Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাজধানীর বিভিন্ন মার্কেটে দোকানপাট বন্ধে অবৈধ ব্যবসায়ীদের চাপ, আইসিটি উপদেষ্টার পদত্যাগ দাবি

ভ্যাট কমানোর আড়ালে এনইআইআর বন্ধের ষড়যন্ত্র: উত্তপ্ত মোবাইল বাজার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
এনইআইআর ঠেকাতে ‘সুমাস টেক’ সিন্ডিকেটের গুজব
Share on FacebookShare on Twitter

ভ্যাট ও ট্যাক্স কমানোর দোহাই দিয়ে আসলে অবৈধ মোবাইল ফোন নেটওয়ার্ক বিচ্ছিন্নকরণ পদ্ধতি ‘এনইআইআর’ (NEIR) বন্ধের ষড়যন্ত্র শুরু করেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। বছরের প্রথম দিন থেকেই এনইআইআর সিস্টেম কার্যকর হওয়ায় চোরাই ও অবৈধ হ্যান্ডসেট ব্যবসায়ীদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রতিবাদে রাজধানীর বড় বড় শপিং মলগুলোতে বৈধ ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখতে জোরপূর্বক চাপ সৃষ্টি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

সরেজমিনে রাজধানীর বসুন্ধরা শপিং মল ও যমুনা ফিউচার পার্ক ঘুরে দেখা গেছে, সাধারণ ও বৈধ মোবাইল ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখতে বাধ্য করছে অবৈধ ফোন ব্যবসায়ী সমিতির কর্মীরা। ভ্যাট কমানোর আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে তারা এখন সরাসরি আইসিটি উপদেষ্টা ফয়েজ আহমদ তৈয়ব-এর পদত্যাগ এবং এনইআইআর ব্যবস্থা বাতিলের দাবি তুলছে।

সুযোগ দিয়েও আন্দোলন কেন? সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি পরিকল্পনা অনুযায়ী গত ১৬ ডিসেম্বর থেকেই এনইআইআর পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার কথা ছিল। তবে অবৈধ ব্যবসায়ীদের স্টক কমানোর সুযোগ দিতে এবং তাদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে বিটিআরসি সময়সীমা বাড়িয়ে ১ জানুয়ারি নির্ধারণ করে। কিন্তু নির্ধারিত সময় পার হতেই সিন্ডিকেটটি আবার নতুন করে আন্দোলনে নেমেছে। বিশেষজ্ঞরা বলছেন, ভ্যাট-ট্যাক্স কমানোর দাবিটি এখানে কেবল একটি ‘আইওয়াশ’; তাদের আসল উদ্দেশ্য হলো এনইআইআর পদ্ধতি বাতিল করা যাতে চোরাচালানকৃত ফোনের ব্যবসা নির্বিঘ্নে চলে।

জোরপূর্বক দোকান বন্ধ ও হুমকি: ফেসবুকের মাধ্যমে অবৈধ ফোন ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে একটি বিতর্কিত বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘কেউ যদি দোকান খোলা রাখে এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তবে সমিতি তার দায়িত্ব নেবে না।’ এমন ঘোষণাকে পরোক্ষ হুমকি হিসেবে দেখছেন সাধারণ ব্যবসায়ীরা। বসুন্ধরা শপিং মলের একজন বৈধ বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা নিয়ম মেনে ট্যাক্স দিয়ে ফোন বিক্রি করি। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী তাদের অবৈধ ব্যবসা বাঁচাতে আমাদের দোকান খুলতে বাধা দিচ্ছে। তারা প্রেশার ক্রিয়েট করে মার্কেট অচল করার চেষ্টা করছে।”

দেশীয় শিল্প ধ্বংসের পায়তারা: অনুসন্ধানে দেখা গেছে, দেশে বর্তমানে প্রায় ১৭টি কারখানায় বিশ্বমানের স্মার্টফোন উৎপাদিত হচ্ছে। এনইআইআর চালু হলে দেশের বাজারে অবৈধ হ্যান্ডসেটের প্রবেশ বন্ধ হবে এবং দেশীয় শিল্প সুরক্ষা পাবে। কিন্তু এই মাফিয়া চক্রটি বিদেশের কারখানা থেকে অবৈধ পথে ফোন এনে সরকারকে হাজার হাজার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত করছে। এখন সিস্টেমটি চালু হওয়ায় তাদের কয়েক হাজার কোটি টাকার অবৈধ ব্যবসা হুমকির মুখে পড়েছে।

এ বিষয়ে আইসিটি বিভাগ ও বিটিআরসি কঠোর অবস্থানে রয়েছে। সরকার বলছে, গ্রাহকদের নিরাপত্তা এবং ডিজিটাল অপরাধ রুখতে এনইআইআর-এর বিকল্প নেই। ১ জানুয়ারি থেকেই অবৈধ ও ক্লোন আইএমইআই (IMEI) সম্পন্ন ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে।

রাজধানীর মোবাইল মার্কেটগুলোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার দাবি জানিয়েছেন সাধারণ ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনইআইআরএনইআইআর (NEIR)এনইআইআর গুজবএনইআইআর প্রকল্প

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্যানন সাশ্রয়ী দামে হালকা ওজনের পোর্ট্রেট লেন্স আনল
প্রযুক্তি বাজার

ক্যানন সাশ্রয়ী দামে হালকা ওজনের পোর্ট্রেট লেন্স আনল

দেশব্যাপী ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি পাওয়া যাচ্ছে
প্রযুক্তি বাজার

দেশব্যাপী ওয়ানপ্লাস নর্ড সিই৪ লাইট ফাইভজি পাওয়া যাচ্ছে

স্মার্টওয়াচ আনল হুয়াওয়ে
নির্বাচিত

স্মার্টওয়াচ আনল হুয়াওয়ে

চীনে অনুদান বাড়াচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

নেক্সটভিআর অধিগ্রহণ করছে অ্যাপল

এটাই  ভিভো ভি ১৯ ফিচারগুলি দেখে নিন
প্রযুক্তি সংবাদ

এটাই ভিভো ভি ১৯ ফিচারগুলি দেখে নিন

আসছে অপো রেনো সিরিজের নতুন ফোন
নির্বাচিত

আসছে অপো রেনো সিরিজের নতুন ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত
প্রযুক্তি সংবাদ

সান ফ্রান্সিসকোর বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্বের সুযোগ, নিবন্ধন ২০ আগস্ট পর্যন্ত

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের
প্রযুক্তি পরামর্শ

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
প্রযুক্তি সংবাদ

অটোরিকশায় বছরে ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ খরচ

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে
প্রযুক্তি সংবাদ

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ জানুয়ারি ২০২৬

রাজধানীর বিভিন্ন মার্কেটে দোকানপাট বন্ধে অবৈধ ব্যবসায়ীদের চাপ, আইসিটি উপদেষ্টার পদত্যাগ দাবি

Techzoom.TV |
TechzoomTV