Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আর্টসেল-এর মিউজিক্যাল নাইটের মাধ্যমে অপো রেনো ১৪ সিরিজ ৫জি-এর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 29 July 2025
আর্টসেল-এর মিউজিক্যাল নাইটের মাধ্যমে অপো রেনো ১৪ সিরিজ ৫জি-এর উদ্বোধন
Share on FacebookShare on Twitter

বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো এক জাঁকজমকপূর্ণ মিউজিক্যাল নাইট এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে তাদের বহুল প্রতীক্ষিত রেনো১৪ সিরিজ ফাইভজি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। ডিসকভারির সঙ্গে যৌথভাবে পরিচালিত অপোর বৈশ্বিক উদ্যোগ ‘কালচার ইন আ শট’- এর অংশ হিসেবে এই উদ্ভাবনী এআই প্রযুক্তি নিয়ে আসা হয়। ঢাকার আলোকিতে অনুষ্ঠিত এই উন্মোচন অনুষ্ঠানে লাইভ পারফরম্যান্স করে দেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল। সঙ্গীত, সংস্কৃতি ও প্রযুক্তিগত উদ্ভাবনের এই অনন্য মেলবন্ধনে একত্রিত হন শিল্পী, কনটেন্ট নির্মাতা, মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়া পার্টনার ও প্রযুক্তিপ্রেমীরা।

‘কালচার ইন আ শট’ উদ্যোগের অংশ হিসেবে, অপো তুলে ধরছে কীভাবে আধুনিক ইমেজিং টুলস দিয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে সংস্কৃতিকে ডিজিটালি সংরক্ষণ করা যায়। বাংলাদেশে এই ক্যাম্পেইনের সূচনা হয়েছে ‘দ্য স্টোরি অব জামদানি থ্রু রেনো১৪ সিরিজ ফাইভজি’র মাধ্যমে। যেখানে ডিভাইসটির সর্বাধুনিক এআই ইমেজিং সক্ষমতার মাধ্যমে ২ হাজার বছরেরও বেশি পুরনো জামদানির বুনন ঐতিহ্যকে ধারণ করা হয়েছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় কারিগরদের শিল্পকর্মকে সম্মান জানানো হচ্ছে এবং এটি ডিজিটালি সংরক্ষণের একটি প্রয়াস হিসেবে কাজ করছে।

বাংলাদেশে রেনো১৪ সিরিজ ফাইভজি দুইটি মডেল নিয়ে এসেছে – ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো১৪ ফাইভজি ও ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজের রেনো১৪ এফ ফাইভজি। ওপাল হোয়াইট ও লুমিনাস গ্রিন রঙের রেনো১৪ ফাইভজির দাম নির্ধারণ করা হয়েছে ৭৯,৯৯০ টাকা এবং ওপাল ব্লু ও লুমিনাস গ্রিন রঙের রেনো১৪ এফ ফাইভজির দাম নির্ধারণ করা হয়েছে ৪২,৯৯০ টাকা। ফোনগুলো প্রযুক্তিপ্রেমী ও কনটেন্ট নির্মাতাদের জন্য তৈরি করা হয়েছে, যেখানে ফ্ল্যাগশিপ মানের হার্ডওয়্যার ও আগে কেবল পেশাদার ইকুইপমেন্টের সাথে পাওয়া যেত এমন উন্নত এআই ইমেজিং টুলস রয়েছে।

রেনো১৪ সিরিজ ফাইভজির অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হলো এআই লো লাইট ফটোগ্রাফি সিস্টেম, যার মাধ্যমে অন্ধকার পরিবেশেও ঝকঝকে ও প্রাণবন্ত ছবি তোলা সম্ভব। রাতের অনুষ্ঠান হোক কিংবা ক্যান্ডেললাইট ডিনার; উন্নত ফ্ল্যাশ সিস্টেম আর ৫০ মেগাপিক্সেল ৩.৫x টেলিফটো ক্যামেরায় এখন প্রতিটি মুহূর্ত সুন্দরভাবে ধারণ করা সম্ভব। এর এআই ফ্ল্যাশ ফটোগ্রাফি স্বয়ংক্রিয়ভাবে আলো সমন্বয় করে প্রতিটি ফ্রেমে নিখুঁত ছবি তুলতে সাহায্য করে; যেন প্রতিটি মুহূর্তই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায়!

রেনো১৪ ফাইভজিতে আগের মডেলগুলোর চেয়ে দশ গুণ বেশি উজ্জ্বল ডেডিকেটেড ফোকাস ফ্ল্যাশ সহ ট্রিপল-ফ্ল্যাশ ক্যামেরা সিস্টেম রয়েছে, যা ইন্ডাস্ট্রিতে এবারই প্রথম। অন্যদিকে, রেনো১৪ এফ ফাইভজিতে রয়েছে ডুয়াল-ফ্ল্যাশ সেটআপ, যা আগের তুলনায় দ্বিগুণ উজ্জ্বলতা নিশ্চিত করে। জামদানি শাড়ির সূক্ষ্ম কারুকাজ থেকে শুরু করে কারিগরের খুঁটিনাটি, সবই এখন দারুণভাবে ক্যামেরায় ধারণ করা সম্ভব হবে।

ডিভাইসটির এআই এডিটর ২.০ এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সৃজনশীলতা আরও বিকশিত করার সুযোগ পাবেন। এর এআই রিকম্পাস ইন্টেলিজেন্ট সাজেশন ব্যবহার করে ভুল অ্যাঙ্গেল ঠিক করতে পারে, এআই পারফেক্ট শট বন্ধ চোখ বা

