Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাংয়ের উত্থান ঠেকাতে অ্যাপলের নয়া পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২ এপ্রিল ২০২২
স্যামসাংয়ের উত্থান ঠেকাতে অ্যাপলের নয়া পরিকল্পনা
Share on FacebookShare on Twitter

বর্তমানে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে লোভনীয় স্মার্টফোন বাজার। আর এ বাজারকে খুব শক্তভাবে নিয়ন্ত্রণ করছে অ্যাপল। ব্যবসায়িকভাবে যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষে থাকা স্মার্টফোন ব্র্যান্ড অ্যাপলকে টেক্কা দেয়ার সক্ষমতা রয়েছে একমাত্র কোরিয়ান ব্র্যান্ড স্যামসাংয়ের। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারের ৫৭ শতাংশ হিস্যা অ্যাপলের। দ্বিতীয় স্থানে থাকা স্যামসাংয়ের দখলে মাত্র ২৮ শতাংশ। খবর স্যামমোবাইল।

বলা বাহুল্য, একে দ্বিমুখী লড়াই বললে তা বাড়িয়ে বলা হবে। কেননা স্যামসাংয়ের তুলনায় অ্যাপলের বাজার হিস্যা দ্বিগুণের বেশি। তবে ব্যতিক্রমী ব্র্র্যান্ডিংয়ের মাধ্যমে মার্কিন মুল্লুকে অ্যাপলের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে স্যামসাং। মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল তার নিজ বাজারের একচ্ছত্র আধিপত্য ছাড়া আর কিছুই চায় না। এজন্য তাদের আরো বেশিসংখ্যক আইফোন বিক্রি করতে হবে। এটা অস্বীকার করার উপায় নেই যে আইফোন খুব ব্যয়বহুল। যেহেতু আইফোনের উৎপাদক প্রতিষ্ঠান অ্যাপল সেহেতু গ্রাহকদের আইওএস-চালিত অন্য উৎপাদক প্রতিষ্ঠানের ডিভাইস কেনার সুযোগ নেই। দাম একটি বড় কারণ, তাই কেউ কেউ অ্যান্ড্রয়েড ফোন কিনতে বাধ্য হন। তাই যখন প্রিমিয়াম সেগমেন্টে প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়ে তখন মানুষকে ফোন কেনানোর জন্য নতুন উপায় খুঁজতে হয়। দেখা যাচ্ছে অ্যাপল এ ধরনের একটি উপায় খুঁজে পেয়েছে।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানায়, হার্ডওয়্যার সাবস্ক্রিপশনের মাধ্যমে আইফোন ও আইপ্যাড বিক্রি শুরু করতে পারে অ্যাপল। এতে বলা হয়, এটা মাসিক অ্যাপ ফির মতো ডিভাইসের মালিকানা দেয়া হবে। অনেক দিন ধরেই অ্যাপল সাবস্ক্রিপশনভিত্তিক পরিষেবার দিকে সরে যাওয়ার সচেতন সিদ্ধান্ত নিয়েছে এবং এসব উদ্যোগ কোম্পানির জন্য প্রচুর অর্থ আনছে।

গত বছর অ্যাপল মিউজিক, অ্যাপল টিভি প্লাস, আইক্লাউড, অ্যাপল কেয়ার ইত্যাদি সাবস্ক্রিপশন সার্ভিস থেকে কোম্পানিটির মোট আয় হয়েছে ৭ হাজার ২২০ কোটি ডলার। বর্তমানে অ্যাপলের সব পরিষেবায় পেইড সাবস্ক্রিপশনের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ কোটি ৫০ লাখ। এটা বেশ ঈর্ষাজাগানিয়া অর্জনই বলা যায়।

অ্যাপল এমন একটি ইকোসিস্টেম তৈরিতে সক্ষম হয়েছে, যেখানে কোনো গ্রাহক একবার প্রবেশ করলে অন্য স্মার্টফোন ব্র্যান্ডে যেতে চান না। বিকল্প ইকোসিস্টেম তৈরিতে কেউই তার ধারেকাছে নেই, স্যামসাং তো নয়-ই। যেসব গ্রাহক দামের কারণে আইফোন কিনতে পারছেন না, এবার তাদের দিকে দৃষ্টি দিচ্ছে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।

মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে যাত্রা শুরু করা বিদ্যমান আইফোন আপগ্রেড প্রোগ্রাম থেকে নতুন হার্ডওয়্যার সাবস্ক্রিপশন পদ্ধতি ভিন্ন হবে। এ পদ্ধতি অনুসারে গ্রাহকদের একটি আইফোন ও অ্যাপল কেয়ারের জন্য ২৪ মাস মেয়াদে অর্থ দিতে হবে। এতে ১২ মাসের পেমেন্ট শেষে নতুন আইফোনে আপগ্রেডের সুযোগ মিলবে। এ সাবস্ক্রিপশন গ্রাহকদের অ্যাপল আইডি অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকবে। তারা অ্যাপল ওয়ানের অ্যাপল কেয়ার বান্ডল কিনতে পারবেন। সম্মিলিত সাবস্ক্রিশন; যা অ্যাপল মিউজিক, টিভি প্লাস, নিউজ প্লাস ইত্যাদির মতো পরিষেবার জন্য একত্রে মূল্য পরিশোধ করতে পারবেন।

হার্ডওয়্যার সাবস্ক্রিপশনের পুরো প্রক্রিয়াটা কীভাবে সম্পন্ন হবে এ নিয়ে এখনো বিস্তারিত জানা যাচ্ছে না। শিগিগরিই প্রযুক্তি জায়ান্টটি তা খোলাসা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাংয়ের আগ্রাসী সম্প্রসারণ পরিকল্পনা অনেকটা ধাক্কা খাবে তা স্পষ্ট। কারণ অ্যাপল তার বাজার অক্ষুণ্ন রাখার পাশাপাশি নতুন গ্রাহক শ্রেণী তৈরির নিত্যনতুন প্যাকেজ নিয়ে আসছে। অন্তত যুক্তরাষ্ট্রের বাজারে নিকট ভবিষ্যতে অ্যাপলের সঙ্গে টেক্কা দেয়া বেশ দুরূহই মনে হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভার্চুয়াল ডিসপ্লের এআর ল্যাপটপ উন্মোচন সাইটফুলের
প্রযুক্তি সংবাদ

ভার্চুয়াল ডিসপ্লের এআর ল্যাপটপ উন্মোচন সাইটফুলের

চতুর্থ শিল্প বিপ্লবের কারণে মানুষের ব্যক্তিগত তথ্য ও স্বাধীনতা ঝুঁকির মুখে: পলক
প্রযুক্তি সংবাদ

চতুর্থ শিল্প বিপ্লবের কারণে মানুষের ব্যক্তিগত তথ্য ও স্বাধীনতা ঝুঁকির মুখে: পলক

বৈশ্বিক স্মার্টওয়াচ বাজারে দ্বিতীয় অবস্থানে হুয়াওয়ে
নির্বাচিত

বৈশ্বিক স্মার্টওয়াচ বাজারে দ্বিতীয় অবস্থানে হুয়াওয়ে

টিকটকে বর্ষসেরা কনটেন্ট ক্রিয়েটর হলেন যারা
প্রযুক্তি সংবাদ

টিকটকে বর্ষসেরা কনটেন্ট ক্রিয়েটর হলেন যারা

বাজারে এলো বাংলা ভাষার প্রথম স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
প্রযুক্তি বাজার

বাজারে এলো বাংলা ভাষার প্রথম স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার জামালপুরে
ই-কমার্স

“ফ্যানমিট” আয়োজন নিয়ে দারাজ এইবার জামালপুরে

Load More

ট্রেন্ডিং টপিক

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা
অর্থ ও বাণিজ্য

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর
শিক্ষা ও ক্যাম্পাস

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০২ এপ্রিল ২০২২

স্যামসাংয়ের উত্থান ঠেকাতে অ্যাপলের নয়া পরিকল্পনা

Techzoom.TV |
TechzoomTV