Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এনইআইআর নিয়ে আন্দোলনের নেপথ্যে কারা? সাধারণ গ্রাহক না কি ‘চোরাই ফোন’ সিন্ডিকেট?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
এনইআইআর এর মাধ্যমে জননিরাপত্তাই হবে মূল লক্ষ্য
Share on FacebookShare on Twitter

দেশে ‘ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার’ (NEIR) চালু হওয়া নিয়ে যে উত্তাপ ছড়ানো হচ্ছে, তার পেছনে গভীর ষড়যন্ত্র ও ব্যবসায়িক স্বার্থ কাজ করছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়ানো হলেও বাস্তব চিত্র বলছে, এনইআইআর মূলত সাধারণ গ্রাহক এবং প্রকৃত ব্যবসায়ীদের রক্ষাকবচ। তাহলে প্রশ্ন ওঠে, এই আন্দোলন আসলে কাদের স্বার্থে?

এনইআইআর নিয়ে একটি বড় আতঙ্ক হলো—আইফোন বা স্যামসাংয়ের প্রিমিয়াম ফোনগুলো আর পাওয়া যাবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। বর্তমান নিয়ম অনুযায়ী, একজন নাগরিক বিদেশ থেকে ফেরার সময় ব্যক্তিগত ব্যবহারের জন্য দুটি ফোন শুল্কমুক্তভাবে আনতে পারেন। ফলে যারা টপ ফ্ল্যাগশিপ ফোন ব্যবহার করেন, তাদের একটি বড় অংশই নিয়মিত বিদেশ ভ্রমণ করেন বা পরিচিতদের মাধ্যমে ফোনটি বৈধভাবেই সংগ্রহ করতে পারবেন। এমনকি ট্যুর এজেন্সিগুলোও পর্যটকদের মাধ্যমে আইনি সীমার মধ্যে থেকে এই ফোনগুলো আনার প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে। অর্থাৎ, প্রিমিয়াম গ্রাহকদের ফোন ব্যবহারে কোনো বাধা নেই।

অনেকেই মনে করেন এনইআইআর মানেই কেবল দেশে তৈরি ফোন ব্যবহার করতে হবে। এটি ভুল ধারণা। যদি কোনো ফোন দেশে অফিসিয়ালি রিলিজ না হয়, তবে ব্যবসায়ীরা তা বৈধভাবে শুল্ক পরিশোধ করে দেশে এনে বিক্রি করতে পারবেন। সে ক্ষেত্রে রাজস্ব দেওয়ার কারণে দাম হয়তো ১৫-২০% বেশি হবে। কিন্তু এখানে সিদ্ধান্ত গ্রাহকের—তিনি কি দেশে তৈরি ফোন কিনবেন, না কি কিছুটা বেশি দাম দিয়ে বৈধভাবে আনা গ্লোবাল ভ্যারিয়েন্ট কিনবেন। এনইআইআর এখানে কেবল নিশ্চিত করছে যে, ফোনটি যেন চোরাই পথে না আসে।

বিশ্লেষণে দেখা গেছে, এই আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের ব্যবসার ধরন পরীক্ষা করলে বেরিয়ে আসছে আসল সত্য। মূলত তিনটি গোষ্ঠী এই আন্দোলনের পেছনে অর্থ ও জনবল যোগান দিচ্ছে: ১. চোরাই ফোন বিক্রেতা: এনইআইআর কার্যকর হলে চুরি যাওয়া ফোন আর অন্য কোনো সিমে চলবে না। ফলে চোরাই ফোনের বাজার পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। ২. রিফারবিশড (Refurbished) ফোন ব্যবসায়ী: পুরোনো নষ্ট ফোন ঘষামাজা করে যারা নতুনের দামে বিক্রি করে, তাদের এই জালিয়াতি এনইআইআর ডাটাবেজে ধরা পড়ে যাবে। ৩. নকল ফোন উৎপাদনকারী: যারা ক্লোন বা নকল ফোনকে আসল বলে বিক্রি করে, তারা এই সিস্টেমে কোনোভাবেই ফোনের আইএমইআই (IMEI) ম্যাচ করতে পারবে না।

আগে ফোন চুরি হলে মানুষ হাল ছেড়ে দিত। কিন্তু এনইআইআর চালু হওয়ার পর ফোন চুরি হলে তা মুহূর্তের মধ্যে দেশের সব নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন (Inactive) করে দেওয়া যাবে। ফলে ফোনটি চোরের কাছে কেবল একটি ‘কাঁচ ও প্লাস্টিকের টুকরো’ ছাড়া আর কিছুই থাকবে না।

যারা নিজেদের ‘ব্যবসায়ী’ পরিচয় দিচ্ছেন, তারা যদি নিয়ম মেনে ট্যাক্স দিয়ে ব্যবসা করেন, তবে এনইআইআর তাদের জন্য কোনো বাধা নয়। শুধু ‘চোরাকারবারি’ যারা, তাদের আগের মতো জালিয়াতি করার সুযোগ থাকবে না। সুতরাং, এই নিয়ম দেশের সার্বভৌমত্ব, অর্থনীতি এবং প্রতিটি নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তার জন্য একটি আশীর্বাদ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এনইআইআরএনইআইআর (NEIR)

এই বিভাগ থেকে আরও পড়ুন

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০
নির্বাচিত

আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০

ফেসবুকে চলছে বন্দুক বিক্রি
নির্বাচিত

ফেসবুকে চলছে বন্দুক বিক্রি

৩ গিগাবাইট র‌্যামের স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

৩ গিগাবাইট র‌্যামের স্মার্টফোন

হাত থেকে ফোন পড়ার ভয়, সমাধান নিয়ে এলো শাওমি
নির্বাচিত

হাত থেকে ফোন পড়ার ভয়, সমাধান নিয়ে এলো শাওমি

বাংলাদেশের বাজারে গ্রাহক পছন্দের সেরা স্মার্টফোন ‘অপো এ১৮’
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে গ্রাহক পছন্দের সেরা স্মার্টফোন ‘অপো এ১৮’

বিজ্ঞাপন প্রতারণায় ফাঁসল ফেসবুক
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞাপন প্রতারণায় ফাঁসল ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

কম্পিউটার পণ্যের বাজার স্থিতিশীল, বেড়েছে কেবল বহনযোগ্য হার্ডডিস্কের দাম
প্রযুক্তি বাজার

কম্পিউটার পণ্যের বাজার স্থিতিশীল, বেড়েছে কেবল বহনযোগ্য হার্ডডিস্কের দাম

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি
নির্বাচিত

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে
নির্বাচিত

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট
সোশ্যাল মিডিয়া

এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে সচেতনতা বাড়াচ্ছে টিকটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

আন্তর্জাতিক বাজারে উন্মোচিত হয়েছে হুয়াওয়ের জনপ্রিয় ‘ওয়াচ ফিট’...

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

অ্যানবক্সিং রিভিউ: সম্পূর্ণ ভিন্ন লুকে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

দেখা মিলল অপোর ফাইন্ড এক্স১০ সিরিজের প্রোটোটাইপ

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

ঘরে বসেই বিদেশে থাকা প্রিয়জনের জন্য খাবার অর্ডার করবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ জানুয়ারি ২০২৬

এনইআইআর নিয়ে আন্দোলনের নেপথ্যে কারা? সাধারণ গ্রাহক না কি ‘চোরাই ফোন’ সিন্ডিকেট?

Techzoom.TV |
TechzoomTV