বিব্রতকর এক্সপ্রেশন ঠিক করে দেয় এবং এআই স্টাইল ট্রান্সফারের মাধ্যমে মাত্র এক ক্লিকে একটি ছবির টোন বা মুড অন্য ছবিতে প্রয়োগ করা যায়।

যুগান্তকারী অগ্রগতি হিসেবে দুইটি মডেলেই ৪কে আলট্রা-এইচডি আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি, আইপি৬৯ রেটিংয়ের ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স যুক্ত হওয়ায় এখন পানির নিচেও দারুণ স্বচ্ছ ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা। সমুদ্রতট হোক, সুইমিং পুল বা বর্ষাকালের বৃষ্টি; প্রতিটি ঢেউ, প্রতিফলন ও পানির নিচে থাকা মুহূর্ত এখন ফুটে উঠবে জীবন্তভাবে।
ফটোগ্রাফি বাদেও, রেনো১৪ সিরিজ ফাইভজিতে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সুপারভুক ফাস্ট চার্জিং ও গেমিংয়ের জন্য এআই হাইপারবুস্ট ২.০। ফোনটির মার্মেইড-অনুপ্রাণিত ডিজাইন ও অ্যামোলেড ডিসপ্লে একইসাথে নান্দনিক ও সমৃদ্ধ অভিজ্ঞতা নিশ্চিত করবে। ব্যবহারকারীদের প্রতিদিনের কার্যক্ষমতা বাড়তে ডিভাইসটিতে এআই কল ট্রান্সলেটর, এআই কল সামারি, ভয়েসস্ক্রাইব ও মাইন্ডস্পেসের মতো এআই সুপার টুলবক্স ব্যবহার করা হয়েছে।

এছাড়াও, প্রি-অর্ডারকারী ক্রেতাদের জন্য একাধিক বিশেষ সুবিধা নিয়ে এসেছে অপো। এর মধ্যে রয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় লাইফস্টাইল এবং ফ্যাশন ব্র্যান্ড আড়ং-এর ডিজিটাল স্টোরফ্রন্ট aarong.com এবং আড়ং অ্যাপে ১০% ছাড়, ‘ও-লাইক’-এর বিশেষ আইওটি গিফট, টপপে’র মাধ্যমে কার্ডহীন ইএমআই সুবিধা, ফ্লিপারের মাধ্যমে এক্সট্রা এক্সচেঞ্জ বোনাস। একইসাথে, প্রতিটি ক্রয়ের সাথে থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ও ১ বছরের স্ক্রিন রিপ্লেসমেন্ট কাভারেজ (দুর্ঘটনাজনিত ও পানিতে ক্ষতির ক্ষেত্রে)।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “রেনো১৪ সিরিজ ফাইভজি উন্মোচনের পাশাপাশি, উদ্ভাবন ও ঐতিহ্য দুটিই একসাথে উদযাপন করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। মানুষকে ইন্সপায়ার, কানেক্ট ও এম্পাওয়ার করে তুলতে এবং একইসাথে, প্রযুক্তির মাধ্যমে তাদের গল্প তুলে আনার ক্ষেত্রে অপোর উদ্দেশ্যের বহিঃপ্রকাশ ডিসকভারির সাথে এই অংশীদারিত্ব ও আর্টসেলের এই অনবদ্য পারফরম্যান্স।”

রেনো১৪ সিরিজ ফাইভজির মাধ্যমে অপো আবারও প্রমাণ করেছে যে ছবি তোলা, কনটেন্ট তৈরি করা ও তা উদযাপন করা কীভাবে প্রযুক্তির মাধ্যমে আরও অর্থবহ হয়ে উঠতে পারে। এখন এআই-সক্ষম ইমেজিং ও চিরায়ত সব ডিজাইন চলে যাচ্ছে আগামী প্রজন্মের হাতে। আরও বিস্তারিত জানতে অপো বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/OPPOBangladesh বা https://www.oppo.com/bd/smartphones/series-reno/reno14/ এবং https://www.oppo.com/bd/smartphones/series-reno/reno14-f-5g/ ভিজিট করুন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপোঅপো রেনো ১৪অপো রেনো ১৪ ৫জিঅপো রেনো ১৪ সিরিজ ৫জি

এই বিভাগ থেকে আরও পড়ুন

কলড্রপ ও নেটওয়ার্ক যন্ত্রণায় মোবাইল গ্রাহক
টেলিকম

মোবাইল নেটওয়ার্ক ফাইভ–জি থেকে টু–জিতে নামিয়ে ভুয়া বার্তা পাঠাচ্ছে প্রতারকেরা

নবজাতকের জন্ডিসের খবর জানাবে অ্যাপ
প্রযুক্তি সংবাদ

নবজাতকের জন্ডিসের খবর জানাবে অ্যাপ

আইসিটি বিভাগের ২০২২-২৩ অর্থবছরের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

আইসিটি বিভাগের ২০২২-২৩ অর্থবছরের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

লকডাউনে সময় কাটবে অনলাইন গেমে
গেম

উগ্র ও বর্ণবাদী কর্মকাণ্ড আস্তানা গাড়ছে অনলাইন গেইমে

প্রযুক্তি জায়ান্টদের দণ্ড দিতে আরও ক্ষমতা চায় ইইউ
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি জায়ান্টদের দণ্ড দিতে আরও ক্ষমতা চায় ইইউ

ফোনের স্পিকারের আওয়াজ কমে গেছে? বাড়ানোর উপায় জানুন
নির্বাচিত

ফোনের স্পিকারের আওয়াজ কমে গেছে? বাড়ানোর উপায় জানুন

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 July 2025

আর্টসেল-এর মিউজিক্যাল নাইটের মাধ্যমে অপো রেনো ১৪ সিরিজ ৫জি-এর উদ্বোধন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix