরির সুযোগ করে দেবে ‘টিউরিং’
প্রযুক্তি সংবাদ

অনলাইনে বাংলাদেশি ডেভেলপারদের বিশ্বমানের চাকরির সুযোগ করে দেবে ‘টিউরিং’

ফোনে কখন কি করছেন বা দেখছেন সব জানে গুগল!
নির্বাচিত

ফোনে কখন কি করছেন বা দেখছেন সব জানে গুগল!

সামাজিক মাধ্যমের দেশি বিকল্প
নির্বাচিত

সামাজিক মাধ্যমের দেশি বিকল্প

ই-ক্যাব নির্বাচনে ২৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন
অর্থ ও বাণিজ্য

ই-ক্যাব নির্বাচনে ভোটার ১৩৬৪ জন; ২৭ জুলাই নির্বাচন

ইন্দোনেশিয়ার পর এবার ভারতে নিষিদ্ধ টিকটক
প্রযুক্তি সংবাদ

ইন্দোনেশিয়ার পর এবার ভারতে নিষিদ্ধ টিকটক

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 December 2025

চিপ সংগ্রহের ব্যর্থতায় চাকরি হারালেন গুগলের শীর্ষ কয়েক কর্মকর্তা

Techzoom.TV |
TechzoomTV