Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশের শিল্প খাতকে এগিয়ে নেবে ডিজিটাল পাওয়ার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 8 February 2026
দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম শুরু
Share on FacebookShare on Twitter

চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমরা এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে আছি, যেখানে সৌরশক্তি হয়ে উঠেছে প্রযুক্তিগত উন্নয়নের চাবিকাঠি। বিশ্বজুড়ে বিভিন্ন প্রযুক্তিনির্ভর শিল্পে এখন সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশও ধীরে ধীরে এই পরিবর্তনের অংশ হয়ে জ্বালানি খাতের ভবিষ্যৎকে আরো টেকসই ও নিরাপদ করে তুলছে।

সরকার এখন সৌরশক্তিকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। নবায়নযোগ্য জ্বালানিকে ২০৪০ সালের মধ্যে বিদ্যুতের মোট উৎপাদন ব্যবস্থার অন্তত ৩০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি বেসরকারি বিনিয়োগকারীদেরকে নবায়নযোগ্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, সরাসরি গ্রাহকের কাছে বিদ্যুৎ বিক্রি, মূল্য নির্ধারণ ও জাতীয় গ্রিড ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহের সুযোগ দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বাংলাদেশের শিল্প খাতেও সৌরশক্তি ব্যবহারের প্রভাব দৃশ্যমান। গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের মতো শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ছাড়া উৎপাদন সচল রাখা প্রায় অসম্ভব। বর্তমানে ডিজেল জেনারেটরের বাড়তি খরচ ও পরিবেশ দূষণও শিল্পের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। ফলে অনেক প্রতিষ্ঠান এখন রুফটপ সৌর প্রকল্পে বিনিয়োগ করছে।

তবে শিল্প খাতে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি পেলেও কিছু বড় চ্যালেঞ্জ রয়ে গেছে। সবচেয়ে বড় সমস্যা হলো বিদ্যুৎ সংরক্ষণ বা স্টোরেজ। মেঘলা দিনে কিংবা রাতে সৌরশক্তি ব্যবহার করতে হলে কার্যকর ব্যাটারি সিস্টেম অপরিহার্য। উন্নত স্টোরেজ ব্যবস্থা না থাকলে সৌরপ্রকল্পের পূর্ণ সুবিধা পাওয়া যায় না। ইনভার্টার বা অন্যান্য যন্ত্রাংশের মানও অত্যন্ত গ্ররুত্বপূর্ণ। আর্ক ফল্ট, সার্কিট সমস্যা বা অতিরিক্ত তাপের কারণে অনেক সময় অগ্নিকাণ্ডের আশঙ্কা থাকে। শুরুতেই উচ্চ বিনিয়োগের খরচ, রক্ষণাবেক্ষণ ব্যয় এবং প্রযুক্তি উন্নতকরণের মতো বিষয়গুলো কিছু ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। আরেকটি বড় চ্যালেঞ্জ হলো বিদ্যুৎ গ্রিডে সৌরশক্তি একীভূত করা। ভোল্টেজ ওঠানামা, স্থিতিশীলতা ও টেকনিক্যাল সীমাবদ্ধতা প্রায়ই এসব প্রকল্পের পথে বাধা হয়ে দাঁড়ায়।

এ চ্যালেঞ্জ মোকাবেলার সমাধান দিতে পারে উন্নত ডিজিটাল পাওয়ার প্রযুক্তি। ডিজিটাল পাওয়ার হলো এমন একটি ব্যবস্থা, যেখানে বিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ ও ব্যবহার—সবকিছু তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যায়। এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ঝুঁকি পূর্বাভাস, অপচয় রোধ এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়।

