Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চোরাই ফোন বন্ধের প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর, আটক ৪৬

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 1 January 2026
চোরাই ফোন বন্ধের প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর, আটক ৪৬
Share on FacebookShare on Twitter

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে আজ বৃহস্পতিবার দুপুরে হামলার ঘটনা ঘটেছে। অবৈধ ও চোরাই মোবাইল ফোন বন্ধের প্রযুক্তি ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (এনইআইআর) চালুর প্রতিবাদে একদল বিক্ষোভকারী এই হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৬ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল থেকেই এনইআইআর চালুর বিরোধিতা করে রাজধানীর বিভিন্ন এলাকার মোবাইল বিক্রেতা ও ‘ল্যাগেজ পার্টি’ সিন্ডিকেটের সঙ্গে জড়িত ব্যক্তিরা আগারগাঁওয়ে জড়ো হতে থাকেন। দুপুর ১টার দিকে বিক্ষোভকারীরা হঠাৎ উত্তেজিত হয়ে বিটিআরসি ভবনের প্রধান ফটকে ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে তারা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন এবং নিরাপত্তারক্ষীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন।

হামলাকারীরা ভবনের নিচতলার কাঁচ এবং সামনে থাকা কয়েকটি যানবাহনে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আজ ১ জানুয়ারি থেকে নতুন যুক্ত হওয়া সব অবৈধ হ্যান্ডসেট বন্ধের প্রক্রিয়া শুরু করেছে বিটিআরসি। বিক্ষোভকারীদের দাবি, এই ব্যবস্থা চালু হলে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং তারা গ্রাহকের কাছে থাকা ‘গ্রে মার্কেট’ বা অবৈধ ফোনের ওয়ারেন্টি ও সার্ভিসিং নিয়ে জটিলতায় পড়বেন। তবে বিটিআরসি আগে থেকেই জানিয়েছিল, বৈধ ব্যবসায়ীদের লোকসান এড়াতে স্টকে থাকা ফোনের তথ্য জমা দেওয়ার সময়সীমা গত রাত (৩১ ডিসেম্বর) পর্যন্ত বাড়ানো হয়েছিল।

বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “এটি পরিকল্পিত হামলা। একটি শক্তিশালী চোরাচালানি চক্র, যারা দীর্ঘদিন ধরে সরকারকে হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ফোন বিক্রি করে আসছিল, তারাই এই হামলা উসকে দিয়েছে। কোনো সহিংসতায় দেশের জাতীয় নিরাপত্তা ও ডিজিটাল শৃঙ্খলা নিশ্চিতের এই পদক্ষেপ (NEIR) থামানো হবে না।”

ডিএমপির শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে ঘটনাস্থল থেকে ৪৬ জনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে আগারগাঁও এলাকায় অতিরিক্ত পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন রয়েছে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনইআইআরএনইআইআর (NEIR)এনইআইআর প্রকল্পচোরাই মোবাইলবিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

এবার বাজারে আসছে উড়ন্ত সাইকেল
অটোমোবাইল

এবার বাজারে আসছে উড়ন্ত সাইকেল

ধামাকাশপিং ডটকমে দুই মাসে এক লাখ পণ্যের ডেলিভারি
ই-কমার্স

ধামাকাশপিং ডটকমে দুই মাসে এক লাখ পণ্যের ডেলিভারি

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার জামালপুরে
ই-কমার্স

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার জামালপুরে

একসঙ্গে ৫০ জনের সাথে কথা বলা যাবে ফেসবুকে
প্রযুক্তি সংবাদ

একসঙ্গে ৫০ জনের সাথে কথা বলা যাবে ফেসবুকে

রেডমি নোট ১১ প্রো: মিড রেঞ্জের মধ্যে সেরা ফোন
নির্বাচিত

রেডমি নোট ১১ প্রো: মিড রেঞ্জের মধ্যে সেরা ফোন

সরকারকে হুঁশিয়ারি দিচ্ছে অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীরা
নির্বাচিত

রাজনৈতিক প্রশ্রয়ে ’২১ সালে চুপ ছিল চোরাকারবারিরা: এখন ছাতা হারিয়ে লংমার্চের ডাক

Load More

ট্রেন্ডিং টপিক

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা
প্রযুক্তি বাজার

কিউসিওয়াই’র প্রযুক্তি পণ্যে মিলবে ১৮ মাসের বিক্রয়োত্তর সেবা

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া
অর্থ ও বাণিজ্য

‘আমার পে’র মাধ্যমে হুন্ডি, ৩০ লাখ ডলারের বেশি বৈদেশিক মুদ্রা হাতছাড়া

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির
টেলিকম

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 January 2026

চোরাই ফোন বন্ধের প্রতিবাদে বিটিআরসি ভবনে হামলা ও ভাঙচুর, আটক ৪৬

Techzoom.TV |
TechzoomTV