Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর, আটক ৪৬

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর, আটক ৪৬
Share on FacebookShare on Twitter

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে আজ বৃহস্পতিবার দুপুরে হামলার ঘটনা ঘটেছে। অবৈধ মোবাইল ফোন বন্ধের প্রযুক্তি ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) চালুর প্রতিবাদে একদল বিক্ষোভকারী এই হামলা চালায় বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে এনইআইআর ব্যবস্থা চালুর পরপরই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন ব্যবসায়ী ও বিক্রেতাদের একটি অংশ মিছিল নিয়ে বিটিআরসি ভবনের সামনে জড়ো হতে থাকেন। তারা ‘গ্রে মার্কেট’ বা অবৈধ হ্যান্ডসেট বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে দুপুর ১২টার দিকে কিছু বিক্ষোভকারী ভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং নিরাপত্তা কর্মীদের ওপর চড়াও হন।

হামলাকারীরা বিটিআরসি ভবনের নিচতলার অভ্যর্থনা কক্ষের কাঁচ ভাঙচুর করে। এ সময় ভবনের সামনে দাঁড়িয়ে থাকা কয়েকটি সরকারি গাড়ি ও মোটরসাইকেলেও তারা হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এনইআইআর চালু হওয়ার ফলে চোরাচালানি চক্রের ব্যবসায়িক স্বার্থে আঘাত লেগেছে। আমরা সাধারণ ব্যবসায়ীদের অনুরোধে তথ্য জমা দেওয়ার সময় বাড়িয়েছি, কিন্তু আজ যারা হামলা করেছে তারা মূলত একটি সুসংগঠিত সিন্ডিকেটের অংশ। কোনো ধরনের সহিংসতা আমাদের এই প্রক্রিয়া থেকে পিছিয়ে নিতে পারবে না।”

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার জানান, “ভবনে হামলা ও ভাঙচুরের দায়ে ঘটনাস্থল এবং এর আশপাশ থেকে ৪৬ জনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

হামলার পর আগারগাঁও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে বিটিআরসি ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এনইআইআর কার্যক্রম স্বাভাবিকভাবেই চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিটিআরসিবিটিআরসি ভবনে হামলা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইউনিসক প্রসেসরসহ অ্যানবারনিকের নতুন গেমিং হ্যান্ডহেল্ড
নির্বাচিত

ইউনিসক প্রসেসরসহ অ্যানবারনিকের নতুন গেমিং হ্যান্ডহেল্ড

ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, সাধারণ সম্পাদক তমাল
ই-কমার্স

ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, সাধারণ সম্পাদক তমাল

আসছে ভিভো ইউ৩, লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

আসছে ভিভো ইউ৩, লঞ্চের আগে ফাঁস হল স্পেসিফিকেশন

স্মার্ট ঘড়িতেই মিলবে ডিজিটাল ফটোফ্রেম
প্রযুক্তি সংবাদ

স্মার্ট ঘড়িতেই মিলবে ডিজিটাল ফটোফ্রেম

বাংলায় ডোমেইন লেখার রীতি চূড়ান্তকরণে অনলাইন বৈঠক অনুষ্ঠিত
নির্বাচিত

বাংলায় ডোমেইন লেখার রীতি চূড়ান্তকরণে অনলাইন বৈঠক অনুষ্ঠিত

৫ হাজার তরুণকে ফ্রি প্রশিক্ষণ দেবে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

৫ হাজার তরুণকে ফ্রি প্রশিক্ষণ দেবে মাইক্রোসফট

Load More

ট্রেন্ডিং টপিক

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!
সোশ্যাল মিডিয়া

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক
টেলিকম

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি
টেলিকম

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

জুলাই থেকে দাম বাড়ছে আমদানি করা স্মার্টফোনের: চাঙ্গা হবে অবৈধ ফোনের বাজার
অর্থ ও বাণিজ্য

সহজ মোবাইলের স্মার্টফোন পাইলট প্রকল্পের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি
নির্বাচিত

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি

ক্ল্যামশেল ডিজাইনের নতুন একটি ফ্লিপ ফোন নিয়ে কাজ...

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ জানুয়ারি ২০২৬

আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর, আটক ৪৬

Techzoom.TV |
TechzoomTV