Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিএসএমসির আয় বেড়েছে ২০ শতাংশের বেশি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
বিলিয়ন ডলারের জরিমানার মুখে টিএসএমসি
Share on FacebookShare on Twitter

বিশ্বের সবচেয়ে বড় চুক্তিভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) ২০২৪ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ২০ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে, যা পূর্বাভাসের চেয়ে বেশি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের বৈশ্বিক চাহিদা দ্রুত বাড়ায় কোম্পানিটির আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

গতকাল প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে ডিসেম্বর প্রান্তিকে টিএসএমসির ব্যবসা সম্প্রসারণ হয়েছে ৩ হাজার ৩০৪ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৪৫ শতাংশ বেশি। এ প্রান্তিকের ফলাফল বাজার বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে।

এলএসইজি স্মার্টএস্টিমেটের এক জরিপে ২০ জন বিশ্লেষক টিএসএমসির চতুর্থ প্রান্তিক আয় ৩ হাজার ২৭২ কোটি ডলার হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন। তবে বাস্তবে আয় হয়েছে তার চেয়েও বেশি। একই সঙ্গে এটি টিএসএমসির নিজস্ব পূর্বাভাসের মধ্যেই রয়েছে। গত অক্টোবরের কোম্পানিটি চতুর্থ প্রান্তিকে আয় ৩ হাজার ২২০ থেকে ৩ হাজার ৩৪০ কোটি ডলার হতে পারে বলে ঘোষণা দিয়েছিল।

টিএসএমসির গ্রাহকদের মধ্যে রয়েছে অ্যাপল ও এনভিডিয়ার মতো বড় প্রযুক্তি কোম্পানি। সাম্প্রতিক সময়ে এআই সার্ভার ও ডাটা সেন্টারের জন্য চিপের চাহিদা বেড়ে যাওয়ার বিষয়টি ভোক্তা ইলেকট্রনিকস, যেমন ট্যাবলেট ও স্মার্টফোনের চিপের চাহিদায় কভিডকালীন ধসের প্রভাব অনেকটাই কাটিয়ে উঠতে সহায়তা করেছে।

কোম্পানিটির শক্তিশালী ব্যবসায়িক অবস্থার প্রতিফলন দেখা গেছে শেয়ারবাজারেও। ২০২৪ সালে তাইপে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত টিএসএমসির শেয়ারের দাম বেড়েছে ৪৪ দশমিক ২ শতাংশ।

টিএসএমসি চতুর্থ প্রান্তিকের পূর্ণাঙ্গ আর্থিক প্রতিবেদন ১৫ জানুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সেখানে লাভের বিস্তারিত তথ্যের পাশাপাশি চলতি প্রান্তিক ও পুরো বছরের হালনাগাদ পূর্বাভাস দেয়া হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিএসএমসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্যামেরায় জুতসই গ্যালাক্সি এ৭০
প্রযুক্তি সংবাদ

ক্যামেরায় জুতসই গ্যালাক্সি এ৭০

চিপসেট বিক্রিতে টিএসএমসিকে ছাড়িয়ে শীর্ষে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অগ্রসর চিপ উৎপাদন তিন গুণ বাড়াবে স্যামসাং

ইউটিউবে ভাগ বসাতে চলেছেন ইলন মাস্ক!
নির্বাচিত

ইউটিউবে ভাগ বসাতে চলেছেন ইলন মাস্ক!

বিপদ পিছু ছাড়ছে না  হুয়াওয়ের
নির্বাচিত

বিপদ পিছু ছাড়ছে না হুয়াওয়ের

আইফোনের আদলে আসছে এইচএমডি ভাইব ২
নির্বাচিত

আইফোনের আদলে আসছে এইচএমডি ভাইব ২

অনুদানের বিনিময়ে ইনটেলে মালিকানা শেয়ার চাইছে ট্রাম্প
নির্বাচিত

অনুদানের বিনিময়ে ইনটেলে মালিকানা শেয়ার চাইছে ট্রাম্প

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগ প্রস্তাব গুগল-মেটা-টিকটকের
প্রযুক্তি সংবাদ

কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগ প্রস্তাব গুগল-মেটা-টিকটকের

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

অপছন্দের মানুষের কাছ থেকে ইনস্টাগ্রাম স্টোরি লুকাবেন যেভাবে

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র
প্রযুক্তি সংবাদ

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

অনারের নতুন ফোনে ১.৭ ইঞ্চির পেছনের ডিসপ্লে, ব্যাটারি ১২ হাজার এমএএইচ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন
ফিচার

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

স্মার্টফোনের ক্যামেরায় বেশি মেগাপিক্সেল থাকলেই যে ছবি ভালো...

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ জানুয়ারি ২০২৬

টিএসএমসির আয় বেড়েছে ২০ শতাংশের বেশি

Techzoom.TV |
TechzoomTV