Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চলতি বছর সোশ্যাল মিডিয়া বাজারের আকার পৌঁছবে ৮.৪৯ বিলিয়ন ডলারে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৪ জানুয়ারি ২০২৬
চলতি বছর সোশ্যাল মিডিয়া বাজারের আকার পৌঁছবে ৮.৪৯ বিলিয়ন ডলারে
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমের বাজার এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক এক অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৬-৩৫ সালের মধ্যে এ খাতের ব্যাপক প্রসার ঘটবে। আগামী বছর বৈশ্বিক সোশ্যাল মিডিয়া বাজারের আকার পৌঁছতে পারে ৮ দশমিক ৪৯ বিলিয়ন বা প্রায় ৮৫০ কোটি ডলারে। পাশাপাশি আগামী নয় বছরে আকার বেড়ে ৫৩ দশমিক ৬২ বিলিয়ন বা ৫ হাজার ৩৬২ কোটি ডলারে পৌঁছবে। বাজার গবেষণা সংস্থা বিজনেস রিসার্চ ইনসাইটসের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত বছর অক্টোবর পর্যন্ত হালনাগাদ করা তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা ৫২২ কোটি ছাড়িয়েছে, যা বিশ্বের মোট জনসংখ্যার ৬৩ দশমিক ৮ শতাংশের সমান। অর্থাৎ পৃথিবীর অর্ধেকের বেশি মানুষ সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে। ২০২৩ সালের পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডিজিটাল মার্কেটিং ও ডাটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান কেপিওস।

যোগাযোগের প্রচলিত সংজ্ঞা বদলে দিয়ে ব্যক্তি ও সমাজের সেতুবন্ধ হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। আমাদের যাপিত জীবনের অবিচ্ছেদ্য অংশ এখন ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রামের মতো ডিজিটাল প্লাটফর্মগুলো। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফেসবুক। বর্তমানে ৩০৭ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারী নিয়ে বিশ্বের বৃহত্তম ভার্চুয়াল সাম্রাজ্য হিসেবে নিজের আধিপত্য ধরে রেখেছে এ প্লাটফর্ম। ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপের পাশাপাশি মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রামের ব্যবহারও বাড়ছে। অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা এখন ইউটিউবের এক-তৃতীয়াংশের সমান।

বিশ্লেষকরা বলছেন, মানুষ এখন টিভি বা খবরের কাগজের তুলনায় ফোনে বেশি সময় কাটায়। ফলে বড় কোম্পানিগুলো বিজ্ঞাপনের বড় একটি বাজেট এখন সোশ্যাল মিডিয়ায় ঢালছে। ফলে এর বাজারের আকার বাড়ছে।

আবার অনলাইন কেনাকাটার একটি বড় অংশ ফেসবুক বা ইনস্টাগ্রামের মাধ্যমে হচ্ছে। কেনাকাটার সহজ পদ্ধতিও বাজারের আকার বড় করছে। পাশাপাশি সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বজুড়ে মোবাইল ডিভাইসের সংখ্যা ৭০০ কোটি ছাড়িয়েছে। এর অর্থ হলো বিশ্বের প্রতি ১০ জনের মধ্যে অন্তত নয়জন মানুষের হাতে ফোন পৌঁছে গেছে। এ বিশালসংখ্যক ব্যবহারকারী সরাসরি সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর আয় বাড়াতে ভূমিকা রাখছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান জিডব্লিউএক্সের তথ্য বলছে, গড়ে একজন ব্যবহারকারী প্রতি মাসে অন্তত সাতটি ভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকেন। তাদের প্রতিদিন গড়ে ২ ঘণ্টা ১৯ মিনিট সময় কাটে স্ক্রিনের দিকে তাকিয়ে। হিসাব করলে দেখা যায়, ঘুমের সময়টুকু বাদ দিলে মানুষের সচেতন জীবনের প্রায় ১৪ শতাংশ সময়ই দখল করে নিয়েছে এ ডিজিটাল জগৎ। বিশ্বজুড়ে মানুষের এ সম্মিলিত সময় ব্যবহারের পরিমাণ দৈনিক ১ হাজার ২০০ কোটি ঘণ্টারও বেশি।

বিজনেস ইনসাইটসের প্রতিবেদন বলছে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের সেবা অন্তর্ভুক্ত, যেমন সোশ্যাল নেটওয়ার্কিং, মাইক্রোব্লগিং, ইনস্ট্যান্ট মেসেজিং এবং ছবি শেয়ার করার প্লাটফর্ম। এসব সেবা খুচরা ও পাইকারি ব্যবসা, পরিবহন, উৎপাদন, খাদ্য ও পানীয়, ব্যাংকিং, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিকস, মিডিয়া ও বিনোদন, স্বাস্থ্যসেবাসহ আরো অনেক শিল্পে ব্যবহার হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইনস্ট্যান্ট মেসেজিংমাইক্রোব্লগিংসোশ্যাল নেটওয়ার্কিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে স্মার্টফোন কেনার সময় যে ভুল করবেন না
ছাড় ও অফার

অনলাইনে স্মার্টফোন কেনার সময় যে ভুল করবেন না

১৫ সেকেন্ডের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করছে গুগল
প্রযুক্তি সংবাদ

১৫ সেকেন্ডের বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করছে গুগল

৪ কোটির বেশি ডাউনলোড হয়েছে প্লে স্টোরের শতাধিক ক্ষতিকর অ্যাপ
প্রযুক্তি সংবাদ

৪ কোটির বেশি ডাউনলোড হয়েছে প্লে স্টোরের শতাধিক ক্ষতিকর অ্যাপ

আসছে গুগল পিক্সেলের নতুন ফোল্ডেবল ফোন
নির্বাচিত

আসছে গুগল পিক্সেলের নতুন ফোল্ডেবল ফোন

বেসিস-এর ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

বেসিস-এর ২৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশে ইউটিউবের বিকল্প অ্যাপস চালু
নির্বাচিত

দেশে ইউটিউবের বিকল্প অ্যাপস চালু

Load More

ট্রেন্ডিং টপিক

ডিএসই কনভেনশন সেন্টারে এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

ডিএসই কনভেনশন সেন্টারে এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা
বিবিধ

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও
বিবিধ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
বিবিধ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

এইচএমডির নতুন ‘নোকিয়া ১২৩ শিল্ড’, আইপি৬৫ সুরক্ষা ও ১৯ দিনের ব্যাটারি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল
বিবিধ

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থাপনা নতুন...

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

স্যামসাং-এলজির ওপর অ্যাপলের চাপ, ডিসপ্লের দাম কমানোর প্রস্তাব

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

অনলাইনে ব্যবসা করতে লাগবে সরকারি ‘ডিবিআইডি নম্বর’, আবেদন করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ জানুয়ারি ২০২৬

চলতি বছর সোশ্যাল মিডিয়া বাজারের আকার পৌঁছবে ৮.৪৯ বিলিয়ন ডলারে

Techzoom.TV |
TechzoomTV