Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দর্শনার্থীদের নজরদারির অভিযোগে নতুন নিষেধাজ্ঞার শঙ্কায় হুয়াওয়ে

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)-২০২৩

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 9 March 2023
দর্শনার্থীদের নজরদারির অভিযোগে নতুন নিষেধাজ্ঞার শঙ্কায় হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

স্পেনের বার্সেলোনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মোবাইল ফোন নির্মাতাদের সবচেয়ে বড় সম্মেলন ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)-২০২৩’। এ সম্মেলনে বুথ দর্শনার্থীদের নজরদারির অভিযোগ উঠেছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের বিরুদ্ধে। দর্শনার্থীদের মধ্যে যারা হুয়াওয়ের নিরাপত্তা ব্যাজ ফেরত দেননি, তারা এর ফিতার সঙ্গে সংযুক্ত সন্দেহজনক কিছু চিপ খুঁজে পেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে নতুন করে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছে প্রতিষ্ঠানটি।

টেক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের এমডব্লিউসিতে হুয়াওয়ের বুথে আসা দর্শনার্থীদের বুথ ত্যাগের সময় ব্যাজ ফেরত দিতে বলা হয়। তবে দর্শনার্থীদের মধ্যে কিছু লোক ভুলে হুয়াওয়ের এসব ব্যাজ ফেরত দিতে পারেননি। এখানেই বিপত্তির শুরু।

নিউইয়র্ক সিটিভিত্তিক প্রযুক্তিবিষয়ক সংস্থা লাইট রিডিংয়ের প্রতিবেদনে বলা হয়, দর্শনার্থীরা তাদের কাছে থাকা ব্যাজের ওপর ছোট প্লাস্টিকের পাত্রে একটি ইলেকট্রনিক চিপ পেয়েছেন। এ দর্শনার্থীদের মধ্যে নকিয়া করপোরেশনের ইউরোপ অংশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোল্ড ওয়ার্নারও ছিলেন। তিনি বলেন, ‘ব্যাজের ফিতার সঙ্গে থাকা চিপটি অবস্থান ট্র্যাকার হিসেবে ব্যবহার করা যেতে পারে।’

বিষয়টি এমডব্লিউসিতে অংশ নেয়া দর্শনার্থীদের অসন্তুষ্ট ও অবাক করেছে। কেননা আগেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তাদের পণ্যে এ ধরনের চিপ ব্যবহারের অভিযোগ এসেছে। রোল্ড ওয়ার্নারের পাশাপাশি অনেকেই টুইট পোস্টে হুয়াওয়ের ট্র্যাকারের ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন। এদের মধ্যে একজন লিখেছেন, ‘অভিনন্দন! যারা ‘অরেঞ্জ’ অপারেটরটি ব্যবহার করেন। চীন তাদের হুয়াওয়ে নামে চেনে।’

সেলফোন তথ্যবিষয়ক ওয়েবসাইট ফোন অ্যারেনা জানিয়েছে, হুয়াওয়ে নিম্ন শক্তিসম্পন্ন বিকন প্রযুক্তি ব্যবহার করেছে। প্রযুক্তিটি ৭০ মিটার দূরত্ব থেকে মানুষকে ট্র্যাক করতে পারে। তবে হুয়াওয়ে জানিয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তা ব্যাজের সঙ্গে রেডিও ফ্রিকোয়েন্সি ও ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার হয়েছে।

হুয়াওয়ে কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, হুয়াওয়ের প্রদর্শনীর প্রবেশপথে এর নিরাপত্তা কার্ড ব্যবহারের ব্যবস্থা রাখা হয়। এর মাধ্যমে এর স্টলে প্রবেশ ও প্রস্থানের সময় এবং প্রদর্শনী এলাকার মধ্যে কার্ডধারীদের অবস্থানের সময় এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়। এক্ষেত্রে ব্যাজটিতে আরএফআইডি ও ব্লুটুথ প্রযুক্তি ব্যবহার হয়েছে।

প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানিয়েছেন, হুয়াওয়ের নিরাপত্তা ব্যাজটি শুধু বুথে ব্যবহার হয়। দর্শনার্থীরা বেরিয়ে আসার পর তা ফেরত নেয়া হয়। বার্সেলোনার এমডব্লিউসিতে আগত দর্শনার্থীদের অবস্থান নজরদারির কোনো উদ্দেশ্য বা প্রয়োজন হুয়াওয়ের নেই।

প্রযুক্তি সংবাদমাধ্যম গিজচায়না জানিয়েছে, স্বচ্ছতার অভাবের জন্য সমালোচিত হয়েছে হুয়াওয়ে। এ পরিস্থিতি প্রতিষ্ঠানটির অবস্থানকে আরো নেতিবাচক করবে। কেননা এরই মধ্যে তাদের বিরুদ্ধে সফটওয়্যারে গোপন চিপ ইনস্টল এবং ব্যবহারকারীর তথ্য চীনে পাঠানোর অভিযোগ রয়েছে। জাতীয় নিরাপত্তার কারণে মার্কিন কর্তৃপক্ষ অনেক আগেই হুয়াওয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

হুয়াওয়ের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আসছে

চীনা প্রযুক্তি জায়ান্টটির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ পুরনো। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে প্রতিষ্ঠানটি। এদিকে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর থেকে বেশ কয়েকটি দেশ ফাইভজি নেটওয়ার্কে হুয়াওয়ে প্রযুক্তি ব্যবহার নিষিদ্ধ করেছে।

জার্মানভিত্তিক সংবাদপত্র জেইট অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাজ্যের নেটওয়ার্ক অপারেটরদের সব ধরনের হুয়াওয়ে কিট অপসারণ করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া জার্মান সরকার টেলিকম অপারেটরদের তাদের নেটওয়ার্কগুলোয় হুয়াওয়ে ও জেডটিই কোম্পানির কিছু সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, যুক্তরাষ্ট্রে হুয়াওয়ের প্রতি ট্রাম্প যুগের বিধিনিষেধ আরো কঠোর করার কথা ভাবছে বাইডেন প্রশাসন। নিষেধাজ্ঞাটি চিপ সরঞ্জাম প্রস্তুতকারক এনভিডিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সর্বশেষ মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সিং রুলসের সংশোধনী খসড়ায় এমনটাই উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালে যুক্তরাষ্ট্র উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের জন্য প্রয়োজনীয় চিপ সরঞ্জামে চীনের অ্যাক্সেসের প্রতি কঠোর বিধিনিষেধ আরোপ করে। বিশ্লেষকরা বলছেন, ওই নিষেধাজ্ঞা চীনের উন্নত নজরদারিসংক্রান্ত প্রযুক্তি ও অস্ত্র তৈরি বাধাগ্রস্ত করবে। একই সময়ে হুয়াওয়ের সাম্প্রতিক কার্যক্রম ও অভিযোগগুলো চীনা প্রযুক্তি খাতকে চাপের মধ্যে ফেলবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়াই-ফাই৭ প্রযুক্তি নিয়ে আসছে আইফোন
নির্বাচিত

ওয়াই-ফাই৭ প্রযুক্তি নিয়ে আসছে আইফোন

এআইয়ের মাধ্যমে ছবি তৈরির পাঁচটি সেরা প্লাটফর্ম
নির্বাচিত

এআইয়ের মাধ্যমে ছবি তৈরির পাঁচটি সেরা প্লাটফর্ম

ইন্টারনেটের স্পিড কত হলে ভালো?
নির্বাচিত

ইন্টারনেটের স্পিড কত হলে ভালো?

সুপারব্র‌্যান্ডের স্বীকৃতি পেলো ওয়ালটন
নির্বাচিত

সুপারব্র‌্যান্ডের স্বীকৃতি পেলো ওয়ালটন

‘ওয়ালটনের বিরুদ্ধে প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত’
নির্বাচিত

ওয়ালটনের ১৭৫% ক্যাশ ও ১০% স্টক ডিভিডেন্ড ঘোষণা

ইনস্টাগ্রাম এনেছে নতুন ম্যাসেজিং অ্যাপ
নির্বাচিত

ইনস্টাগ্রামে ভিডিও কল করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থ ও বাণিজ্য

আট মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বিটকয়েনের দাম

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

09 March 2023

দর্শনার্থীদের নজরদারির অভিযোগে নতুন নিষেধাজ্ঞার শঙ্কায় হুয়াওয়ে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix