Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এই চক্রটি দেশের বৈধ মোবাইল বাজারকে ব্যাহত করছিল: উপ-পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 8 January 2026
এই চক্রটি দেশের বৈধ মোবাইল বাজারকে ব্যাহত করছিল: উপ-পুলিশ কমিশনার
Share on FacebookShare on Twitter

আইফোন পাচার, বেআইনিভাবে সংযোজন ও বিক্রির একটি নেটওয়ার্ক ধ্বংস করে ডিবি উত্তরা ও খিলক্ষেত থেকে তিন চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে আটক করা হয়েছে বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন, অসংখ্য খুচরা যন্ত্রাংশ, বিদেশি মদ ও নগদ অর্থ।

গ্রেপ্তারকৃতরা হলেন- তান জিয়ান, উ জুন এবং ডং হংওয়েই। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার দুটি পৃথক অভিযান পরিচালনা করে ডিবির মিরপুর বিভাগের একটি টিম। প্রথমে উত্তরা পশ্চিমের একটি বাসা থেকে তান জিয়ানকে ৫৮টি আইফোনসহ আটক করা হয়। এরপর খিলক্ষেতের নিকুঞ্জ-১ এলাকার আরেকটি বাসা থেকে উ জুন ও ডং হংওয়েইকে আটক করে। সেখান থেকে উদ্ধার হয় আরও ৩০৫টি আইফোন, আইফোনের খুচরা যন্ত্রাংশ, ২৬ হাজার টাকা নগদ এবং আট বোতল বিদেশি মদ।

তথ্যমতে, এই চক্র উচ্চমূল্যের মোবাইল ফোন ও যন্ত্রাংশ পাচারের মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসতো। সেগুলো স্থানীয় বাজারে পুনরায় সংযোজন করে অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হতো। এতে স্থানীয় কিছু মোবাইল ফোন বিক্রেতাও জড়িত ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের বিরুদ্ধেও দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ডিবি জানিয়েছে।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে ডিবি মিরপুর ডিভিশনের ডিসি মহিউদ্দিন জানান, এই চক্রটি দেশের বৈধ মোবাইল বাজারকে ব্যাহত করছিল এবং ভোক্তাদের কাছে মেরামতকৃত বা নিম্নমানের পণ্য চালান দিচ্ছিল। তাদের বিরুদ্ধে আমদানি, পাচার ও কর ফাঁকি সংক্রান্ত মামলা প্রস্তুত করা হচ্ছে।

এ সময় ডিএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান উপস্থিত ছিলেন। তিনি জানান, ডিজিটাল পণ্যের অবৈধ কারবার রোধে ডিবি আরও কঠোর ভূমিকা পালন করবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই চক্রের সম্ভাব্য অন্যান্য সদস্য ও তাদের ক্রেতা শনাক্তে তদন্ত চলছে বলে তিনি উল্লেখ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ মোবাইলবৈধ মোবাইল

এই বিভাগ থেকে আরও পড়ুন

অপ্রয়োজনীয় ‘এসএমএস’ আসা বন্ধ করার নিয়ম
প্রযুক্তি সংবাদ

অপ্রয়োজনীয় ‘এসএমএস’ আসা বন্ধ করার নিয়ম

কম দামে স্মার্টফোন আনল অনর
নির্বাচিত

কম দামে স্মার্টফোন আনল অনর

ফেসবুকে আসছে বিনামূল্যের নতুন ‘ভেরিফায়েড’ ব্যাজ, যেভাবে মিলবে
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে আসছে বিনামূল্যের নতুন ‘ভেরিফায়েড’ ব্যাজ, যেভাবে মিলবে

কোয়ারেন্টাইন মানতে বাধ্য করতে মোবাইল ফোন ট্র্যাকিং
নির্বাচিত

কোয়ারেন্টাইন মানতে বাধ্য করতে মোবাইল ফোন ট্র্যাকিং

ভালোবাসা দিবসে চ্যাটবট ও লেন্সেস নিয়ে এলো ভাইবার
প্রযুক্তি সংবাদ

ভালোবাসা দিবসে চ্যাটবট ও লেন্সেস নিয়ে এলো ভাইবার

বিটিআরসিকে ১৩ কোটি ৭০ লক্ষ ৪৮ হাজার টাকা পরিশোধ করলো বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিআরসিকে ১৩ কোটি ৭০ লক্ষ ৪৮ হাজার টাকা পরিশোধ করলো বিটিসিএল

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক
নির্বাচিত

২০২৭ সালের শুরুতেই আসছে ৩ নতুন আইফোন, থাকছে চমক

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন
প্রযুক্তি সংবাদ

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 January 2026

এই চক্রটি দেশের বৈধ মোবাইল বাজারকে ব্যাহত করছিল: উপ-পুলিশ কমিশনার

Techzoom.TV |
TechzoomTV