Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এখনও বাজারে এল না ট্রাম্পের সেই ‘সোনালি ফোন’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 8 January 2026
এখনও বাজারে এল না ট্রাম্পের সেই ‘সোনালি ফোন’
Share on FacebookShare on Twitter

বিশ্বের বৃহত্তম প্রযুক্তি মেলা ‘সিইএস ২০২৬’ (CES 2026)-এ যখন নামী-দামী ব্র্যান্ডগুলো তাদের অত্যাধুনিক ডিভাইসের পসরা সাজিয়ে বসেছে, তখন একটি বড় অনুপস্থিতি সবার নজর কেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের বহুল আলোচিত সেই ‘সোনালি রঙের স্মার্টফোন’ লাস ভেগাসের এই মেলায় লাপাত্তা। এক বছর আগে বাজারে আনার প্রতিশ্রুতি দিলেও ট্রাম্প মোবাইলের এই ফোনটি এখন কেবলই এক ধোঁয়াশার নাম।

প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান
২০২৫ সালের জুনে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্পের নেতৃত্বাধীন ‘ট্রাম্প মোবাইল’ ঘোষণা দিয়েছিল তারা অ্যাপল ও স্যামসাংকে টেক্কা দিতে ‘আসল আমেরিকান’ স্মার্টফোন বাজারে আনবে। ৫০০ ডলার মূল্যের এই ‘টি১’ (T1) মডেলটি আগস্ট বা সেপ্টেম্বরে বাজারে আসার কথা থাকলেও জানুয়ারি ২০২৬ পার হতে চললেও এর কোনো অস্তিত্ব নেই।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফোনের গায়ে ‘মেড ইন ইউএসএ’ তকমা লাগানো যতটা সহজ, বাস্তবে তা তৈরি করা তার চেয়েও কঠিন। শুরুর দিকে ‘যুক্তরাষ্ট্রে তৈরি’ দাবি করলেও পরে তারা অবস্থান বদলে ফোনটিকে ‘গর্বিত আমেরিকান ডিজাইন’ হিসেবে প্রচার শুরু করে। কিন্তু এই দাবি কতটুকু সত্য, তা নিয়ে কোনো স্বচ্ছ ব্যাখ্যা দিতে পারেনি কোম্পানিটি।

অপেক্ষার প্রহর ও অগ্রিম টাকা
ফোনটির দেখা না মিললেও ট্রাম্প মোবাইল কিন্তু থেমে নেই। গ্রাহকদের কাছ থেকে ফোনটির জন্য ১০০ ডলার করে অগ্রিম নেওয়া অব্যাহত রেখেছে তারা। বর্তমানে তাদের ওয়েবসাইটে ফোনটি পাওয়ার সময় সম্পর্কে কেবল লেখা রয়েছে ‘এই বছরের শেষদিকে’। তবে এটি ২০২৬ না কি অন্য কোনো বছরের শেষদিক, তা নিয়ে কোনো স্পষ্ট ধারণা নেই।

ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশন (IDC)-এর বিশ্লেষক ফ্রান্সিসকো জেরোনিমো বলেন, “স্মার্টফোন তৈরি করা যতটা সহজ মনে হয়, বাস্তবে এটি অনেক বেশি জটিল প্রক্রিয়া। সাপ্লাই চেইন ও লজিস্টিকস সুবিধা বর্তমানে যুক্তরাষ্ট্রে ১ হাজার ডলারের নিচের ফোনের জন্য নেই বললেই চলে।”

শাটডাউন ও অযুহাত
ফোন দেরি হওয়ার পেছনে ট্রাম্প মোবাইলের পক্ষ থেকে গেল বছরের ৪৩ দিনব্যাপী মার্কিন ফেডারেল গভর্নমেন্ট শাটডাউনকে দায়ী করা হচ্ছে। তবে কোম্পানির সার্ভিস প্রতিনিধিদের দাবি, ফোনটি হয়তো জানুয়ারির শেষ নাগাদ আলোর মুখ দেখতে পারে।

ফোন নেই, সার্ভিস আছে
মজার বিষয় হলো, ফোন বাজারে না এলেও ট্রাম্পের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট হওয়াকে প্রতীকী হিসেবে রেখে প্রতি মাসে ৪৭.৪৫ ডলারে ওয়্যারলেস নেটওয়ার্ক সেবা বিক্রি করছে কোম্পানিটি। এমনকি যারা দ্রুত ফোন হাতে পেতে চান, তাদের জন্য নতুন ফোনের বদলে আইফোন ও স্যামসাংয়ের পুরোনো রিফারবিশড (পুরোনো ফোন মেরামত করা) সংস্করণ ৩৭০ থেকে ৬৩০ ডলারে বিক্রি করছে ট্রাম্প মোবাইল।

জেরোনিমোর মতে, নতুন স্মার্টফোন তৈরির জটিল ঝুঁকি এড়াতে পুরোনো ফোন ঘষামাজা করে বিক্রি করাকেই হয়তো এখন নিরাপদ পথ হিসেবে দেখছে ট্রাম্প অর্গানাইজেশন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সোনালি ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভোর পর্যন্ত মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় রাখার প্রস্তাব প্রাণ গোপালের
টেলিকম

ভোর পর্যন্ত মোবাইল টাওয়ার নিষ্ক্রিয় রাখার প্রস্তাব প্রাণ গোপালের

বাজেটে তথ্যপ্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দেয়ার দাবি
প্রযুক্তি সংবাদ

বাজেটে তথ্যপ্রযুক্তি খাতকে বিশেষ গুরুত্ব দেয়ার দাবি

ইন্টারনেট ছাড়াই শেয়ার হবে ছবি অথবা ভিডিও!
নির্বাচিত

ইন্টারনেট ছাড়াই শেয়ার হবে ছবি অথবা ভিডিও!

চ্যাটজিপিটি সার্চ ব্যবহারে লাগবে না অ্যাকাউন্ট
নির্বাচিত

চ্যাটজিপিটি সার্চ ব্যবহারে লাগবে না অ্যাকাউন্ট

স্মার্ট টিভির উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচন করলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

স্মার্ট টিভির উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচন করলো স্যামসাং

‘গুগল পিক্সেল ফোল্ড ২’ হবে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন
নির্বাচিত

‘গুগল পিক্সেল ফোল্ড ২’ হবে বিশ্বের সবচেয়ে পাতলা ফোল্ডেবল ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার
অটোমোবাইল

দীর্ঘ বিরতির পর ইভি নিয়ে ফিরল জাগুয়ার

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 January 2026

এখনও বাজারে এল না ট্রাম্পের সেই ‘সোনালি ফোন’

Techzoom.TV |
TechzoomTV