Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্নাতকদের জন্য টিম কুকের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 26 June 2019
স্নাতকদের জন্য টিম কুকের পরামর্শ
Share on FacebookShare on Twitter

চলতি বছর মার্কিন দুই বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রযুক্তি কোম্পানি অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক। তিনি নিজ বক্তৃতায় সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক এবং বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলকে নিয়ে সৃষ্ট সাম্প্রতিক বিতর্ক ঘিরে বিস্তারিত জানার আহ্বান জানান সদ্য স্নাতকদের।

টিম কুক দায়িত্ব গ্রহণের জন্য তরুণদের উদ্দেশে যে পরামর্শগুলো দিয়েছেন, সেগুলো নিয়ে আজকের আয়োজন—

নির্মাতা হও
স্ট্যানফোর্ডের স্নাতকদের উদ্দেশে দেয়া বক্তৃতায় নির্মাতা হওয়ার বিষয়ে অনুপ্রাণিত করেন টিম কুক। বিশ্বের জন্য তরুণদের এমন কিছু করার পরামর্শ দেন, যাতে তারা চলে যাওয়ার পরও সবাই তাদের মনে রাখেন। তিনি বলেন, নির্মাতা বা বিল্ডারদের একটি বিশ্বাস থাকে, সেটা হলো তাদের কর্ম একদিন তাদেরও ছাড়িয়ে যাবে। বিশ্বের যে কোনো মানুষকে ছাড়িয়ে যাবে। নির্মাতারা সৃজনশীল মানুষ। তাদের কর্ম পরবর্তী প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকে। দুর্ঘটনাবশত কেউ বিখ্যাত হয়ে ওঠেন না। বিখ্যাত মানুষদের পেছনে রয়েছে কঠোর পরিশ্রম।

মেন্টর বা পরামর্শদাতারা তোমাদের প্রস্তুত করে পাঠাবে, যা চূড়ান্ত প্রস্তুতি নয়

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রস্তুত হয়ে বের হওয়া এবং কোনো প্রতিষ্ঠানে কাজের জন্য প্রস্তুতি এক নয়। টিম কুক বলেন, ২০১১ সালে অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ জবসের প্রয়াণের পর এ বিষয়ে অনেক কিছু শিখেছেন। স্টিভ জবস যখন পৃথিবী ছেড়ে চলে গেলেন, তখন তিনি প্রকৃতপক্ষে প্রস্তুতি এবং প্রস্তুত সম্পর্কে পার্থক্য বুঝেছেন। যখন আমি প্রয়াত স্টিভ জবসের অনুপস্থিতি অনুভব করছিলাম, তখনই ঠিক করি আমাকে পারতে হবে এবং নিজেকে সেরা হিসেবে প্রমাণ করতে হবে।

অন্য কারো জন্য সময় নষ্ট কর না
১৪ বছর আগে ২০০৫ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত হয়ে স্টিভ জবস বলেছিলেন, ‘তোমার সময় সীমাবদ্ধ, কাজেই কারো জন্য নিজের সময় নষ্ট কর না।’ সম্প্রতি একই বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের প্রতি টিম কুক বলেন, যে ব্যক্তি তোমার আগে পৃথিবীতে এসে সুনাম কুড়িয়েছে, তাকে অনুকরণ করার দরকার নেই। ভালো কিছু করার জন্য মানসিক চেষ্টা থাকা জরুরি। তোমাদের চেষ্টা হবে সৃজনশীল উদ্ভাবন এবং নির্মাণকেন্দ্রিক। ব্যক্তিগত চিন্তা-চেতনার উন্নয়নেও সময় ব্যয় করতে হবে।

স্বীকৃতি পেতে চাইলে দায়িত্ব নিতে শিখুন
স্ট্যানফোর্ডের সমাবর্তনে টিম কুকের বক্তব্যের বড় একটি অংশ জুড়ে ছিল ডিজিটাল সেবাদাতাদের কার্যক্রম, গ্রাহক তথ্য, ব্যবস্থাপনা ও গুরুত্বপূর্ণ তথ্য বেহাতের ঘটনা। এ ধরনের ঘটনা এখন হরহামেশাই ঘটছে। বক্তব্যে তিনি নির্দিষ্ট কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। তবে সাম্প্রতিক সময় সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক এবং সার্চ জায়ান্ট গুগলের মতো একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহক তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। মার্কিন প্রযুক্তি জায়ান্টগুলোর ভুল থেকে শিক্ষার্থীদের অনেক কিছু শেখার আছে। টিম কুক শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তুমি স্বীকৃতি পেতে চাইলে প্রথমে দায়িত্ব নিতে শিখতে হবে।

নিজের ওপর আস্থা রাখুন
লোকমুখে প্রচলিত আছে ‘যেটা ভালোবাসেন, সেটা করতে থাকলে নিজের জন্য একদিন সময়ও ব্যয় করতে পারবেন না।’ টিম কুক স্নাতকদের উদ্দেশে বলেন, এ বাক্যের কোনো সত্যতা নেই। প্রত্যেক মানুষের তার পছন্দের কাজ করা উচিত। প্রত্যেক মানুষ কঠোর পরিশ্রম করার শক্তি নিয়ে জন্ম নেয়। আমি নিজেও অ্যাপলের কঠোর পরিশ্রম করে আসছি। তোমাদের হাত ধরে যখন কোনো একটি উদ্ভাবন আলোর মুখ দেখবে, সেটার অনুভূতি হবে অন্যরকম।

ভালো কিছুর জন্য ঝুঁকি নিতে হবে
যা-ই কর, তবে খুব সচেতন হতে হবে। তার পরও ঝুঁকি থাকবে। ঝুঁকি নেয়ার প্রবণতা না থাকলে ভালো কিছুর আশা করা বোকামি।

সবকিছু ভিন্নভাবে দেখা
কলেজ স্নাতকদের চোখ খোলা রাখার পরামর্শ দিয়ে টিম কুক বলেন, সবকিছু ভিন্নভাবে দেখতে হবে। চারপাশের বিষয়বস্তু থেকে শিক্ষা নিতে হবে।

সর্বোত্কৃষ্ট বিশ্ব নির্মাণে কর্ম দ্বারা অনুপ্রাণিত হওয়া
বড় ধরনের সমস্যার সমাধান কখনো সহজ কাজ নয়। তবে তরুণদের চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। বসবাসের জন্য আরো ভালো একটি বিশ্ব গড়তে জলবায়ু পরিবর্তন থেকে অভিবাসন, ফৌজদারি বিচার ব্যবস্থার সংস্কার থেকে সবার জন্য অর্থনৈতিক সুযোগ-সুবিধা নিশ্চিতে তরুণদেরই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে।

সূত্র: বিজনেস ইনসাইডার

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমির নতুন ফোন, কয়েক মিনিটেই ফুল চার্জ!
নির্বাচিত

রিয়েলমির নতুন ফোন, কয়েক মিনিটেই ফুল চার্জ!

বাংলাদেশের বাজারে আসছে রিয়েলমি’র গেম-চেঞ্জার ডিভাইস
নির্বাচিত

বাংলাদেশের বাজারে আসছে রিয়েলমি’র গেম-চেঞ্জার ডিভাইস

স্মার্টফোনের চেয়েও পাতলা স্মার্ট টিভি আনল ওয়ানপ্লাস
নির্বাচিত

স্মার্টফোনের চেয়েও পাতলা স্মার্ট টিভি আনল ওয়ানপ্লাস

পাবজি, ফ্রি ফায়ার বন্ধ করা হয়েছে: বিটিআরসি
নির্বাচিত

পাবজি, ফ্রি ফায়ার বন্ধ করা হয়েছে: বিটিআরসি

বাংলাদেশে ইন্টারনেট সেবা নিয়ে আসছেন ইলন মাস্ক
নির্বাচিত

বাংলাদেশে ইন্টারনেট সেবা নিয়ে আসছেন ইলন মাস্ক

তৃতীয় শিল্প বিপ্লবে অংশ গ্রহণের সূচনাবঙ্গবন্ধুর হাত ধরেই শুরু হয়েছিল: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

তৃতীয় শিল্প বিপ্লবে অংশ গ্রহণের সূচনাবঙ্গবন্ধুর হাত ধরেই শুরু হয়েছিল: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 June 2019

স্নাতকদের জন্য টিম কুকের পরামর্শ

Techzoom.TV |
TechzoomTV