Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউরোপীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে ‘চীনা’ হ্যাকিং

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৬ জুন ২০১৯
ইউরোপীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠানে ‘চীনা’ হ্যাকিং
Share on FacebookShare on Twitter

এক ডজনেরও বেশি বৈশ্বিক টেলিকম যোগাযোগ প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ করে ব্যপক পরিমাণ ডেটা হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলভিত্তিক নিরাপত্তা সংস্থা সাইবারিজন।

প্রতিষ্ঠানটি সন্দেহের আঙ্গুল তুলেছে চীনের দিকে।

“এই ধরনের সুচারু আক্রমণ কোনো হ্যাকারদলের পক্ষেও করা সম্ভব নয়। এটা কোনো সরকারি সংস্থার কাজ যাদের এই মাত্রার সক্ষমতা রয়েছে।”- রয়টার্সকে বলেন সাইবারিজনের প্রধান নির্বাহী লিয়র ডিভ।

প্রতিষ্ঠানটির তদন্তে বেরিয়ে এসেছে, হ্যাকাররা অন্তত ৩০টি দেশে আক্রমণ চালিয়ে এমন সব ব্যক্তির তথ্য হাতিয়ে নিয়েছে যারা সরকারি চাকরি করেন বা আইন প্রয়োগকারী সংস্থায় কাজ করেন অথবা রাজনীতিবিদ।

লিয়র ডিভ বলেন, হ্যাকাররা যে টুলগুলো ব্যবহার করেছে সেগুলো এর আগে চীনের হাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর মিত্রদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে। অপরদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই প্রতিবেদনের প্রেক্ষিতে রয়টার্সকে বলেছেন, তারা এ ধরনের কোনো সাইবার আক্রমণ বিষয়ে অবগত নন। তিনি আরো যোগ করেন, “চীনের ভূমিতে চীনের অবকাঠামো ব্যবহার করে এ ধরনের কাজে আমরা কাউকে অনুমতি দেব না।”

সাইবারিজন অবশ্য কোন কোন টেলিকম যোগাযোগ প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে তার নাম প্রকাশ করেনি। তবে, চীনের সাইবার আক্রমণের ধরন সম্পর্কে অবগত লোকজন বলছেন, বেইজিং ক্রমাগত পশ্চিম ইউরোপের টেলিকম যোগাযোগ প্রতিষ্ঠানগুলোকে তাদের আক্রমণের লক্ষ্য হিসেবে বেছে নিচ্ছে।

সাইবারস্পেসে চীনের গুপ্তচরবৃত্তি বন্ধের আহ্বান জানিয়েছে পশ্চিমা দেশগুলো। সাইবার গুপ্তচরবৃত্তির অংশ হিসেবে চীন বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকারী সংস্থার মূল্যবান বাণিজ্যিক ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ তাদের। অপরদিকে চীন বরাবরই তা অস্বীকার করে আসছে।

লিয়র ডিভ বলেন, হ্যাকাররা প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীন আইটি নেটওয়ার্ককে লক্ষ্য করে নেটওয়ার্ক অবকাঠামোর পরিবর্তন করেছে যার ফলে ডেটা হাতিয়ে নেওয়া সম্ভব হয়েছে বলে গত নয় মাসে তাদের তদন্তে বেরিয়ে এসেছে।

“কোনো কোনো ক্ষেত্রে প্রতিষ্ঠানের সার্ভারে গোটা ‘অ্যাকটিভ ডিরেক্টরি’র নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে ফেলা হয়েছে। এর ফলে প্রত্যেক ইউজার অ্যাকাউন্ট, পাসওয়ার্ড, বিলিংসহ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব হয়েছে।”- বলা হয়েছে সাইবারিজনের এক ব্লগ পোস্টে।

লিয়র ডিভ, যিনি একসময় ইরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগে কাজ করেছেন, তিনি বলেন, “গুপ্তচর কর্মকাণ্ডের জন্য তারা একটি আদর্শ পরিবেশ তৈরি করেছে।”

এই বিভাগ থেকে আরও পড়ুন

নকিয়া নতুন ফিচার ফোন আনল, দাম হাজারেরও কম
নির্বাচিত

নকিয়া নতুন ফিচার ফোন আনল, দাম হাজারেরও কম

স্মার্টফোনের মাধ্যমেই স্বাস্থ্যের নজর রাখবে গুগল!
প্রযুক্তি সংবাদ

ছয় প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপনের চিন্তা করছে জাপান
অটোমোবাইল

বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপনের চিন্তা করছে জাপান

বিশ্বের প্রথম ৬ ক্যামেরার ফোল্ডিং ফোন আনছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

৯০ শতাংশের বেশি মানুষ ফোল্ডিং ফোন নিতে আগ্রহী নয়, জেনে নিন কারণ

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে সনির তিন যুগের পুরনো কারখানা
প্রযুক্তি সংবাদ

মালয়েশিয়ায় বন্ধ হচ্ছে সনির তিন যুগের পুরনো কারখানা

বদলে গেল টুইটারের লোগো
নির্বাচিত

বদলে গেল টুইটারের লোগো

Load More

ট্রেন্ডিং টপিক

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ
বিবিধ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা, নাগরিকদের বাংকারে থাকার পরামর্শ

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

কোথায় কে চাঁদাবাজি করছে জানা যাবে ঘরে বসেই
অটোমোবাইল

কোথায় কে চাঁদাবাজি করছে জানা যাবে ঘরে বসেই

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য
সোশ্যাল মিডিয়া

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix