Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারের শীর্ষস্থান ধরে রেখেছে স্যামসাং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৬ জুন ২০১৯
বাজারের শীর্ষস্থান ধরে রেখেছে স্যামসাং
Share on FacebookShare on Twitter

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বৈশ্বিক স্মার্টফোন ডিসপ্লে বাজারে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে স্যামসাং ডিসপ্লে।

ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রিমিয়াম পণ্যে অর্গানিক লাইট-এমিটিং ডায়োড বা ওএলইডি ডিসপ্লে ব্যবহারের প্রবণতা বেড়েছে। ওএলইডি ডিসপ্লে প্যানেল তৈরিতে এগিয়ে রয়েছে স্যামসাং ডিসপ্লে। যে কারণে ওএলইডি ডিসপ্লের জন্য স্মার্টফোন নির্মাতারা স্যামসাং ডিসপ্লের দ্বারস্থ হচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিটের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। খবর টেলিকম লিড।

জানুয়ারি-মার্চ প্রান্তিকে স্যামসাং ইলেকট্রনিকসের ডিসপ্লে নির্মাণ বিভাগ স্যামসাং ডিসপ্লে ৩৪০ কোটি ডলার মূল্যের স্মার্টফোন ডিসপ্লে সরবরাহ করেছে। অর্থাৎ বৈশ্বিক স্মার্টফোন ডিসপ্লে বাজারে স্যামসাং ডিসপ্লের দখল ৪০ দশমিক ২ শতাংশে পৌঁছেছে, যা গত বছরের প্রথম প্রান্তিকের চেয়ে ৬ দশমিক ৬ শতাংশীয় পয়েন্ট বেশি।

বৈশ্বিক স্মার্টফোন ডিসপ্লে বাজারের ১২ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ডিসপ্লে। অন্যদিকে চীনভিত্তিক ডিসপ্লে নির্মাতা বিওই বাজারটির ১১ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

বিওই ফ্লেক্সিবল বা নমনীয় ওএলইডি প্যানেল নির্মাণে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এক বছর আগের চেয়ে বৈশ্বিক স্মার্টফোন ডিসপ্লে বাজারে নিজেদের দখল দ্বিগুণ বাড়াতে সক্ষম হয়েছে।

২০১০ সালে প্রথমবারের মতো স্যামসাং তাদের স্মার্টফোনে ফুলস্ক্রিন অ্যাক্টিভ-ম্যাট্রিক্স অর্গানিক লাইট-এমিটিং ডায়োড (এএমওএলইডি) ব্যবহার করে সাড়া ফেলেছিল। ক্রমে স্মার্টফোন নির্মাতাদের নজর কাড়ে এ ডিসপ্লে প্যানেল। এর ফলে প্রায় সব ব্র্যান্ডের স্মার্টফোনে এএমওএলইডি ডিসপ্লে প্যানেলের ব্যবহার শুরু হয়।

২০১৮ সালে স্মার্টফোন বাজারে স্যামসাংয়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অ্যাপলও তাদের আইফোনে ওএলইডি ডিসপ্লে ব্যবহারের সিদ্ধান্ত নেয় এবং ওএলইডি ডিসপ্লের জন্য স্যামসাং ডিসপ্লের দ্বারস্থ হয় মার্কিন প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

জিটিইর প্রথম ফাইভজি ফোন অ্যাক্সন ১০ প্রো
নির্বাচিত

জিটিইর প্রথম ফাইভজি ফোন অ্যাক্সন ১০ প্রো

‘সব ওয়েবসাইটে দেব, যেন মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে’
প্রযুক্তি সংবাদ

‘সব ওয়েবসাইটে দেব, যেন মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে’

স্মার্টফোনে ফেস লক ব্যবহার করছেন? সামান্য অসতর্কতায় হতে পারে বড় বিপদ
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে ফেস লক ব্যবহার করছেন? সামান্য অসতর্কতায় হতে পারে বড় বিপদ

৯ কোটি টাকায় বাংলালিংকে নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগ বিটিআরসি’র
টেলিকম

৯ কোটি টাকায় বাংলালিংকে নিরীক্ষার জন্য অডিট ফার্ম নিয়োগ বিটিআরসি’র

জিমেইলকে টক্কর দিতে এক্সমেইল আনছেন ইলন মাস্ক
নির্বাচিত

জিমেইলকে টক্কর দিতে এক্সমেইল আনছেন ইলন মাস্ক

টেকনো, আইএফএ ২০২৫-এ তিনটি গ্লোবাল ইনোভেশন অ্যাওয়ার্ড জিতলো
নির্বাচিত

টেকনো, আইএফএ ২০২৫-এ তিনটি গ্লোবাল ইনোভেশন অ্যাওয়ার্ড জিতলো

Load More

ট্রেন্ডিং টপিক

দরপতনের শীর্ষে বেক্সিমকো
অর্থ ও বাণিজ্য

দরপতনের শীর্ষে বেক্সিমকো

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা
টেলিকম

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা

নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক
বিবিধ

নড়াইলে ‘টিকটকে আসক্ত’ স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী আটক

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে আইন আনছে যুক্তরাজ্য
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনে অশ্লীল কনটেন্ট নিয়ন্ত্রণে আইন আনছে যুক্তরাজ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

বিশ্বখ্যাত ইকমার্স জায়ান্ট অ্যামাজনকে পেছনে ফেলে বাজারমূল্যে বিশ্বের...

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ জুন ২০১৯

বাজারের শীর্ষস্থান ধরে রেখেছে স্যামসাং

Techzoom.TV |
TechzoomTV