হুয়াওয়ে, সানগ্রো, হাইথিয়াম এনার্জি স্টোরেজ টেকনোলজি, সোলার ইপিসি ডেভেলপমেন্ট লিমিটেড, ভার্টসিলা এবং এইচএনবিসি ইন্ডাস্ট্রিজ লিমিটেডসহ বেশকিছু প্রতিষ্ঠান বাংলাদেশে আধুনিক ডিজিটাল পাওয়ার সমাধান সরবরাহ করছে। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ধরনের ইনভার্টার ব্যবহৃত হচ্ছে, যার মধ্যে হুয়াওয়ের SUN2000 সিরিজ বিশেষভাবে জনপ্রিয়। এই সিরিজের মধ্যে রয়েছে SUN2000-115KTL-M2, SUN2000-50KTL-M3, SUN2000-100KTL-M2, SUN2000-30/36/40KTL-M3 এবং SUN2000-330KTL-H1।

এর ভেতর বিশেষভাবে উল্লেখযোগ্য হলো SUN2000-150KTL-MG0, যা বড় আকারের বাণিজ্যিক ও শিল্পকারখানার সোলার সিস্টেমের জন্য উপযোগী। এতে রয়েছে ৯৮.৬% পর্যন্ত সৌর শক্তিকে বিদ্যুতে রূপান্তরের সক্ষমতা, ৭ এমএমপি (ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকিং) ও ২১ ডিসি ইনপুটের মাধ্যমে স্মার্ট পাওয়ার ম্যানেজমেন্ট এবং সার্জ প্রোটেকশন, লিকেজ শনাক্তকরণ, স্ট্রিং-লেভেল ডিসকানেকশনের মতো উন্নত সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে রিয়েল-টাইম মনিটরিং সুবিধা। সার্জ প্রোটেকশন অতিরিক্ত ভোল্টেজ থেকে ইনভার্টার ও সোলার সিস্টেমকে রক্ষা করে। লিকেজ শনাক্তকরণ সিস্টেম ভুল পথে বিদ্যুৎ প্রবাহিত হলে সতর্কবার্তা দেয় বা স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ বন্ধ করে দেয়। স্ট্রিং-লেভেল ডিসকানেকশন কোনো একটি স্ট্রিং-এ (সোলার প্যানেলের সিরিজ) সমস্যা হলে সেটিকে আলাদা করে বিচ্ছিন্ন করে দেয়। পাশাপাশি IP66 রেটেড (ধুলা ও পানিরোধের ক্ষেত্রে আন্তর্জাতিক মান) টেকসই ডিজাইন ও স্মার্ট কুলিং সিস্টেমের কারণে এটি -২৫°C থেকে ৬০°C তাপমাত্রার মধ্যেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম। হুয়াওয়ের অন্যান্য ইনভার্টারগুলোতেও একই ধরনের উন্নত ফিচার রয়েছে।

অন্যদিকে, হুয়াওয়ের LUNA2000-200KWH-2H1 ও LUNA2000-215-2S10 এনার্জি স্টোরেজ সিস্টেম বড় বাণিজ্যিক ও শিল্প প্রয়োজনে বিদ্যুৎ সংরক্ষণের আধুনিক সমাধান। উভয় সিস্টেমই অন-গ্রিড ও অফ-গ্রিড মোডে কাজ করতে সক্ষম এবং বিভ্রাটের সময় তাৎক্ষণিক ব্যাকআপ চালু করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে। LUNA2000-200KWH-2H1 মডেলটি ১৯৩.৫ kWh ব্যবহারযোগ্য শক্তি ও ১০০ kW আউটপুট প্রদান করে, আর LUNA2000-215-2S10 সর্বোচ্চ ২১৫ kWh শক্তি ও ৯১.৩% কার্যকারিতা নিশ্চিত করে। উভয় সিস্টেমেই রয়েছে হাইব্রিড কুলিং প্রযুক্তি, উন্নত স্মার্ট সুরক্ষা ব্যবস্থা এবং মডুলার ডিজাইন, যা সহজ সম্প্রসারণ ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্সে সহায়তা করে। IP55 রেটেড কাঠামো ধুলা ও পানি থেকে সুরক্ষা দেয়, ফলে এগুলো বাংলাদেশের বিভিন্ন জলবায়ুতে নির্ভরযোগ্যভাবে কাজ করতে সক্ষম।

