Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এনইআইআর চালু: ‘আতঙ্কিত হবেন না, আগামী ৯০ দিন বন্ধ হবে না কোনো ফোন’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 2 January 2026
মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
Share on FacebookShare on Twitter

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) ব্যবস্থা চালু হওয়ার পর সাধারণ গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি ও আতঙ্ক দূর করতে বিশেষ বার্তা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। তিনি নিশ্চিত করেছেন যে, কারিগরি কাজ চলমান থাকায় আগামী ৯০ দিন কারো হ্যান্ডসেট বন্ধ করা হবে না।

গতকাল শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এনইআইআর-এর বর্তমান অবস্থা, কারিগরি জটিলতা এবং নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।

কেন এনআইডিতে বেশি হ্যান্ডসেট দেখাচ্ছে?
অনেকেই অভিযোগ করেছেন যে, তাদের জাতীয় পরিচয়পত্রের (NID) বিপরীতে ব্যবহৃত সিম বা হ্যান্ডসেটের সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দেখাচ্ছে। এর ব্যাখ্যায় ফয়েজ আহমদ তৈয়ব বলেন, “আমরা অপারেটরদের কাছ থেকে প্রায় তিন বিলিয়নের বেশি ডেটা সেট পেয়েছি। হিস্টোরিক ডেটা বা পুরোনো সব তথ্য সিস্টেমে তোলায় এবং মাইগ্রেশনের তারিখ বর্তমানের হওয়ায় সংখ্যাটি বেশি দেখাচ্ছে। বিটিআরসি ও অপারেটররা যৌথভাবে এটি সমাধানে কাজ করছে। ধীরে ধীরে পুরোনো তথ্যগুলো আর্কাইভে সরিয়ে শুধু বর্তমানে সচল হ্যান্ডসেটের সংখ্যা দেখানো হবে।”

ডেটাবেজের নিরাপত্তা ও ভিএপিটি (VAPT)
সিস্টেমের নিরাপত্তা নিয়ে গ্রাহকদের আশ্বস্ত করে তিনি জানান, এনইআইআর সিস্টেমটি ২০২১ সালে প্রথম চালুর চেষ্টা হয়েছিল, এখন কিছু নতুন ফিচার যোগ করে এটি সচল করা হয়েছে। ডেটাবেজ নিরাপদ রাখতে JWT (JSON Web Token) ব্যবহার করা হচ্ছে এবং ‘রেট লিমিট’ করা হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে পুরো সিস্টেমটিকে নতুন করে VAPT (Vulnerability Assessment and Penetration Testing) বা কারিগরি ছিদ্রান্বেষণ পরীক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে সেখানে আরও একটি নতুন ‘সিকিউরিটি লেয়ার’ বা নিরাপত্তা স্তর যুক্ত করা হচ্ছে।

১০টি সিম ব্যবহারের নতুন সীমা
একজন ব্যক্তির এনআইডির বিপরীতে আগে ২০টি এবং পরে ১৫টি সিম ব্যবহারের অনুমতি ছিল। সরকার এখন এই সীমা কমিয়ে ১০টিতে নামিয়ে আনছে। এই ম্যাপিং পরিবর্তনের কারণেও এনআইডির বিপরীতে হ্যান্ডসেটের সংখ্যা বেশি দেখাতে পারে।

নাগরিক অধিকার ও সচেতনতা
ফয়েজ আহমদ তৈয়ব উল্লেখ করেন যে, এই সিস্টেমের মাধ্যমে নাগরিকরা জানতে পারবেন তাদের এনআইডি ব্যবহার করে কোনো মোবাইল ব্যাংকিং বা অনলাইন জুয়ার মতো অপরাধ হচ্ছে কি না। এটি জানার অধিকার প্রতিটি নাগরিকের আছে।

সিস্টেমটি সম্পূর্ণ নির্ভুল করতে কিছুটা সময় চেয়ে তিনি বলেন, “শুরুর দিকে টেকনিক্যাল প্ল্যাটফর্মে এ ধরনের কিছু জটিলতা দেখা দেবে, আমরা সেগুলো সমাধান করব। সমস্যাগুলো সামনে এনে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনআইডিফয়েজ আহমদ তৈয়ব

এই বিভাগ থেকে আরও পড়ুন

সস্তায় নতুন ফোন আনল নকিয়া
নির্বাচিত

সস্তায় নতুন ফোন আনল নকিয়া

ভাষা শেখা যাবে যেসব ওয়েবসাইটে
প্রযুক্তি সংবাদ

ভাষা শেখা যাবে যেসব ওয়েবসাইটে

অললাইন ফাঁদ, ৪১০ টাকা কোটি হাতিয়েছে ডেসটিনির শুভ
প্রযুক্তি সংবাদ

অললাইন ফাঁদ, ৪১০ টাকা কোটি হাতিয়েছে ডেসটিনির শুভ

সেমিকন্ডাক্টর খাতে বৈশ্বিক ব্যয়ে শীর্ষে তাইওয়ান
নির্বাচিত

সেমিকন্ডাক্টর খাতে বৈশ্বিক ব্যয়ে শীর্ষে তাইওয়ান

ক্রেতাদের সুবিধার্থে স্যামসাংয়ের নতুন ক্যাম্পেইন ‘স্যামসাং প্রমিজ’
নির্বাচিত

ক্রেতাদের সুবিধার্থে স্যামসাংয়ের নতুন ক্যাম্পেইন ‘স্যামসাং প্রমিজ’

মেলায় ৬০%  ছাড়ে স্যামসাংয়ের স্মার্টফোন!
নির্বাচিত

বিক্রি কমছে স্মার্টফোনের

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু
ই-কমার্স

প্রিয়শপে এআই-চালিত বাংলা ভয়েস অর্ডারিং প্রযুক্তি চালু

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা
ই-কমার্স

বর্ডারলেস ডিজিটাল কর্মপরিবেশ ও ‘আওমনি ইকোসিস্টেম’ নিয়ে অমনিল্যাবের বৈশ্বিক যাত্রা

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

ল্যাপটপের প্রচলিত ব্যবহারপদ্ধতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অ্যাপল।...

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 January 2026

এনইআইআর চালু: ‘আতঙ্কিত হবেন না, আগামী ৯০ দিন বন্ধ হবে না কোনো ফোন’

Techzoom.TV |
TechzoomTV