Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মেসির সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকল ভক্ত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 15 June 2020
মেসির সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকল ভক্ত
Share on FacebookShare on Twitter

তাঁর সোনায় মোড়া বাঁ-পায়ের ফুটবল শৈলী দেখতে হতো গোবি সাহারার বুকেও মাইল পথ হাঁটতে রাজি সমর্থকরা। লিওনেল মেসির নামে সম্মোহিত ফুটবল দুনিয়ার আরও এক বিরল উন্মাদনার সাক্ষী হয়ে রইল শনিবারের লা লিগা।

বৃহস্পতিবার থেকে লকডাউন পরবর্তী সময় দর্শকহীন স্টেডিয়ামে শুরু হয়েছে লা লিগা। আর শনিবার মায়োর্কার বিরুদ্ধে ম্যাচ দিয়ে করোনা পরবর্তী সময় লিগ অভিযান শুরু করেছে বার্সেলোনা। কিন্তু দর্শকহীন স্টেডিয়ামেও মেসির সঙ্গে সেলফি তোলার আবদার নিয়ে মাঠে ঢুকে পড়েন এক সমর্থক। এক বিরল ঘটনার সাক্ষী রইল সন মোইক্স স্টেডিয়াম।

ফাঁকা গ্যালারিতে মায়োর্কার বিরুদ্ধে এদিন সহজ জয়ই তুলে নেয় কিকে সেতিয়েনের ছেলেরা। গোল পান লিওনেল মেসিও। বার্সেলোনা জেতে ৪-০ গোলে। শুরু থকে এদিন সুয়ারেজকে রাখেননি সেতিয়েন। আপফ্রন্টে মেসি-গ্রিজম্যানের সঙ্গে জুড়ে দিয়েছিলেন প্রতিশ্রুতিমান মার্টিন ব্রাথওয়েটকে। শুরুতেই গোল করে বার্সাকে এগিয়ে দেন আর্তুরো ভিদাল। ৩৭ মিনিটে মেসির অ্যাসিস্ট থেকে জালে বল রেখে কোচের আস্থার মর্যাদা দেন ড্যানিশ স্ট্রাইকার ব্রাথওয়েট। ২-০ এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা।

বিরতির পরই ঘটে যায় আশ্চর্য ঘটনা। ফাঁকা গ্যালারি, অথচ মেসির নাম লেখা আর্জেন্টিনার জার্সি পরে মাঠে ঢুকে পড়েন এক সমর্থক। ঘটনায় হতবাক সকলেই। নিরাপত্তারক্ষীরা এসে কোনোক্রমে ধরে তাঁকে মাঠের বাইরে বার করেন। কিন্তু কীভাবে ওই সমর্থক প্রবেশ করেন, উত্তর অজানা।

জানা গিয়েছে, আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে সেলফি তোলার আবদার নিয়েই মাঠে প্রবেশ করেছিলেন তিনি।

যাই হোক দ্বিতীয়ার্ধে ফের জোড়া গোল যোগ হয় বার্সার স্কোরশিটে। ৭৯ মিনিটে ব্যবধান ৩-০ করেন জর্ডি আলবা। যদিও গোলের নেপথ্য কারিগর সেই মেসিই। অন্তর্বর্তীকালীন নিয়ম মেনে এদিন পাঁচটি পরিবর্তনই নেন বার্সা কোচ। ব্রাথওয়েটকে তুলে দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজকে মাঠে নামান তিনি। এছাড়াও ভিদাল হলুদ কার্ড দেখায় তাঁকে তুলে রাকিটিচ, রবার্তোর পরিবর্তে সেমেদো, বুসকেটসের পরিবর্তে মেলো এবং ডি জং’য়ের বদলি ফিরপোকে নামান সেতিয়েন।

অতিরিক্ত সময়ে মায়োর্কার জালে বল জড়ান মেসি। আর গোলের কারিগর উরুগুয়ে স্ট্রাইকার সুয়ারেজ। সেতিয়েন জামানায় এদিন প্রথম ম্যাচ খেললেন তিনি। ৪-০ গোলে ম্যাচ জিতে লিগ শীর্ষে অবস্থান মজবুত হয় কাতালান ক্লাবটির। ২৮ ম্যাচে মেসিদের সংগ্রহ ৬১ পয়েন্ট।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চালু হলো বিসিক অনলাইন মার্কেট
নির্বাচিত

চালু হলো বিসিক অনলাইন মার্কেট

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন আরো দুই ক্রেতা
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে ২০ লাখ টাকা পেলেন আরো দুই ক্রেতা

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
প্রযুক্তি সংবাদ

‘নগদ’ নিয়ে এলো মোবাইল রিচার্জে ১০ টাকার অফার

‘২০২০ সালের মধ্যে ৯০ শতাংশ স্বাস্থ্য সেবা ডিজিটাল হবে’
প্রযুক্তি সংবাদ

‘২০২০ সালের মধ্যে ৯০ শতাংশ স্বাস্থ্য সেবা ডিজিটাল হবে’

১০০% পণ্য ফ্রি, হাজার হাজার উপহার দিচ্ছে মার্সেল
প্রযুক্তি সংবাদ

১০০% পণ্য ফ্রি, হাজার হাজার উপহার দিচ্ছে মার্সেল

redmi
প্রযুক্তি সংবাদ

১৭ হাজারের স্মার্টফোন মাত্র ৪৯৯ টাকায়!

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে সবুজ রঙের লাইন দেখা যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

আইফোন ১৮ প্রো-এর ডিসপ্লেতে গ্রিন লাইন, ব্যবহারকারীদের অভিযোগ

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
সোশ্যাল মিডিয়া

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 June 2020

মেসির সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকল ভক্ত

Techzoom.TV |
TechzoomTV