এছাড়া, হুয়াওয়ের FusionSolar প্ল্যাটফর্মটি সৌর প্যানেল, ইনভার্টার ও এনার্জি স্টোরেজ ইউনিটকে একত্রিত করে বিদ্যুৎ উৎপাদন ও ব্যবস্থাপনাকে আরও কার্যকর করে তোলে। FusionSolar অ্যাপ বা ওয়েব ইন্টারফেসের মাধ্যমে ব্যবহারকারীরা রিয়েল-টাইমে বিদ্যুৎ প্রবাহ পর্যবেক্ষণ, ত্রুটি শনাক্তকরণ এবং সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারেন। কোনো সৌরপ্যানেলে সমস্যা দেখা দিলে, ধুলো জমলে বা উৎপাদন হ্রাস পেলে এটি তাৎক্ষণিকভাবে সতর্কবার্তা পাঠায়।

বাংলাদেশে জ্বালানির ভবিষ্যৎ নির্ভর করছে কার্যকর পদক্ষেপের উপর। সরকারের নীতি সহায়তা, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (IDCOL)-এর অর্থায়ন, ইপিসি (Engineering, Procurement & Construction) কোম্পানির প্রকল্প বাস্তবায়ন আর উন্নত প্রজুক্তির মাধ্যমে নতুন এক যুগে প্রবেশ করা সম্ভব। এটি শুধু পরিবেশের জন্য ইতিবাচক হবে না, বরং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতাও বাড়াবে। তাই বাংলাদেশে শিল্পখাতের জন্য নবায়নযোগ্য শক্তি কেবল ভবিষ্যৎ নয়, বরং এটি হয়ে উঠেছে বর্তমান সময়ের এক বিশেষ দাবি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাভাইরাস সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো রুখতে ব্যবস্থা নিল হোয়াটসঅ্যাপ
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস সম্পর্কে ভুয়ো খবর ছড়ানো রুখতে ব্যবস্থা নিল হোয়াটসঅ্যাপ

বিকাশ অ্যাপ দিয়ে যেভাবে ট্রেনের টিকিট কিনবেন
নির্বাচিত

বিকাশ অ্যাপ দিয়ে যেভাবে ট্রেনের টিকিট কিনবেন

পপআপ ক্যামেরার ফোন আনছে স্যামসাং!
নির্বাচিত

পপআপ ক্যামেরার ফোন আনছে স্যামসাং!

সারফেইসের প্রচারণায় আইপ্যাডের চারগুণ বাজেট
প্রযুক্তি সংবাদ

সারফেইসের প্রচারণায় আইপ্যাডের চারগুণ বাজেট

বিকাশ অ্যাপস তৈরীর নামে ৭ শত কোটি টাকা পাচারে অভিযোগ
নির্বাচিত

বিকাশ অ্যাপস তৈরীর নামে ৭ শত কোটি টাকা পাচারে অভিযোগ

জানা গেল নকিয়া ৩.৪  এর ফিচার
প্রযুক্তি সংবাদ

জানা গেল নকিয়া ৩.৪ এর ফিচার

Load More

ট্রেন্ডিং টপিক

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা
অর্থ ও বাণিজ্য

আড়ংয়ে বিশেষ ছাড় পাবেন বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সদস্যরা

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

সর্বশেষ সংযোজন

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
অর্থ ও বাণিজ্য

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

প্রয়াত প্রতিষ্ঠাতা সৈয়দ মঞ্জুর এলাহীর আদর্শ ও দূরদর্শী...

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বরিশালে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 February 2026

বাংলাদেশের শিল্প খাতকে এগিয়ে নেবে ডিজিটাল পাওয়ার

Techzoom.TV |
TechzoomTV